মওদুদী দর্শন হল একটি ভ্রান্ত ও আত্মঘাতি দর্শন এবং তার সৃষ্ট জামায়াতে ইসলামী হলো ধর্মের নামে একটি ভাওতাবাজি, বিপথগামী দল । জামায়াত কিংবা মওদুদী দর্শন সম্পূর্ণ ইসলাম বিরোধী । আমরা কখনও জামাতকে সমর্থন করি না, ভবিষ্যতেও করব না। কারণ, জামায়াতে ইসলামী মোনাফেকের রাজনীতিতে বিশ্বাস করে, আমরা তা করি না। তাছাড়া মওদুদীর দর্শনটাই হল ভুল । অথচ নুর হোসাইন কাসেমী জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধী নেতাদের বাচানোর জন্য হেফাজতে ইসলামের ব্যানারে ১৩ দফার নামে আন্দোলন শুরু করেছিলেন আহমদ শফীর নেতৃত্বে । নূর হোসাইন কাসেমী হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও পরামর্শকদের মধ্যে অন্যতম ৷ হরকাত জঙ্গিদের নিকট তিনি ছিলেন বিশ্বস্ত অভিভাবক ৷ ঢাকাকেন্দ্রিক হরকাতুল জিহাদের প্রতিটি কর্মকাণ্ডে তার ছিল অগাধ সমর্থন। তাছাড়া নূর হোসেন কাসেমী তাহাফ্ফুজে খতমে নবুয়ত ও খতমে নবুয়ত আন্দোলন পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১৯৯৩ সালে মানিক মিয়া এভিনিউতে খতমে নবুয়তের মহাসমাবেশ করে নিজের উপস্থিতি জানিয়ে দিয়েছিলেন। তখন থেকেই নূর হোসাইন কাসেমী সবার কাছে কাদিয়ানী বিরোধী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তবে তিনি তার অতীতের সব পরিচিতি পিছনে ফেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরীর আহবায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। নূর হোসাইন ১৯৭৫ সালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দেন। তারপর ১৯৯০ সালে জমিয়তের কেন্দ্রীয় নেতৃত্বে আসেন । ২০১৫ সালের ৭ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পান। এরপর থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলের নেতা হিসেবেও তিনি ব্যাপক ভূমিকা রাখেন। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতাকালীন সময় থেকেই কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন। এরপর ২০১৩ সালে হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলনের সময় সংগঠনের কার্যক্রম বিস্তৃত হলে ঢাকা মহানগর কমিটির সভাপতির দায়িত্বে আসেন। বিশেষ করে ২০১৩ সালের ২ এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লংমার্চ এবং ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন। এছাড়া খতমে নবুওয়াত আন্দোলন, লেখক তাসলিমা নাসরিনের মতবাদবিরোধী আন্দোলন, কথিত রাষ্ট্রধর্ম থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার প্রতিবাদী আন্দোলন, স্কুল পাঠ্যপুস্তক সংশোধনী আন্দোলন, রোহিঙ্গা মুসলিম নির্যাতন বিরোধী আন্দোলন, সুপ্রিমকোর্ট চতৃর থেকে থেমিস দেবির মূর্তি অপসারণ আন্দোলন, কাশ্মির-ফিলিস্তিনসহ বিশ্বের দেশে দেশে মুসলিম নিপীড়ন বিরোধী আন্দোলন এবং ফ্রান্সে রাসূলের অবমাননার প্রতিবাদে আন্দোলনের নামে ঢাকায় অরাজকতা সৃষ্টি করেছিলেন । ১৪৭ জামিয়া মাদানিয়া বারিধারা এবং ১৯৯৮ সাল থেকে ২০২০ পর্যন্ত জামিয়া সুবহানিয়ার শায়খুল হাদিস ও মুহতামীম দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের ১২ ডিসেম্বর হেফাজতের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী মারা গেছেন। ৩৮. মুফতি মিজানুর রহমান সাঈদ কেন্দ্রীয় কমিটির সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ সেক্রেটারি জেনারেল, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ মুফতি মিজানুর রহমান সাঈদ ফেনী জেলার ফুলগাজী থানায় ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মুফতি ও মোফাসসিরে কোরাণ হিসেবে অধিক পরিচিত। তিনি প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি কুড়িল শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এবং আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল । মিজানুর রহমান সাঈদ জামিয়া আশরাফিয়া ফুলগাজী (ফেনী) থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া (পটিয়া) এবং আল- জামায়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলামে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর মিজানুর রহমান উচ্চশিক্ষার জন্য দারুল উলুম (করাচি) যান। সেখানে তিনি দাওরা-য়ে-হাদিস অধ্যয়ন করেন এবং ইসলামী আইন ও ফিকহ শাস্ত্রে বিশেষত্ব লাভ করেন। আল-ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়, রিয়াদ থেকে আরবি সাহিত্যে ডিপ্লোমাও অর্জন করেন। মিজানুর রহমান সাঈদ ফেনীর ফারুকী ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ । তিনি কয়েক বছর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর শিক্ষা সচিব হিসেবে কাজ করেন। ২০১২ সালের ২৬ জানুয়ারি মুফতি মিজান শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি আল-মাদ্রাসাতুল আরবীয়া বাইতুসসালাম, উত্তরা, ঢাকা এর শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাস্কর্য ও মূর্তির পার্থক্য নিয়ে মুফতি মিজানুর রহমান সাঈদ ২০২০ সালের ২১ নবেম্বর আওয়ার ইসলাম ২৪ ডট.কম অনলাইন পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেন, আলেমরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত হিতাকাঙ্খী। কেননা আমরা আলেমরা চাই না যে, “যিনি আমাদেরকে এ দেশ স্বাধীন করে দিয়েছেন, তার কবরে এ ভাস্কর্যকে উসিলা করে আজাব হোক । বিরুদ্ধে আন্দোলন করে! এটাতো মূর্তি না। এটাতো ভাস্কর্য । ভাস্কর্য ও মূর্তি তো এক না। মূর্তি তো তাকে বলে যার পূজা মানুষ করে। আমাদের এটার পূজা তো কেউ ১৪৮
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।