মাতা সাহিদা বেগম ৷ দাদার নাম মাওলানা এহসানুল হক আফেন্দী রহ. । জন্মের পর নাম রাখা হয় মঞ্জুরুল ইসলাম । মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী শৈশব থেকেই একটি সাম্প্রদায়িক রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। চিন্তা, দর্শনও পেয়েছেন দেওবন্দী আদর্শের । মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ছাত্রজীবন থেকেই ছাত্র জমিয়তের সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি আত্যুশুদ্ধী বা তাসাউফের দীক্ষা নিয়েছেন হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফী এর কাছ থেকে। বায়াত এবং খেলাফতও গ্রহণ করেছেন। দেওবন্দী চিন্তা, দর্শন ও মাদানীর আদর্শ লালনকারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। শিশু মঞ্জুরুল স্কুলে না পাঠিয়ে হাফেজ ছফিউল্লাহ সাহেবের হাতে তুলে দিলেন। তখন তার বয়স মাত্র ছয় বছর ৷ পরে ১৯৮০ সালে তাকে ফেনীর ওলামা বাজার মাদ্রাসায় ভর্তি করে দেন। তিনি মাদ্রাসায় ভর্তি হয়ে যথারীতি পড়ালেখায় আত্মনিয়োগ করেন । সেখানে তিনি দীর্ঘ ৬ বছর পড়াশুনা করেন। অতঃপর ১৯৮৮ সালে মাওলানা আব্দুল হালীম এর সম্মতিক্রমে মাওলানা শামসুদ্দীন কাসেমী-এর তত্তাবধানে মিরপুর জামেয়া হোসাইনিয়া আরাজাবাদ মাদ্রাসায় শরহেজামী জামাতে ভর্তি হয়ে যান। তিনি জামেয়া হোসাইনিয়া আরজাবাদ মাদ্রাসায় শরহে জামি জামাত থেকে জামাতে মেশকাত পর্যন্ত পড়াশুনা করে ১৯৯৩ সালে উচ্চ শিক্ষা জন্য ভারতের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তে যান। দেওবন্দে পড়াশুনা শেষ করে তিনি দেশে ফিরে আসলে অল্প কিছুদিন পরেই সৌদি আরবে চলে যান। সেখানেই তার কর্মজীবনের যাত্রা শুরু । সৌদিতে চার বছর সপরিবারে বসবাস করেন। ১৯৯৯ সালে ছুটিতে দেশে প্রত্যাবর্তন করেন। অতঃপর তার উস্তাদ মাওলানা ইমরান মাজহারী সৌদি আরব যেতে না দিয়ে তাকে ইসলামবাগ মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত করেন । ২০০১ সালের জুনে মাওলানা ইমরান মাজহারী সাহেব যখন তার হাতে মাদ্রাসার দায়িত দিয়ে চলে যান। ২০০৪ সালে দাওরায়ে হাদিস তাকমীল ক্লাসটি চালু হলে দীর্ঘ ১৪ বছর শাইখুল হাদিসের পদটিও তিনি ধরে বসে আছেন । তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর এ দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত হন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিবের দায়িতৃও পালন করছেন তিনি । ২০২১ সালের ১৪ এপ্রিল রাত ১০টায় হাতিরপুলের নিজ বাসা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত । ২০২১ সালের ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমাণ্ডের এ আদেশ দেন। রাজধানী মতিঝিল ও পল্টন থানায় করা নাশকতার পৃথক ছয় মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন মঞ্জুর করেছেন আদালত । ২০২১ ১৫৩ সালের ১৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া জামিনের এ আদেশ দেন। ২০২১ সালের ২০ আগস্ট কারামুক্ত হন হেফাজতের এই নেতা। জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, ইসলামবাগ বড় মসজিদের খতিব এর দায়িত্ব পালনের সাথে সাথে তিনি জাতীয় ইমাম সমাজের সিনিয়র সহ-সভাপতি এবং জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষকতার দায়িত্বও পালন করছেন। ৪২. হারুন ইজহার চৌধুরী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও পরিচালক, মানহাজি গ্রুপ অব বাংলাদেশ হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে এবং চট্টগ্রামের লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সহকারী পরিচালক । তার বাবা মুফতি ইজহার চট্টগ্রামের ওই মাদ্রাসার মহাপরিচালক ৷ তার বাবা এক সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন । ২০২১ সালের ৩০ এপ্রিল দৈনিক আজাদীর এক প্রতিবেদনে বলা হয়েছে, “২০২১ সালের ২৯ এপ্রিল মুফতি ইজাহারকে চট্টগ্রাম নগরের লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে আটক করা হয়। র্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে দেশের বিভিন্নস্থানে যে নাশকতা হয়েছে, তাতে প্রত্যক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ‘২০১৩ সালের ৭ জুলাই চট্টগ্রাম মহানগরীর আলোচিত লালখান বাজার মাদ্রাসায় ইজহারুল ইসলামের ছেলে হারুন ইজহারসহ দু'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। “হাটহাজারী উপজেলার ইছাপুর গ্রামের জালাল ই চৌধুরীর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতে তারা আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া নগরীর কোতয়ালী থানার তৎকালীন ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম ২০১৩ সালে বোমা বানাতে গিয়ে মাদ্রাসার যে কক্ষে বিস্ফোরণ ঘটে তার পাশের যান। এছাড়া মুফতি ইজহারুল ইসলামও ওইদিন সন্ধ্যায় আত্মগোপনে চলে যান পিতা-পুত্র পালিয়ে যেতে সক্ষম হওয়ায় চাপে পড়ে পুলিশ। এরপর মুফতি হারুনকে গ্রেপ্তারের জন্য কোতয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমকে দায়িত দেয়া হয়। তার নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন কৌশলে হারুন ইজহারের অবস্থান নিশ্চিত ১৫৪
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।