পরবর্তীকালে মুহাদ্দিসের দায়িত্ব পেয়ে যান। ধীরে ধীরে তিনি মাদ্রাসার নীতি নির্ধারণী কমিটির সদস্যপদ লাভ করেন। তিনি ছাত্রজীবনে হরকাতুল জিহাদ এবং “নেজামে ইসলাম পার্টি’, “ইসলামী এক্যজোটের' রাজনীতির পাশাপাশি জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন। জামিয়া উবায়দিয়া নানুপুর মাদ্রাসা থেকে যে সব জঙ্গি-মৌলবাদী হরকাতের সদস্য বা জঙ্গি ট্রেনিং নিতেন তিনি তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। তার নেতৃত্বে কাছ থেকে পরিচালকের আসন কেড়ে নিয়ে নিজের বড় ভাইকে দিয়ে দেন । মাওলানা হেলাল উদ্দীন “ইসলামী আইন বাস্তবায়ন কমিটির’ সদস্য হওয়ার প্রভাব খাটিয়েও অনেক জঙ্গিবাদী কর্মকাণ্ড করেছেন। ২০০০ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জঙ্গি-মৌলবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি । মাওলানা হেলাল উদ্দীন যে সব মৌলবাদী-জঙ্গিবাদী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করেন সেগুলো হচ্ছে- ইসলামী এঁক্যজোট, নেজামে ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন (চরমোনাই), ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, ইসলামী জনকল্যাণ পরিষদ ইত্যাদি । ১৯৯৮ সালে জনসেবার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নানৃপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়ার তৎকালীন প্রধান পরিচালক মাওলানা জমির উদ্দিন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান চালু করেন। বাবার স্মৃতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার মৃত্যুর পর এই প্রতিষ্ঠানের হাল ধরেন তারই সাত সন্তান । এই সংস্থার বর্তমান চেয়ারম্যানসহ ৩ জন পরিচালক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত ছিলেন। তার মধ্যে ৩ জন পরিচালকই সহোদর । সবাই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা । সংগঠনের বর্তমান চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন হচ্ছেন হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক । মাওলানা সালাহ উদ্দীন হচ্ছেন হেফাজতের নায়েবে আমির । আরেকজন হচ্ছেন কেন্দ্রীয় নেতা । আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, সরকারের এনজিও ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক, সম্পূর্ণ অলাভজনক বেসরকারি দাতব্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান । আল্লামা জমির উদ্দিন নানুপরী ২০১১ সালে মারা যান। এরপর তার তিন সন্তান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির, মাওলানা শিহাব উদ্দিন বিন জমির ও মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির ফাউন্ডেশনটি পরিচালনা করে আসছেন। বর্তমানে এর চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমিরউদ্দিন, ভাইস চেয়ারম্যান ডাঃ এস এন কিবরিয়া ও মাওলানা শিহাবউদ্দিন জমিরউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদউদ্দিন জমিরউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোসলেহ উদ্দিন চৌধুরী ও আবুল কালাম আজাদ এবং জেনারেল ম্যানেজার ইসমাইল চৌধুরী । ১৪৫ ৩৭. নূর হোসাইন কাসেমী সাবেক মহাসচিব, হেফাজতে ইসলাম বাং জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব, কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)-এর সিনিয়র সহসভাপতি ও হাইয়্যাতুল উলইয়ার কো- চেয়ারম্যান ছিলেন। নূর হোসাইন কাসেমী ১৯৪৫ সালের ১০ জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জ থানার চড্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আবদুল ওয়াদুদ ৷ চতুর্থ শ্রেণী কাশিমপুর মাদ্রাসায়। এখানে পড়েন মুতাওয়াস-সিতাহ পর্যন্ত। তারপর বরুড়ার জামিয়া দারুল উলুমে ভর্তি হন। সেখানে হেদায়া পর্যন্ত পড়াশোনা শেষ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভারতের দারুল উলুম দেওবন্দে পাড়ি জমান । সেখানে প্রথমে শেষ করেন। তারপর ভর্তি হন দারুল উলুম দেওবন্দে। কাসেম নানুতুবীর প্রতিষ্ঠিত ভারতের মুজাফফার নগরের মুরাদিয়া মাদ্রাসায় শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। সেখানে এক বছর শিক্ষকতা করেন। ১৯৭৩ মুহিউস সুন্নাহ মাদ্রাসায় শাইখুল হাদিস ও মুহতামিম পদে যোগদান করেন। ১৯৭৮ সালে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায় যোগদান করেন। ১৯৮২ সালে চলে আসেন জামিয়া শারইয়্যাহ মালিবাগে । মালিবাগে ছয় বছর শিক্ষকতা করেন। এরপর তিনি ১৯৮৮ সালে রাজধানী ঢাকায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ১৯৯৮ সালে তুরাগ থানায় জামিয়া সুবহানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি চৌধুরীপাড়া মাদ্রাসা, শামসুল উলুম কাওলা মাদ্রাসা, টিকরপুর ও মুরুব্বি হিসেবে দায়িতু পালন করেছেন। ১৯৭৩ সালে শাইখুল হাদিস যাকারিয়ার কাছে প্রথমে বায়াত নিয়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। তার মৃত্যুর পর মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহীর কাছে বায়াত নেন। ১৯৯৫ সালে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী বাংলাদেশে এলে সে সময় তার কাছ থেকে খেলাফত লাভ করেন। সর্বশেষ তিনি খানকায়ে মাহমুদিয়ার আমির ছিলেন । নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলামের নেতা হিসাবে যত না পরিচিত তার চেয়ে অধিক কাদিয়ানী বিরোধী খতমে নবুওয়াত নেতা হিসেবে পরিচিত। তিনি একসময় জামায়াত শিবির ও মওদুদীবাদের বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে দেশব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন । তাছাড়া কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে দেশব্যাপী বিতর্কিত হয়েছিলেন। জামায়াত ও মওদুদীবাদ সম্পর্কে তিনি বলেন, ১৪৬
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।