শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

ডাক দিয়েছিল । তার উদ্যোগে ১৯৯৪ সালের ২৭ জুলাই এনজিওদের সকল কার্যক্রম, তথাকথিত নাস্তিক-মুরতাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন, গ্রেপ্তার করা জঙ্গিদের মুক্তির দাবিতে নজীরবিহীন লুটপাট ও হামলা চলেছিল সিলেট শহর জুড়ে । জঙ্গিদের ভয়ে শহরের অলিগলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । নির্যাতনের খড়গ নেমে এসেছিল এনজিও এবং সংখ্যালঘুদের উপর । ১৯৯৫ সালের ১৯ এপ্রিল মাওলানা হাবীবুর রহমানের নেতৃত্বে “কবি শামসুর রাহমানের সিলেটে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান” প্রতিরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল । সংবর্ধনা অনুষ্ঠানের প্রতিবাদে ১৭ এপ্রিল সিলেট পৌর পয়েন্টে জঙ্গি সংগঠন সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল মৌলবাদীদের সমাবেশ । উক্ত সমাবেশে তিনি বাংলাদেশের প্রগতিশীল লেখক, কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের প্রতি চরম হুশিয়ারী উচ্চারণ করে বলেছিলেন, “সিলেটে কাউকে কোনো সংবর্ধনা কিংবা আসতে দেয়া হবে না ৷’ ঘটনার দিন সমস্ত সিলেট শহর জুড়ে মৌলবাদীদের মিছিল চলে । ফলে পূর্ব নির্ধারিত কবি শামসুর রাহমানের সংবর্ধনা অনুষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা নেতা লাদেনের এই শিষ্য দেশে ফিরে আফগান জিহাদের উপর লিখেছিলেন ‘আফগান রণাঙ্গনে কয়েকদিন’ নামক একটি বই। উক্ত বইয়ের তথ্যমতে, ‘২০০০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ বিরোধী আন্দোলনের নামে তিনি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেন। সংগ্রাম পরিষদের ব্যানারে প্রতিবাদ ও প্রতিরোধের বাহানা দিয়ে টানা ৭ মাস সিলেট শহর কার্যত জঙ্গি-মৌলবাদীদের তাণ্ডব চলে। হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির, ওসামা বিন লাদেনের শিষ্য, এদেশের উগ্র মৌলবাদীদের অন্যতম নেতা মাওলানা হাবীবুর রহমান আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর দাওয়াতের মাধ্যমে পাকিস্তান হয়ে আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আফগানিস্তানে ওসামা বিন লাদেন ও তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাতসহ তার সফরের বিশদ বর্ণনা দিয়েছিলেন “ইসলামী বিপ্লব’ নামে একটি বিশেষ বুলেটিনে । মাওলানা হাবীবুর রহমান ছিলেন শায়খুল হাদিস মাওলানা আজিজুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের সঙ্গে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় দায়িত্ব পালন করেছিলেন । তারপর জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সেক্রেটারী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িতু পালন করেছিলেন। ১৯৮২ সালে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচনে খেলাফত আন্দোলনের আমির মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের সফরসঙ্গী হিসাবে দেশের প্রত্যন্ত অঞ্চল সফর করেছিলেন এবং তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছিলেন । পরবর্তীকালে শায়খুল হাদিস খেলাফত মজলিস প্রতিষ্ঠা করলে তিনি তাতে যোগ দিয়েছিলেন ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত এই সংগঠনের শীর্ষ স্থানীয় প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ছিলেন। চারদলীয় জোট সরকারের শরিক দল খেলাফত মজলিস (শায়খুল হাদিস) গ্রুপের নায়েবে আমির থাকার সুবাদে জামায়াত-বিএনপি জোট সরকারের পাঁচ বছরেই ১৪১ সরকারের উচ্চ পর্যায়ের আশীবাদ পেয়েছিলেন ২০০১-২০০৬ পর্যন্ত। প্রকাশ্যে জঙ্গিদের প্রশিক্ষণ ও কর্মসূচী দিতে দ্বিধা করেননি যার কারণে দেশজুড়ে জঙ্গিদের আস্ফালন বেড়ে যায়। বিশেষ করে সিলেট হয়ে ওঠে জঙ্গিদের নিরাপদ ঘাটি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত হেফাজতের নায়েবে আমিরের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান এবং জঙ্গি সংগঠন “সাহাবা সৈনিক পরিষদ'-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ১৯ অক্টোবর রাত ১২টায় সিলেটের নিজ বাসায় প্রিন্সিপাল হাবিবুর রহমান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। ৩৪. মুহাম্মদ ইদ্রীস সাবেক নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাওলানা মুহাম্মদ ইদ্রীস আল-জামেয়াতুল আরাবিয়া নাছিরুল ইসলাম নাজিরহাট, চট্টগ্রাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক, ইসলামী এক্যজোট-এর সহ-সভাপতি ও চট্টগ্রাম পূর্ব নাসিরাবাদ জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৫৪ সালে টট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট সিলনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাইয়েদ আমিনুল হক। তিনি ভূজপুর কাজিরহাট এমদাদুল ইসলাম কওমি মাদ্রাসায় প্রাথমিক স্তরের পড়াশোনা শেষে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। ১৯৭৬ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে প্রথম বিভাগে দাওরায়ে হাদিস সমাপ্ত করে হাদিসের সনদ অর্জন করেন। পরের বছর তিনি হাদিসের বিশেষ কোর্স সমাপ্ত করে শিক্ষা জীবনের ইতি টানেন। কর্মজীবনের প্রথমে তিনি যশোর জেলার শাহবাদ আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দায়িতু পালন করেছিলেন । হাদিস ও ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িতু শেষে মাদ্রাসার মজলিশে শুরার সদস্যগণের সর্বসম্মতিক্রমে ২০০৪ সালে তাকে মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করেছিলেন। হেফাজতের এই নেতা বাংলাদেশের আনাচে কানাচে সফর করে ওয়াজ মাহফিলের মাধ্যমে দীর্ঘদিন ধরে যুবসমাজকে জিহাদের প্রতি আহ্বান করার পাশাপাশি গণতন্ত্র, আওয়ামী লীগ সরকারসহ প্রগতিশীল লেখক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের প্রতি অন্যান্য দলের নেতানেত্রীর প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করতেন। তার সম্পাদিত জঙ্গিদের মুখপত্র “দাওয়াতুল হক’ ৯০ দশকের পর থেকে মাদ্রাসা ছাত্র-শিক্ষকসহ সাধারণ শিক্ষিতদেরও উগ্রতার দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ উদ্দীপনা যুগিয়েছিল। জামায়াত-বিএনপির ৪ দলীয় জোট ক্ষমতায় থাকাকালীন তার মাদ্রাসায় জঙ্গিদের আনাগোনা ও জিহাদী সশস্ত্র ট্রেনিং বহুগুণ বৃদ্ধি পেয়েছিল । সেই সময় উত্তর চট্টগ্রাম বিশেষ করে হাটহাজারী ও ফটিকছড়ি থানার পাহাড়ী এলাকায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া পরিচালনাধীন মাদ্রাসাকে ব্যবহার করা হতো । ১৪২

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।