শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এবং ব্রাহ্মণবাড়ীয়া কাজীপাড়ায় পিতা মুফতি ফজলুল হক আমিনী প্রতিষ্ঠিত জামিয়া হিসেবে পালন করে আসছেন। রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার সুবাদে ইসলামী ছাত্র মোর্চা বাংলাদেশ এর মাধ্যমেই মূলত রাজনীতিতে আসা হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীর। বাংলাদেশে তথাকথিত ইসলামী রাজনীতির চরিত্র বিতর্কিত মুফতি ফজলুল হক আমিনীর সন্তান হওয়ার সুবাদে পিতার ইন্তেকালের পর তারই প্রতিষ্ঠিত খেলাফতে ইসলামী বাংলাদেশ এর মজলিশে শুরা সদস্য, প্রত্যেক জেলা কমিটির দায়িতৃশীল ও দেশের শীর্ষ উলামা মাশায়েখদের অনুরোধে রাজনৈতিক ময়দানে পিতা মুফতি ফজলুল হক আমিনী এর রাজনৈতিক ধারাকে টিকিয়ে রাখার মাধ্যমে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফতে ইসলামী বাংলাদেশ এর আমির নির্বাচিত হন। পরবর্তীকালে ইসলামী রাজনৈতিক দল ইসলামী এক্যজোটের মজলিশে শুরা সদস্য হন। পরে হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী ইসলামী এঁক্যজোটের অন্যতম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত লাভ করেন। মুফতি ফজলুল হক আমিনীর হাতে গড়া বাংলাদেশের আলোচিত ইসলামী রাজনৈতিক দল ইসলামী এক্যজোটের চেয়ারম্যান পদ ৩১ জানুয়ারি ২০২১ তারিখে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলেন মুফতি আমিনী এর সন্তান মাওলানা আবুল হাসনাত আমিনী। তিনি এখন থেকে ইসলামী এঁক্যজোটের পূর্ণাঙ্গ চেয়ারম্যান । লালবাগস্থ ইসলামী এঁক্যজোটের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। ২০২০ সালের ১১ মে ইসলামী এক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর মৃত্যুর পরদিন ১২ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়ি পেয়েছিলেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী । তথাকথিত নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে সাড়া জাগানো সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ইসলাম বাংলাদেশ এর শীর্ষ নেতারা ও উলামায়ে কেরাম হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত অর্পণ করেছিলেন। পাশাপাশি দেশের সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সদস্যও নির্বাচিত হন তিনি। ৪৮. মাওলানা মোহাম্মদ ইসহাক উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আমির, খেলাফত মজলিস হেফাজত নেতা মোহাম্মদ ইসহাক ১৯৩৫ সালে পাবনায় জনুগ্রহণ করেন৷ সিরাজগঞ্জ হাজী আহমদ আলী আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করে এগ্রিকালচার এবং সিভিল ডিফেন্স ট্রেনিং কোর্স শেষ করেন। ১৬৩ খেলাফত মজলিসের বর্তমান আমির তিনি। জামায়াতে ইসলামীর আমির যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন তার প্রথম দিককার ছাত্র। তিনি পাবনা কামিল আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। রাজনীতি শুরু করেন জমিয়তে ওলামায়ে ইসলাম দিয়ে ছাত্রাবস্থায় বৃহত্তর পাবনা জেলার নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক ছিলেন। স্বাধীনতা পরবর্তী মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট, হাফেজ্জি হুজুরের খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আজিজুল হকের খেলাফত মজলিসের মহাসচিব ও নায়েবে আমির ছিলেন । পূর্ব বাংলার শেষ গভর্নর মোনেম খাঁর (এলজিআরডি মন্ত্রণালয়)-এর মন্ত্রী ছিলেন। কাছে ফাযিল পর্যন্ত পড়েছে, তখনও কোনো রাজনীতি করেনি। আমি অতীতে জামায়াতে ইসলামী করিনি এখনও করি না এবং আগামীতেও কখনো করব না। কারণ আমার উত্তাদরা জামায়াতে ইসলামী পছন্দ করতেন না। শিক্ষকদের এই প্রভাবটা আমার মধ্যে কাজ করেছে । আমি তাদের বইপুস্তক পড়িনি । মওদুদী সম্পর্কে আমার তেমন একটা জানাশোনা নেই । তাই তাদের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলে আমি হয়ত বলতে পারব না। তবে বুজুর্গানেদ্বীন এবং হক্কানী ওলামায়ে কেরাম জামায়াত সম্পর্কে যে অভিমত পোষণ করেন, আমিও সে ধরণেরই অভিমত পোষণ করি। আসেনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মাওলানা ইসহাক সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সহযোগিতা করেন এবং পাবনার শান্তি কমিটির অন্যতম নেতা ছিলেন। জামায়াত নেতা নিজামীর সমালোচনা করলেও মুক্তিযুদ্ধের সময় তারা একজোট হয়ে বাঙালি নিধনে ভূমিকা রেখেছেন। ২০১০ সালের ডিসেম্বর সংখ্যার মাসিক রহমতকে এক সাক্ষাৎকারে ১৯৭১-এর ভূমিকা বলতে গিয়ে মাওলানা ইসহাক বলেন, “আমি পক্ষেই ছিলাম । তবে ১৯৭০ সালে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব যখন নির্বাচনে জয়লাভ করেছেন তখন আমরা বলেছি, ওনাকে ক্ষমতা দিয়ে দেয়া হোক। এজন্য আমরা আন্দোলনও করেছি এবং অতীতে আমরা আওয়ামী লীগসহ অন্যান্য প্রগতিশীল দল মিলে জোট গঠন করেছি । আমরা সব দল মিলেই আইয়ুব খানের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। সব আন্দোলনেই আমরা ছিলাম। এরপর সামরিক শাসনের কারণে এদেশে যখন খুব করুণ অবস্থার সৃষ্টি হল, তখন মানুষ আমাদের কাছে এসে আশ্রয় চাইলেন- আপনারা একটা কিছু করুন। এক কোটি লোক হয়ত দেশ ছেড়ে চলে গিয়েছিল, ছয় কোটি লোক তো আর যায়নি। ৭১-এর ভূমিকার জন্য আত্মস্থীকৃত যুদ্ধাপরাধী মাওলানা ইসহাক বলেন, ৭১-এ আমরা পাকিস্তানের পক্ষে থাকার কারণে দুঃখিত ও অনুশোচিত। যদিও পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছিল এই ভূমিকায় যেতে । তারপরও এই ভূমিকার জন্য আমি দুঃখিত ।”২৯ ১৬৪

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।