শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

করবে না। আমরা শুধু এটা স্মৃতি ধরে রাখার জন্য দাড় করিয়ে রাখব । আমরা এটার কোনো পূজা করবো না। মূর্তি তো বলা হয় হিন্দুরা যেটার পূজা করে। যেটাকে বানানোই হয় প্রতিমা হিসেবে । “আমি মিজানুর রহমান সাঈদ বলছি, ভাস্কর্য ও মূর্তির মাঝে কোনো পার্থক্য নাই। স্পষ্ট করে বলে দিচ্ছি, এ দুটি এক ও অভিন্ন। যেকোনোভাবে কোনো মানুষের আকৃতিকে কোনো কিছুর মাধ্যমে যদি এমনভাবে দাড় করানো হয়, যেটার ছায়া পড়ে। সেটাকে ইসলামে মূর্তি বলে। চাই মানুষ এর পূজা করুক আর নাই করুক । সেটা মানুষ স্মৃতি ধরে রাখার জন্য বানাক কিংবা পূজা করার জন্য ৷” মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, “আমরা উলামায়ে কেরামগণ এই ভাস্কর্য বা মূর্তির বিরোধিতা করছি কোনো বিদ্বেষের কারণে নয় কিংবা কারো পক্ষ নিয়ে নয়। আল্লাহর শপথ করে বলছি! আমরা এই কারণে এ ভাস্কর্যের বিরোধিতা করছি যে, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটি তৈরি করেন, তাহলে তার শ্রদ্ধেয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে এর জন্য আল্লাহ আজাব দিবেন। যিনি আমাদের এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন তার কবরকে আজাবে ফেলতে চাই না। আমরা শুধু তার কবরকে আজাব থেকে বাচাতে চাচ্ছি। মূর্তি থেকে আমাদের দেশকে রক্ষা করতে চাচ্ছি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই ৷’ মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, “দেখুন বর্তমান সময়ে মানুষ যেমন ভাস্কর্য কিংবা মূর্তি বানায় এর চেয়েও সুন্দর ভাস্কর্য কিংবা মূর্তি বানাতে পারত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সময়ের মানুষজন ৷ প্রায় প্রত্যেক ঘরে মূর্তি ছিল। তারা মূর্তি বানাতে ছিল বেশ দক্ষ। যদি ভাস্কর্য বানালে কোনো সমস্যা না আলাইহি ওয়াসাল্লাম তো বলতেন যে, তোমরা কোরাণ-হাদিসের সঙ্গে সঙ্গে আমার একটি ভাস্কর্য বানিয়ে রেখে দাও যেটা কেয়ামত পর্যন্ত মানুষ দেখে দেখে মন জুড়াতে পারে । আমার স্মৃতি যেন অব্যাহত থাকে । অটুট থাকে যেন আমার স্মৃতিচিহ্ন ।”২ মুফতি মিজানুর রহমান সাঈদ ওয়াজের নামে তরুণ যুবক সমাজকে উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছেন। ৩৯. মুফতি মাহমুদুল হাসান সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি “জামিয়া আজিজুল উলুম বাবুনগর* মাদ্রাসার প্রধান মুফতি এবং হেফাজতে ইসলামের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর থানার পশ্চিম ভূজপুর গ্রামে ১৯৫৮ সালে জনুগ্রহণ করেন । তিনি ছাত্রজীবন শুরু করেন কাজির হাট ভুজপুর থানাধীন এমদাদুল উলুম ভূজপুর মাদ্রাসায় । মাওলানা মাহমুদুল হাসান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চ ১৪৯ মাধ্যমিক শিক্ষার জন্য ফটিকছড়ি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় চলে আসেন। সেখানে তিনি কওমি সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদিস শেষ করেন। এরপর ১৯৮৬ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি পাকিস্তানের করাচিতে যান। সেখানে করাচি নিউটাউন মাদ্রাসায় ইফতা বিভাগে (ফতোয়া) ভর্তি হন। সেখান থেকে তিনি দেশে ফিরে আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কয়েক বছর উক্ত মাদ্রাসায় শিক্ষকতা করার পর তিনি ২০০২ সালে চলে যান জামিয়া মাদ্রসায় চলে আসেন এবং বর্তমানে তিনি উক্ত মাদ্রাসার প্রধান মুফতির দায়িতে নিয়োজিত আছেন । তিনি এই মাদ্রাসার প্রধান মুফতি ছাড়াও তার জনুস্থান ফটিকছড়ি ভুজপুরে একটা মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তিনি সে মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। মাওলানা মুফতি মাহমুদুল হাসান একজন উগ্র জিহাদী ওয়াজ ব্যবসায়ী হিসেবে পরিচিত । মুফতি মাহমুদুলের রাজনৈতিক জীবন শুরু হয় “নেজামে ইসলাম পার্টির’ মাধ্যমে । তিনি হরকাতুল জিহাদের একজন উপদেষ্টা ছিলেন এবং তিনি বিশ্বাস করেন সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করতে হবে । ২০০০ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে ইসলামী এঁক্যজোট এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পক্ষ হয়ে তিনি জঙ্গি-মৌলবাদীদের সমস্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ আমির ছিলেন। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ যখন নিষিদ্ধ হয় তখন ২০০৭ সালে হরকাতুল জিহাদের নেতারা সংগঠনের নাম পরিবর্তন করে গণতান্ত্রিক ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করেছিলেন । এর ব্যানারে হাটহাজারীতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। হাটহাজারীর সেই জঙ্গি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মুফতি মাহমুদুল হাসান। কওমিপন্থী যত মৌলবাদী জঙ্গি রাজনৈতিক দল আছে তাদের অনুষ্ঠানে মাওলানা মাহমুদুল হাসান উপস্থিত থাকতেন । তিনি জঙ্গিবাদী উগ্র বক্তব্য দিয়ে যুব সমাজকে আকৃষ্ট করে জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেন। ভুজপুর থানার পশ্চিম ভূজপুর বড়বিল এলাকার এক পীরের মাজার তার নেতৃত্বে ভেঙ্গে ফেলা হয়। সেখানে তিনি তলোয়ার হাতে উপস্থিত ছিলেন। তিনি তখন ঘোষণা দিয়েছিলেন, তার এলাকায় ভেজপুর থানা) কোনো দরবার মাজার পীর আউলিয়া থাকতে পারবেন না। তার জ্বালাময়ী বক্তব্য শুনে যুব সমাজ সহজে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হয় । ফটিকছড়ি, ভূজপুর থানাসহ উত্তর চট্টগ্রামের যত মৌলবাদী জঙ্গি তাণ্ডব হয়েছে বা হয়; সব কিছুতেই এই হেফাজত নেতা মাওলানা মাহমুদুল হাসানের অংশগ্রহণ দেখা যায়। কারণ তিনি হলেন মৌলবাদীদের কাছে একজন বড় মাপের মুফতি (ফতোয়াবাজ) ৷ হেফাজতের বর্তমান আমির মুহিববুল্লাহ বাবুনগরী এবং সাবেক প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর খুব কাছের মানুষ তিনি । তিনি মৌলবাদী সংগঠন ইসলামী শুরা সদস্য ও উত্তর জেলার সহ-সভাপতি । তাছাড়াও তিনি ইসলামী এক্যজোট, ১৫০

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।