শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

নেজামে ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন চরমোনাই- এসব মৌলবাদী রাজনৈতিক সংগঠনের একজন সিনিয়র নেতা হিসেবে পরিচিত। ৪০. আজিজুল হক ইসলামাবাদী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ যুগ্বমহাসচিব, নেজামে ইসলাম পার্টি আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার মাওলানা সৈয়দ আহমেদের বাড়ির হাফেজ আহমদ উল্লাহর ছেলে । তিনি ৬ ভাইবোনের মধ্যে সবার বড়। তিনি পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক । তিনি নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব । আজিজুল হক ইসলামাবাদী ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবাইদুল হকের সহকারী হিসাবে কাজ করেছেন। ১৯৯৬ সালে নেজাম ইসলাম পার্টির সাথে যুক্ত হন। ২০১০ সালে হেফাজতের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব নেন। পরে ২০১৩ সালে সাংগঠনিক সম্পাদকের দায়িতি পান। ঢাকার শাপলা চতৃরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের যে আন্দোলন হয়েছিল সেই সময় তিনি হেফাজতের সারাদেশের সমন্বয়কের দায়িতু পালন করেছেন। শাপলা চতৃরের আন্দোলনে যেতে তিনটি বাসে ১৫০ লোক নিয়ে রওনা হলে তাকে চট্টগ্রামের ওয়াসা মোড়ে পুলিশ আটকে দিলে সেখানেই তিনি সমাবেশ করেন । তিনি প্রয়াত হেফাজত আমির শাহ আহমদ শফীর ছাত্র। আহমদ শফীর প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ও ভক্তি রয়েছে। কিন্ত আহমদ শফীর ছেলে আনাস মাদানীর কর্মকান্ডে তিনি অসন্তুষ্ট ছিলেন। ২০২১ সালের ১২ জুন দৈনিক পূর্বকোণের এক প্রতিবেদনে আজিজুল হক ইসলামাবাদীর একটি জবানবন্দির রেকর্ড প্রকাশিত হয়েছে। উক্ত জবানবন্দিতে তিনি বলেন- “হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর রূপ পাল্টে যায় হেফাজতের ৷ জামায়াত-বিএনপির সাথে সখ্যতা গড়ে তোলে জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা । বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের পক্ষ থেকে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বতর্মান খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের ও জমিয়েতে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুল রব ইউসুফী হেফাজতের সাথে সমন্বয় ও তথ্য আদান প্রদানের দায়িতু পালন করছেন। দু'জনে আবার হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছেন। বাবু দল এবং বিএনপি-জামায়াতের সাথে সমন্বয় করে কাজ করতে নির্দেশনাও দিয়েছে হেফাজত। ২০২১ সালের ১৬ জুন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর আদালতে দেয়া জবানবন্দিতে এসব ১৫১ তথ্য উঠে এসেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খোন্দকারের আদালতে তিনি এ জবানবন্দি দিয়েছেন। “আহমদ শফীর মৃত্যুর পর তারা হাফেজ জুনাইদ বাবুনগরীকে আমির হিসাবে স্বীকৃতি দেন। হেফাজতের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের বিপরীতমুখী অবস্থানের কারণে সাংগঠনিক সম্পাদক হিসাবে তিনি বিভিন্ন জেলার হেফাজত কর্মীদের চাঙা করার উদ্যোগ নেন। এ সময় তিনি ফরিদপুর, নোয়াখালী, ফেনী ও ঢাকা সফর করেন। জবানবন্দিতে আজিজুল হক ইসলামবাদী বলেন, “সরকার যেহেতু তাদের দাবি মেনে নিচ্ছে না, তখন হেফাজতের কেন্দ্রীয় কমিটি সরকার বিরোধী ইসলামী দল এবং বিএনপি-জামায়াতের সাথে সখ্যতা গড়ে তোলে । হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির ও জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, খেলাফত মজলিসের নায়েবে আমির হেফাজতের দাওয়া সম্পাদক মাওলানা আহমদ আলি কাসেমী, জমিয়তে উলামায়ের যুগ্য-মহাসচিব ও হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম হেফাজতের পক্ষ থেকে জামায়াত ও বিএনপির সাথে নিবিড় যোগাযোগ রাখেন । নির্দেশে ২০ দলের সাথে আমরা ঢাকায় বৈঠকও করেছি। বৈঠকে মাওলানা মামুনুল হক, মুফতি মনির কাসেমী, সুনামগঞ্জের সাবেক এমপি হেফাজতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহীনুর পাশা, হাবিবুল্লাহ আজাদী, হেফাজত নেতা নাসির উদ্দিন মুনির, মীর নুরুল ইসলাম জিহাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও জুনাইদ আল হাবীব উপস্থিত ছিলেন ।”৮ ২০২১ সালের ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ । কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ৪১. মঞ্জুরুল ইসলাম আফেন্দী সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি ৷ তিনি পুরনো ঢাকার ইসলামবাগ বড় মসজিদের খতিব, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন । মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১৯৬৮ সালের ১৫ নভেম্বর নীলফামারী জেলার ডোমার থানার অন্তর্গত সোনারায় গ্রামে জনুগ্ৰহণ করেন। পিতার নাম আলহাজ্ব রশিদুল হাসান, ১৫২

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।