শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

তারপরও মাওলানা রশিদুর রহমান ফারুক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪৬. মুহাম্মদ ইয়াহিয়া নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া ১৯৪৭ সালের ১৫ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত আলমপুর গ্রামে কাজি সালেহ আহমদ এর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজি আব্দুল আজিজ । তিনি ১০ বছর বয়সে হাটহাজারী মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক কারী নুরুল হক এর কাছে পড়ালেখা শুরু করেন এবং হাটহাজারী মাদ্রাসা থেকে ১৯৭৩ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। ১৯৭৩ সালে শিক্ষা জীবন সমাপ্ত করে হাটহাজারীর অন্তর্গত গড়দুয়ারা মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। গড়দুয়ারা মাদ্রাসায় ১০ বছর শিক্ষকতার পরে হাজী ইউনুস সাহেব প্রতিষ্ঠিত ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কোরাণ মাদ্রাসায় ৬ বছর শিক্ষকতা করেন। অতঃপর হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার ডাকে ১৯৯১ সালে উম্মুল মাদারিস খ্যাত হাটহাজারী মাদ্রাসায় যোগদান করেন। সর্বশেষ ২০২০ সালের ২১ সেপ্টেম্বর তারিখে হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত মজলিসে শুরার (কার্যকরী পরিষদ) বৈঠক আল্লামা ইয়াহিয়া-কে মসলিসে এদারি (মাদ্রাসা পরিচালনা বোর্ড) এর সদস্য নির্বাচিত করা হয়। মাওলানা ইয়াহিয়া হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফী এর আস্থাভাজন ও প্নেহের পাত্রে পরিণত হন। শাহ আহমদ শফী তাকে চার তরিকার খেলাফত দান করে বাইয়াত ও মুরিদ করার অনুমতি প্রদান করেন। ১৯৮৬ সাল থেকে টানা ৩৪ বছর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী । শুধু এই মাদ্রাসা নয়, দীর্ঘদিন পুরো কওমি অঙ্গনেই ছিল তার একচ্ছত্র প্রভাব । আহমদ শফী যখন মাদ্রাসার মহাপরিচালক ছিলেন তখন এর সহকারী মহাপরিচালক ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী । এরই মধ্যে ২০১০ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ । সংগঠনটির আমির ছিলেন আহমদ শফী এবং মহাসচিব ছিলেন জুনায়েদ বাবুনগরী । ২০২০ সালের ১৭ জুন বাবুনগরীকে মাদ্রাসার সহযোগী পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় । তার স্থলে নিয়োগ দেওয়া হয় মাওলানা শেখ আহমদকে । নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে অব্যহতি নেন আল্লামা শফী। পরদিনই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শফীর মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসার দৃশ্যপট পাল্টাতে শুরু করে। তখন শুরা কমিটির এক বৈঠকে জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পাশাপাশি মাদ্রাসা পরিচালনার জন্য তিন ১৬১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে রাখা হয়- মাওলানা আবদুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমেদ ও মাওলানা ইয়াহিয়াকে। তবে অদৃশ্যভাবে বাবুনগরীই মাদ্রাসার পরিচালনাসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত দিতেন বলে জানা যায়। যে কারণে মহাপরিচালক পদে কেউ না থাকলেও শূন্যতা অনুভব করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ ৷ ২০২১ সালের ১৯ আগস্ট জুনায়েদ বাবুনগরী মারা গেলে মাদ্রাসা পরিচালনায় আবার নতুন করে সংকট দেখা দেয় । ২০২১ সালের ৮ সেপ্টেম্বর শুরা কমিটির বৈঠকে মাওলানা মুহাম্মদ ইয়াহিয়াকে হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে প্রায় এক বছর পর মহাপরিচালক পেল এতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা । আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর সভাপতি ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া বলেন, “খতমে নবুওয়ত অস্বীকারকারী কাদিয়ানীরা সুস্পষ্টভাবে অমুসলিম তথা কাফের। ইসলামবিদ্বেষী আন্তর্জাতিক অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে তারা মুসলিম নাম ও পরিভাষা ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ঈমানহারা করার মিশন চালাচ্ছে। তাদের প্রতারণাপূর্ণ কার্যক্রমের কারণে দেশের কোটি কোটি তাওহিদী জনতা চরম বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর। কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন নয়, তারা বেআইনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতায় বিঘ্ন ঘটিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও চরম হুমকি তৈরি করছে। বাংলাদেশে কাদিয়ানীদের সকল কার্যক্রম বন্ধ এবং জাতীয় সংসদে আইন পাস করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোরালো আহ্বান জানাচ্ছি ৷ ৪৭. আবুল হাসনাত আমিনী সাবেক সেক্রেটারি, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর ও চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী এঁক্যজোট ইসলামী এক্যজোটের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি ফজলুল হক আমিনীর ছেলে ও বর্তমান দলের চেয়ারম্যান এবং হেফাজতের ঢাকা মহানগরী সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত আমিনী ১৯৮০ সালে ১০ ডিসেম্বর বি-বাড়িয়ার সরাইল থানার কাজী পাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা মুফতি ফজলুল হক আমিনী, দাদা মরহুম ওয়েজ উদ্দিন, নানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর । কোরাণে হাফেজ হয়ে ২০০৮ সালে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ হতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন আবুল হাসনাত আমিনী । হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী বর্তমানে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার মজলিশে শু'রা (পরিচালনা কমিটি)-র অন্যতম সদস্য ও জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটরা মাদ্রাসার মুতাওয়াল্লী ও ভাইস প্রিন্সিপাল ১৬২

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।