শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আরব আমিরাত, সৌদি আরব ও কাতারসহ বহুদেশে অর্থ সংগ্রহের জন্য প্রতি বছর বিদেশ সফর করতেন । ২০২০ সালের ২৮ মে মাওলানা ইদ্রিস মারা গেছেন। ৩৫. মুফতি আহমদ উল্লাহ নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ উল্লাহ ১৯৪১ সালের ১২ মে চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত নাইখানে জনুগ্থহণ করেন। তার পিতার নাম মাওলানা ঈসা। পিতার কাছে ৭ বছর বয়সে তিনি কোরাণের নাজেরা শেষ করেন। অতঃপর ১৯৪৮ সালে চট্টগ্রামের আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি হন। ১৯৫১ সালে ১০ বছর বয়সে কোরাণের হেফজ (মুখস্থ) সমাপ্ত করে কিতাব বিভাগে অধ্যয়ন শুরু করেন। ১৯৬৩ সালে ২১ বছর বয়সে তিনি জিরি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি পাকিস্তান গমন করে জামিয়া আশরাফিয়া, লাহোরে ভর্তি হন। সেখানে দাওরায়ে হাদিসের কিতাবাদি আবারও অধ্যায়ন করেন । দারুল উলুম করাচীতে মুফতি শফী উসমানীর তত্বাবধানে ফতোয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। এখানে মুহাম্মদ তাকি উসমানী তার সহপাঠী ছিলেন। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। ১৯৬৮ সালে দেশে প্রত্যাবর্তন করে তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরিতে অধ্যাপনা শুরু করেন। ২৩ বছর অধ্যাপনা তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের শেষ দিকে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহ-সভাপতি নিযুক্ত হন। ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি সংগঠনটির নায়েবে আমির বা সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়াও তিনি ইসলামী ফিকহ একাডেমি বাং ক পৃষ্ঠপোষক এবং সালসাবিল সংগঠনের প্রধান উপদেষ্টা । তিনি ১৯৬৭ সালে ভারত থেকে দেশে এসে আল জামিয়া ইসলামিয়া আরাবিয়া জিরি মাদ্রাসায় শিক্ষক নিযুক্ত হন । দীর্ঘদিন জিরি মাদ্রাসায় শিক্ষকতা শেষে শায়খুল হাদিস পদে উন্নীত হন। ১৯৯০ সালে জামিয়া পটিয়ায় মুহাদ্দিস ও মুফতি হিসেবে নিযুক্ত হন। তার প্রকাশিত গ্রন্থাবলি- ১. দাফউল ইলতিবাছ, ২. মাশয়ায়েখ চাটগাঁ, ৩. তাজকেরাতুন নূর, ৪. ইসলামী শরীয়তের দৃষ্টিতে ডেসটিনি (এম.এল.এম) ব্যবসা, ৫. ইসলামী শরীয়তের দৃষ্টিতে শেয়ার ব্যবসা, ৬. দোয়া ও মুনাজাত ইত্যাদি। ১৪৩ তিনি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-এ তিনি দীর্ঘদিন উপদেষ্টা এবং ফতোয়া বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন । পটিয়া আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি পদে নিয়োজিত থাকাকালীন হরকাতুল জিহাদ আল ইসলামী তার নামে ফতোয়া জারি করতেন। তিনি হরকাত জঙ্গিদের একজন পরামর্শক হিসেবে খুবই সম্মান পেতেন । জঙ্গিদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ সৃষ্টি হলে, তিনি সব সময় মধ্যস্থতা করে দিতেন । কাউকে পছন্দ না হলে হরকাত সদস্যরা তার ফতোয়া জারির মাধ্যমে প্রতিপক্ষকে কথিত কাফের ও মুরতাদ আখ্যায়িত করতেন। হরকাতের সকল অর্থ কোথায় কিভাবে বন্টন, ব্যয় করবেন সে বিষয় তিনি তার সুবিধা মোতাবেক ফতোয়া দিতেন । মুফতি আহমদ উল্লাহর রাজনীতির শুরু স্বাধীনতাবিরোধী নেজামে ইসলাম পার্টি পার্টির সদস্য পদ লাভ করেন। ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশুনা শেষ করে ১৯৬৮ সালে ফিরে এসে জমিয়তে উলামায়ে ইসলাম হিন্দ থেকে বাংলাদেশ জমিয়ত হয়ে নেজামে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নেজামে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা-এর দায়িত্ব পালন করেন। নেজামে ইসলাম সংগঠনকে *৭১-এর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করার কারণে '৭২-এর সংবিধানে জামায়াতে ইসলামীর মতো নেজামে ইসলাম পার্টির রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর মেজর জিয়াউর রহমান আবার ধর্মের নামে রাজনীতি চালু করেন। বর্তমানে তিনি ইসলামী এক্যজোটের কেন্দ্রীয় উপদেষ্টা ও হেফাজতের নায়েবে আমির এবং জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিছ হিসেবে নিয়োজিত আছেন। ৩৬. হেলাল উদ্দীন নানুপুরী বিন জমির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ চেয়ারম্যান, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন হেফাজতে ইসলামের আন্তর্জাতিক সম্পাদক এবং জামিয়া উবায়দিয়া নানুপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দীন ১৯৭০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন পরিচালক, কথিত পীর মাওলানা শাহ জমির উদ্দীন নানুপুরী ৷ মাওলানা হেলাল উদ্দীন ছাত্রজীবন শুরু করেন তার পিতা মাওলানা শাহ জমির উদ্দীনের হাত ধরেই । জামিয়া উবায়দিয়া নানুপুর মাদ্রাসায় তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কওমি সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদিস শেষ করেন। ছাত্রজীবন শেষ করে উক্ত মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তার পিতা মাদ্রাসার পরিচালক হওয়ার সুযোগে তিনি অল্প দিনের মধ্যে এই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এবং ১৪৪

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।