তিনি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন । বর্তমানে তিনি অসংখ্য কওমি মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন । মাওলানা ইসমাইল নূরপুরী নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত নূরপুর গ্রামে ১৯৫৯ সালের ১২ ফেব্রুয়ারি জন্গ্রহণ করেন। পিতার নাম মুন্সি জাফর আলী । সরকারি প্রাইমারি স্কুলে প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু করে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন তিনি । সাহেবনগর মাদ্রাসায় তিন বছর পড়ালেখা করেন । সাহেবনগর মাদ্রাসায় সফফে আউয়াল থেকে মিজান জামাত সমাপ্ত করেন। এরপর উচ্চতর ইসলামী শিক্ষার উদ্দেশ্যে ভর্তি হন ঢাকার জামেয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় । মুফতি আব্দুল মুঈজ এর কাছে বুখারী শরীফ ২য় খণ্ড, তিরমিজী ২য় খণ্ড ও হেদায়া ৪র্থ খণ্ড, ইমামুনাহু নামে খ্যাত মাওলানা সালাহুদ্দীন সাহেবের কাছে মুসলিম শরীফ ১ম খণ্ড, মাওলানা আব্দুল আউয়াল ঢাকুবী এর কাছে আবু দাউদ, হাফেজ্জী হুজুর এর কাছে হেদায়তুল্লাহ.এর কাছে মেশকাত শরীফ পড়েন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম সালেম সাহেবের কাছে মিযান পড়েন। ১৯৭৬ সালে লালবাগ জামেয়া থেকে “তাকমীল ফিল হাদিস’ শেষ করার পর বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসায় শিক্ষকতায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮০ সালে নরসিংদী জামেয়া কুরআনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড়ে চলে আসেন। ১৯৯১ সালে জামেয়ার পরিচালনার দায়িত্ব তার পান তিনি । তখন থেকে অদ্যাবধি উক্ত মাদ্রাসার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে তিনি জামেয়ার প্রধান শায়খুল হাদিসের পদে রয়েছেন। এটি ছাড়াও বালুয়াকান্দি শামসুল উলুম মাদ্রাসা, রায়পুরা সিরাজনগর, আবাবিল মহিলা মাদ্রাসা, বড় মির্জাপুর মনোহরদী ও রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসায় বর্তমানে বোখারী শরীফের নিয়মিত ক্লাস করান। মাওলানা ইসমাইল নূরপুরী ছাত্রজীবন থেকেই কথিত আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। তিনি বিভিন্ন সময় কুফর শিরক নাস্তিক মুরতাদ ও তাগুত প্রতিরোধের নামে দেশজুড়ে অরাজকতা এবং হামলার নেতৃত্ব দিয়েছেন । কাদিয়ানী বিরোধী মানববন্ধন ও মধ্যে। ১৯৯২-৯৩ এর বাবরী মসজিদ আন্দোলন ও অযোধ্যা অভিমুখে লংমার্চে শায়খুল হাদিস আজিজুল হকের পাশে ছিলেন তিনি সবসময় । নরসিংদী থেকে বিশাল গাড়ির বহর নিয়ে লংমার্চের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তারপর পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লংমার্চেও শায়খুল হাদিসের সাথেই ছিলেন। ২০০০ সালে ফতোয়া বিরোধী রায় বাতিলের দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনেও নরসিংদীতে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে নরসিংদী জেলার নেতৃত্বের মূল দায়িত্বে ছিলেন তিনি । নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের একজন কর্মী হিসাবে মিছিল মিটিং-এ অংশগ্রহণ করে রাজনৈতিক জীবন শুরু । পরবর্তীকালে খেলাফত ১৫৭ আন্দোলন নরসিংদী জেলার সেক্রেটারীর দায়িত পালন করার পাশাপাশি নির্বাচনী কাজেও ছিলেন নুরপুরীর উপস্থিতি। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশ খেলাফত মজলিস গঠন করলে শুরু থেকেই এর সাথে সম্পৃক্ত হন তিনি এবং নরসিংদী জেলার দায়িত পালন করেন। পর্যায়ক্রমে কেন্দ্রীয় দায়িত্বও পালন করেন তিনি। সাবেক আমিরে মজলিস প্রিন্সিপাল হাবীবুর রহমান এর ইন্তেকালের পর ২০১৯ সালে কেন্দ্রীয় শুরায় তাকে সংগঠনের আমিরের দায়িত্ব ন্যস্ত করা হয়। অদ্যাবধি এ দায়িতু পালন করে যাচ্ছেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক এর বিভিন্ন দুর্নীতি-স্বজনগ্রীতি এবং অপকর্মের সুযোগ করে দিচ্ছেন সংগঠনের আমির ইসমাইল নূরপুরী। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আমির পদে মাওলানা ইসমাইল নুরপুরী এবং মহাসচিব পদে মাওলানা মাহফুজুল হক পুনগ্নির্বাচিত হয়েছেন। 88. সুলাইমান নোমানী উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও উপদেষ্টা, বাংলাদেশ খেলাফত মজলিস সুলাইমান নোমানী ১৯৩৯ সালে কুমিল্লা জেলার বরুড়া থানার আড়ুই নামক গ্রামে জনুগ্রহণ করেন। তিনি বাবা-মায়ের কাছেই প্রাথমিক শিক্ষা-দীক্ষা গ্রহণ করেন। তার বাবা প্রথমে স্কুলে ভর্তি করিয়ে দেন। তারপর বরুড়ার মাদ্রাসায় ভর্তি হন। সেখানে হেদায়া পর্যন্ত পড়েন। তারপর তিনি উম্মুল মাদারিস জামিয়াতুল আহলিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় জালালাইন জামাতে ভর্তি হন। এখানে মাওলানা আব্দুল কাইয়ুম চাটগামী এর কাছে বুখারী শরীফ পড়েন। তাকমীল জামাত পড়ার পর আরো তিন বছর জিহাদ বিষয়ের দরস, বালাগাত ও দর্শন বিদ্যা শিখেন। ফেনী জেলার শশদী মাদ্রাসায় অধ্যাপনার মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। শশদী মাদ্রাসায় ৪ বছর শিক্ষকতা করেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে ও শাইখুত তাফসীর এর দায়িত্ব পালন করেন। তারপর ১৯৮২ সালে চলে আসেন জামিয়া শারইয়্যাহ মালিবাগে । এখানে হাদিস, তাফসীর ও দর্শন বিদ্যা দরস দান করেন । এখানে ৫ বছর শিক্ষকতা করেন। পাশাপাশি ১৯৮৪ সালে উনার নিজের পীর জঙ্গি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন মোহাম্মদপুর জামেয়া মোহাম্মদীয়ায় শাইখুল হাদিস ও সদরে মুফতি ছিলেন। তিনি জামিয়া নূরিয়া আজিমপুর, জামেউল উলুম মিরপুর, জামেয়া সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা সহ প্রায় ১৫টি মাদ্রাসায় ৪০ বছর সর্বোচ্চ হাদিস গ্রন্থ সহীহ বুখারীর দরসদান দিয়ে আসছেন। বর্তমানে তিনি প্রায় ১৫টি মাদ্রাসায় শাইখুল হাদিসের পদে আসীন রয়েছেন । ১৫৮
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।