করে গভীর রাতে ইছাপুরের জালাল ই চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। এসময় তিনি পায়জামা ও গেঞ্জি পরিহিত অবস্থায় ছিলেন। ভোরে তাকে পাঁচলাইশ থানায় আনার পর নগর পুলিশের পাচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো.আব্দুর রউফ প্রায় এক ঘণ্টা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন ।' ২০১৩ সালের ৮ জুলাই দৈনিক জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৩ মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে । এতে পাচজন ছাত্র আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দু'ছাত্র মারা যায় “মাদ্রাসা কর্তৃপক্ষ ল্যাপটপ চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করে। তবে পুলিশ ওই কক্ষ তল্লাশি করে চারটি তাজা গ্রেনেড এবং বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। রাতে মুফতি ইজহারের বাসায় তল্লাশি করে ১৮ বোতল এসিড পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরীর খুলশী থানায় বিস্ফোরক ও এসিড আইনে পৃথক দু'টি মামলা করেন। দু'টি মামলাতেই মুফতি ইজহার ও ছেলে হারুনকে আসামী করা হয় ।, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সঙ্গে কানেকশনের অভিযোগে ২০১০ সালেও একবার মুফতি হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন । ২০০৯ সালে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ডাউকি এলাকা থেকে গ্রেপ্তার হওয়া লক্কর-ই তৈয়বার দু'জন জঙ্গি নাজের ওরফে নাজের পারবন এবং শফিক ওরফে সাহাফাজ শামসুদ্দিন সেদেশের পুলিশকে জানায়, তাদের সঙ্গে ২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশে মুফতি হারুনের কয়েক দফা বৈঠক হয়। এমনকি তারা মার্কিন ও ভারত দূতাবাসে হামলারও পরিকল্পনা নিয়েছিল। এরপর মুফতি হারুন গ্রেপ্তার হয়েছিলেন । তার পিতা মুফতি ইজহারুল ইসলামও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন। মুফতি ইজহারের মাদ্রাসায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের জন্ম হয়েছিল। জঙ্গিদের প্রশিক্ষণের আস্তানা হিসেবে পরিচিত ছিল এটি ৷ দুই দশক আগে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে প্রয়াত কবি শামসুর রাহমানের প্রাণনাশ চেষ্টার অভিযোগে আটক হওয়া কয়েকজন জঙ্গি জানায়, তারা মুফতি ইজহারুল ইসলামের লালখান বাজার মাদ্রাসাতেই ট্রেনিং নিয়েছিল। হেফাজতে উগ্রপন্থীদের নেতৃত্ব দিতেন মুফতি হারুন ইজহার। অরাজনৈতিক দাবি করা হেফাজতে ইসলামের উপস্থীদের নেতৃত দিতেন সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শায়খ মুফতি হারুন ইজহার ৷ সংগঠনে তাকে সবাই “মানহাজি*দের দলনেতা হিসেবেই চিনতেন । বক্তব্য-বিবৃতিতে জিহাদের ডাক দেওয়া হারুন ইজহারকে এর আগেও গ্রেপ্তার করেছিল পুলিশ । জামিনে বেরিয়ে আগের মতোই উত্বপন্থা মতবাদ ছড়িয়ে কথিত খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তিনি। হেফাজতকে তিনিই উগ্রবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন । তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও অন্যান্য জঙ্গিবাদী সংগঠনের সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ ছিল । ১৫৫ ২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে এক সহযোগীসহ হারুন ইজহারকে গ্রেপ্তার করে এলিট ফোর্স র্যাব। হাটহাজারী থানা পুলিশ হারুন ইজহারকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে ২১ দিনের রিমান্ড আবেদন করেছে । আদালত রিমান্ড শুনানি শেষে তাকে কারাগারে পাঠান। হেফাজতে ইসলামে “মানহাজি' নামে বড় একটি গ্রুপ রয়েছে। এরাই হেফাজতকে নানারকম আগ্রাসী কর্মসূচি দিতে বাধ্য করতো । হেফাজতের এই গ্রুপের প্রভাব অনেক বেশি। এই গ্রুপটির নেতৃত্বে ছিলেন হারুন ইজহার। এছাড়া তার নেতৃত্বাধীন গ্রুপটি “গাজওয়াতুল হিন্দ’ এর সময় এসে গেছে বলে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । ২০২১ সালের ১৪ জুলাই দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, “মাহমুদুল হাসান গুনবী “মানহাজি” নামক একটি উগ্রবাদী গ্রুপের মুখ্য ব্যক্তি হিসেবেও কাজ করছেন। তিনিসহ তিনজন এই গ্রুপের অন্যতম দায়িত্বশীল ৷ বাকি দুজন হলেন মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা । এই দুজন গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। এই মানহাজি গ্রপও হেফাজতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে গোপনে তৎপর রয়েছে। মানহাজি গ্রুপও আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে এবং হেফাজতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে সংগঠিত হয়েছে ৷ গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালে হারুন ইজহারের পরিচালনাধীন লালখান বাজারে পাহাড়ের পাদদেশে অবস্থিত জামিয়াতুল উলুম আল- ইসলামিয়া মাদ্রাসা ঘিরে আন্তঃদেশীয় জঙ্গিরা একটি ঘাটি তৈরি করেছিল । ওই বছরের শেষ দিকে তারা ঢাকায় মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনে হামলার ছক কষেছিল। এই পরিকল্পনার সঙ্গে ছিল ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন লক্কর-ই-তৈয়্যবা। হারুন ইজহার পুরো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেসময় ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হারুন ইজহার এবং লক্কর-ই-তৈয়্যবার কয়েকজন সদস্য ও ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালেও একবার হারুন ইজহারকে গ্রেপ্তার করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । ওই বছরের ১০ জুলাই হারুন ইজহারের জামিয়াতুল উলুম আল- ইসলামিয়া মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে তিন জন নিহত হন। পুলিশ তখন ঘটনাস্থল থেকে চারটি তাজা গ্রেনেড, বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিলেন । ৪৩. ইসমাঈল নূরপুরী উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা ইসমাঈল নূরপুরী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, নরসিংদী শহরস্থ বৌয়াকুড় জামেয়া কুরআনিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। তিনি তা’লিম তরবিয়তের পাশাপাশি তথাকথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবনেই ১৫৬
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।