সাম্প্রদায়িক সংঘাতের কিছু বিবরণ পাওয়া যায়, যা সম্পূর্ণভাবে স্থানিক ও কালিক। ঘটনার বা গুজবের বাহক হিসেবে সংবাদপত্র না থাকার কারণে এর বিস্তার ঘটেনি । ইংরেজ আমলে শাসকদের পৃষ্ঠপোষকতায় ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ যেভাবে ঘটেছে সাম্প্রদায়িকতার বিকাশ তারই অন্তর্গত । ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের আন্দোলনের মাধ্যমে দৃশ্যমান হলেও এর বিকাশের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে ১৯৪৮-১৯৫২র ভাষা আন্দোলন পর্যন্ত। ভাষা আন্দোলনের অসাম্প্রদায়িক চেতনা মুক্তিযুদ্ধের পর মূর্ত হয়েছে ১৯৭২ সালের ৪ নবেম্বর গৃহীত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানে । বাংলাদেশে সাম্প্রদায়িকতার চালচিত্র নিমণের প্রধান উপকরণ হচ্ছে- সংবাদপত্রে প্রকাশিত সাম্প্রদায়িকতার পক্ষে ও বিপক্ষের সংবাদ, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, কলাম, নিবন্ধ এবং সাম্প্রদায়িক ও রাজনৈতিক সংগঠনের ইশতেহার, সমাবেশ, গুজব প্রভৃতি। উনিশ শতকে পূর্ববঙ্গের সংবাদপত্রে তৎকালীন রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও প্রাত্যহিক জীবনের বিবরণ পাওয়া যাবে ১৪ খণ্ডে প্রকাশিত অধ্যাপক মুনতাসীর মামুনের “উনিশ শতকে বাংলাদেশের সংবাদ সাময়িকপত্র' গ্রন্থমালায় । অতীতে বাংলাদেশের গ্রামভিত্তিক সমাজে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের ভেতর বাঙালি লোকায়ত সংস্কৃতির সুদৃঢ় অবস্থান থাকার কারণে বড় ধরনের কোনও সাম্প্রদায়িক সংঘাত ঘটার সুযোগ ছিল না। সামাজিক আচরণ উভয় ধর্মীয় সম্প্রদায়ের প্রায় এক ছিল। এমনকি ধর্মীয় আচরণের ক্ষেত্রেও এক ধরনের যোগসূত্র বা সমন্বয় পরিলক্ষিত হয়েছে। বাঙালি হিন্দুর সত্যনারায়ণের পুজা হয়ে গেছে বাঙালি মুসলমানের সত্যপীরের সিনি। ঝড়বৃষ্টির সময় নৌকার মাঝি ধর্ম নির্বিশেষে এখনও বদর পীরের শরণাপন্ন হয়। ওলাইচন্তরী অনায়াসে রূপান্তরিত হন ওলাই বিবিতে, যে দেবী দুই ধর্মীয় সম্প্রদায়েরই ভীতির কারণ । মধ্যযুগের সাহিত্যে হিন্দু-মুসলমানের ধর্মসমন্যয় ও সম্প্রীতির বহু উদাহরণ আছে। গ্রাম বাংলার সুফী ও বাউল সম্প্রদায়ের রচনা ও আচরণবিধির ভেতর এক ধরনের ধর্মনিরপেক্ষতার শিক্ষা এবং সমন্বয়ের সংস্কৃতির অভিব্যক্তি আমাদের অজানা নয়। হিন্দু-মুসলমানের এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রধান কারণ ছিল দুই সম্প্রদায়ের পারস্পরিক অর্থনৈতিক নির্ভরতা । মুসলমান রাজার আক্রমণে হিন্দু প্রজা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা হিন্দু জমিদারের দ্বারা মুসলমান কৃষক উৎপীড়িত হয় তার কারণ রাজা- প্রজার ধর্ম নয়, শ্রেণী- এই সত্যটি সাম্প্রদায়িকতাবাদীরা এমনকি অনেক জাতীয়তাবাদীও স্বীকার করতে চান না। এই শ্রেণী বিরোধকে ধর্মীয় বিরোধের পর্যায়ে টেনে আনার জন্য দায়ী প্রধানতঃ বহিরাগত ইংরেজ শাসকরা । বৃটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় ও সমৃদ্ধ উপনিবেশটিকে নিয়ন্ত্রণে রাখা এবং অর্থনৈতিক শোষণ নির্বির রাখার প্রয়োজনে ইংরেজ শাসকরা প্রথম থেকেই এই দুই ধর্মীয় সম্প্রদায়ের ভেতর বিদ্বেষের সৃষ্টি করেছে তাদের ভেদনীতির দ্বারা। বিশেষ করে ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে এই দুই ধর্মীয় সম্প্রদায়ের এক্য বৃটিশ রাজের জন্য প্রচণ্ড শিরঃগীড়ার কারণ হয়েছিল। ১১ ইংরেজ এঁতিহাসিকরা সচেতনভাবে এই বিদ্বেষ সৃষ্টির জন্য ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছিলেন। তারা