শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

রাজনীতির ক্ষেত্রে তিনি হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে ১৯৮১ সাল থেকেই জড়িত। তিনি সংগঠনটির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি এই সংগঠনের প্রধান উপদেষ্টা তথা শরিয়াহ বিষয়ক উপদেষ্টা হিসেবে আছেন। খতিব ওবাইদুল হক থাকাকালীন দেশের বিতর্কিত সংগঠন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর পক্ষে কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিবাদের নামে উক্কানী দিয়ে ছিলেন । 8৫. রশিদুর রহমান ফারুক উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আমির, আঞ্জুমানে হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত জামেয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা । তিনি ১৯৪৫ সালে বরুণালয় জন্মগ্রহণ করেছেন। তিনি হেফাজতে ইসলামের উপদেষ্টা ছাড়াও অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ৷ ২০২০ সালের ১৫ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলার হামিদনগরের এতিহ্যবাহী বরুণা টাইটেল মাদ্রাসার মসজিদে কদিমে (পুরাতন মসজিদে) আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী বর্ণভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী । ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’ একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন । ১৯৪৪ সালে লুৎফুর রহমান বর্ণভী এটি প্রতিষ্ঠা করেন। যদিও সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা আরম্ভ হয় ১৯৫৪ সালে শুরু থেকে সংগঠনটির বিস্তারে শামসুল হক ফরিদপুরী, মুশাহিদ আহমদ, তাজুল ইসলাম সহ প্রমুখ আলেম অবদান রেখেছেন। সংগঠনটির বর্তমান আমির রশীদুর রহমান ফারুক বর্ণভী। সংগঠনের মূল কেন্দ্র জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণায় অবস্থিত । দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে সক্রিয় অরাজনৈতিক সংগঠন “আঞ্জুমানে হেফাজতে ইসলাম’ যেটি ১৯৪৪ সাল থেকে দেশে-বিদেশে ‘হেফাজতে ইসলাম’ নামেই পরিচিত ৷ যুক্তরাজ্যেও রয়েছে সংগঠনটির শাখা । সংগঠনের মুখপত্র হিসেবে “হেফাজতে ইসলাম’ নামে একটি মাসিক পত্রিকাও ৪৮ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। উক্ত অরাজনৈতিক সংগঠনটির সুনাম পুঁজি করে ২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামে আত্মপ্রকাশ করে “হেফাজতে ইসলাম বাংলাদেশ’ নামের সংগঠনটি । গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, ২০১০ সালে সরকারের নারী নীতিমালার বিরোধিতা করে একটি গোষ্ঠী মাঠে নামে । সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে ১৫৯ তারা অত্যন্ত চতুরতার সঙ্গে বেছে নেয় “হেফাজতে ইসলাম’ নাম। ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম’ নামের সংগঠনটির নাম ব্যবহার করে মাঠে নামে এই গোষ্ঠী । মূল সংগঠনটি সে সময় তাদের নাম ব্যবহার না করার জন্য একাধিকবার চিঠি এবং সশরীরে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি । “হেফাজতে ইসলাম’ নাম ব্যবহার না করার আশ্বাস দিলেও সে কথা রাখেননি চট্টগ্রামের উদ্যোক্তারা- এমন অভিযোগ হেফাজতে ইসলাম নামের মূল সংগঠনটির নেতাদের । অনুসন্ধানে জানা যায়, মূল সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলামের’ প্রতিষ্ঠাতা মাওলানা শায়খ লুৎফুর রহমান বর্ণভী। তিনি রাজনৈতিক দলাদলি পছন্দ করতেন না। ১৯৭১ সালে বৃহত্তর সিলেটের কওমি মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে তিনিই একমাত্র আলেম যিনি মহান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আঞ্জুমানে হেফাজতে ইসলামের গঠনতন্ত্র ঘেটে জানা যায়, ১৯৫৪ সালে সিলেটে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটির জন্ম। যদিও এর কার্যক্রম শুরু হয় ১৯৪৪ সালে। তখন স্থানীয় যুবকদের সংগঠিত করার জন্য একটি কমিটি গঠন করেন শায়খ বর্ণভী। কমিটির নাম ছিল “হেফাজতে ইসলাম কমিটি’ । পরবর্তী সময়ে ১৯৪৫-৪৬ সালে মৌলভীবাজারের বালিকান্দি গ্রামে এর কার্যক্রম শুরু হয়। ১৯৪৮ সালে শায়খ বর্ণভীকে আমির নিযুক্ত করে আঞ্চলিকভাবে “হেফাজতে ইসলাম’ সাংগঠনিক কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে ১৯৫৪ সালে সিলেটের বন্দরবাজার জামে মসজিদে এ অঞ্চলের বিশিষ্ট উলামা- মাশায়েখদের এক সভায় ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম পাকিস্তান’ নামে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। সংগঠনটির আমিরের দায়িত্ব পান শায়খ লুৎফুর রহমান বর্ণভী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনের নাম থেকে পাকিস্তান বাদ দিয়ে ‘বাংলাদেশ’ যুক্ত করা হয়। সংগঠনটির নামের সঙ্গে আঞ্জুমান যুক্ত করা হলেও শুরু থেকেই এটি “হেফাজতে ইসলাম’ নামে দেশে-বিদেশে পরিচিত । দীর্ঘ পথ পরিক্রমায় ১৯৯৯ সালে যুক্তরাজ্যে গঠিত হয় “হেফাজতে ইসলাম ইউকে’ যার রেজিস্ট্রেশন নম্বর ১১১৫৭০৯। এছাড়া ১৯৯৪ সালে বাংলাদেশে চালু করা হয় “হেফাজতে ইসলাম ত্যাম্ুল্যা্স সার্ভিস’, ২০০৮ সালে চালু করা হয় হেফাজতে ইসলাম মেডিক্যাল সেন্টার” ও “হেফাজতে ইসলাম সমাজসেবা সংস্থা’ । ২০০৯ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়, “হেফাজতে ইসলাম সেন্টার লন্ডন’ । ২০১০ সালের ডিসেম্বরে আবারও হেফাজতে ইসলামের নামে সম্মেলনের ডাক দেন চট্টগ্রামের আলেমরা । এ অবস্থায় ২০১১ সালের ৫ জানুয়ারি মূল সংগঠনের পক্ষ থেকে আবারও আল্লামা শফীর কাছে একটি চিঠি দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। এরপর দীর্ঘদিন হেফাজতে ইসলামের নামে কোনো কর্মসূচি পালিত না হলেও ২০১৩ সালে আবার “হেফাজতে ইসলাম’ নাম ব্যবহার করে আবারও মাঠে নামেন চট্টগ্রামের আলেমরা । ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ঘটে স্মরণকালের নারকীয় ঘটনা । এরপর ২০১৫ সালের শেষ দিকে আবারও আলোচনায় আসতে শুরু করে সংগঠনটি । পাঠ্যসুচিতে পরিবর্তন, সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা থেমিসের ভাস্কর্য সরানোর দাবিতে মাঠে নামে সংগঠনটি । এসব ঘটনায় মূল সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলামে*র নেতারা চরম ক্ষুব্ধ হন। ১৬০

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।