ভারতের ইতিহাসে পর্ব ভাগ করেছিলেন- হিন্দু যুগ, মুসলমান যুগ ও আধুনিক যুগ হিসেবে । আধুনিকতায় দীক্ষিত এদেশীয় শিক্ষিত মধ্যশ্রেণী পশ্চিমের সভ্যতায় মুগ্ধ হয়ে ইংরেজদের সকল নীতিকে শ্রেষ্ঠ বলে গ্রহণ করলেন। ১৮৫৭ সালের স্বাধীনতার যুদ্ধে পরাজয় বরণের দায়িত্ব একে অপরের ঘাড়ে চাপাতে গিয়ে হিন্দু-মুসলমান সম্প্রীতির দেয়ালে ফাটল ধরেছিল। এর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভেতর পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতির প্রতি আকর্ষণ তাদের শাসকশ্রেণীর নিকটতর হতে সাহায্য করেছে । অন্যদিকে মুসলমানরা ইংরেজের কাছে সদ্য রাজ্য হারানোর শোকে পশ্চিমা শিক্ষা থেকে নিজেদের বহুকাল দূরে সরিয়ে রেখেছিল । বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া কৃষক জনতার অবশ্য এসবের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। ইংরেজ কুঠিয়ালদের নির্যাতন, জমিদারদের পীড়ন, মহাজনদের শোষণে তারা এমনিতেই জর্জরিত ছিল। শেষে মরিয়া হয়েই বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে প্রতিবাদ এবং হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। একের পর এক কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছে, ময়মনসিংহ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, রংপুর প্রভৃতি অঞ্চলে । এই ক্ষোভ যাতে পুঞ্জিভূত হতে না পারে তার জন্য ইংরেজ শাসকরা ভেদনীতি আরও শক্তিশালীভাবে প্রয়োগ করেছিল। একই সঙ্গে তারা হিন্দু জাতীয়তাবাদী পুনর্জাগরণ ও মুসলিম জাতীয়তাবাদী পুনর্জাগরণে ইন্ধন জুগিয়েছে মহা উৎসাহের সঙ্গে । হিন্দু-মুসলমানের লোকাচার ও ধর্মাচারণের অতি তুচ্ছ বিষয় এতদঞ্চলে যা উপেক্ষিত ছিল সেগুলো অতি বড় সমস্যা হয়ে সামনে এসে দীড়িয়েছিল। দুই সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা হঠাৎ করেই আবিষ্কার করলেন তারা একে অপরের চেয়ে আলাদা । তাদের ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা, সামাজিক আচরণ, রীতিনীতি সবই আলাদা । ধর্মের নামে নিজেরা আলাদা হলেও ব্যক্তিগত তাদের জীবনে ধর্ম এক্ষেত্রে কতখানি অপ্রয়োজনীয় ছিল দুটি উদাহরণ দিলেই পরিষ্কার বোঝা যাবে । প্রথম দিকে হিন্দু ও মুসলমান সাম্প্রদায়িকতাবাদীদের বিরোধের বিষয় ছিল মুসলমানদের মসজিদের সামনে হিন্দুদের পুজোর বাদ্য বাজানো এবং মুসলমান কর্তৃক হিন্দুদের দেবতা “গোমাতা*কে খাদ্য হিসেবে গণ্য করা। বলা যেতে পারে এই উপমহাদেশে ধৰ্মীয় সাম্প্রদায়িকতা উনিশ শতকের শেষার্ধ থেকে এই দুটি ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিকশিত হয়েছে। খাদ্য ও বাদ্যের বিষয় ছাড়াও সাম্প্রদায়িক বিরোধের আরো বহু হাস্যকর প্রসঙ্গ এ পর্যায়ে লক্ষণীয় । হাস্যকর এই কারণে যে ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িকতাবাদীরা যা বলেন বা করেন তার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ভাষার প্রশ্নে সাম্প্রদায়িকতাবাদীদের বিতর্কটি এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। সম্প্রদায়িক মুসলমানরা এক সময় মনে করতেন বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা এবং এই ভাষা ধর্ম প্রচারের ক্ষেত্রেই শুধু নয়, শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও অনুপযুক্ত। এই চেতনার ভেতর ধর্মের প্রতি আনুগত্য নয় হিন্দু-বিরোধিতাই ক্রিয়াশীল ছিল। কারণ এই ১২
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।