উৎসাহিত করেছিলেন । সে দিনের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি কারাগারে যান। পরবর্তীকালে তিনি জামিনে মুক্ত হন। তিনি একাধিক মাদ্রাসার মুহাদ্দিস ও পরিচালকের দায়িত পালন করেছিলেন । পাকিস্তান আমলে তিনি তার মুর্শিদ তাজাম্মুল আলীর তত্বাবধানে জমিয়তের কাজে জড়িত হন। তাজাম্মুল আলী গরুর গাড়িতে করে জমিয়তের নানা প্রোগ্রামে হাজির হতেন এবং সফরসাথি হিসেবে তিনি জমিয়তের সকল কার্যক্রমে অংশগ্রহণ করতেন । মুফতি ওয়াক্কাস বাহাদুরপুর কামিল মাদ্রাসায় অধ্যয়নকালে জমিয়তে তালাবায়ে আরাবিয়া বাহাদুরপুর শাখার ভিপি নির্বাচিত হন। স্বাধীনতান্তোর বাংলাদেশে শাহ থাকাকালীন তিনি খুলনা বিভাগ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন । করেছিলেন । পরবর্তীকালে মাওলানা হাফেজ্জী হুজুর আন্দোলনে যোগদান করলে তিনিও জমিয়াতের সিদ্ধান্তব্রমে খেলাফত আন্দোলনের রাজনীতিতে সক্রিয় হয়ে যান। খেলাফত থেকে জমিয়ত বের হয়ে এলে জমিয়তের কর্মী হিসেবে তিনিও খেলাফত থেকে পদত্যাগ করেন। ১৯৮৮ সালের নির্বাচনে শামসুদ্দীন কাসেমীর সরাসরি নির্দেশে মুফতি সাহেব দামাত জাতীয় পার্টি থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ সময় তিনি ধর্ম প্রতিমন্ত্রী অতঃপর সংসদে হুইপের দায়িত্ব পালন করেছিলেন । ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে মাওলানা শামসুদ্দিন সহ অন্যান্য নেতারা জমিয়াতের পক্ষ থেকে মুফতি ওয়াক্কাস সাহেবকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিশাল গণসংবর্ধনা প্রদান করেছিলেন। নব্বইয়ের দশকে এরশাদ সরকারের পতনের পর তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন জমিয়াতের রাজনীতিতে । ১৯৯১ সালে ঢাকার মিরপুর আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। তিনি ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জমিয়তের মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের ১১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় কনভেনশনে তাকে জমিয়তের সভাপতি নির্বাচিত করা হয় । জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সাবেক সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক উপদেষ্টা মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস ২০২১ সালের ৩১ মার্চ মৃত্যুবরণ করেন। ৩৩. প্রিন্সিপাল হাবীবুর রহমান সাবেক নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাবেক আমির, বাংলাদেশ খেলাফত মজলিস মাদ্রাসার সাবেক প্রিসিপাল ও তথাকথিত নাস্তিক-মুরতাদ প্রতিরোধ আন্দোলনের জঙ্গিবাদী নেতা হাবীবুর রহমান ২০১৩ সালে হেফাজতে ইসলামের প্রভাবশালী কেন্দ্রীয় ১৩৭ নায়েবে আমির হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার জন্ম ১৯৫৩ সালের ৮ জুলাই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর (ঘনশ্যাম) গ্রামে। তার পিতার নাম মাওলানা মাহমুদ আলী এবং মাতার নাম আছিয়া খাতুন। তিনি ফুলবাড়ি ইউনিয়নের বাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুস্তমপুর কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন । পরে ফুলবাড়ি আল-জামিয়া আজিজিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। এ মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি), আলিম (এইচএসসি) ও ফাজিল (স্নাতক) পাশ করেন ১৯৭০ সালে। ১৯৭৩ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল (মাস্টার্স) পাশ করে শিক্ষা জীবনের ইতি টানেন। ইমামতিকে প্রথম পেশা হিসেবে বেছে নেন ১৯৭৩ সালে । এ এলাকায় ১৯৭৪ সালে একটি মক্তব প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার উদ্যোগে নির্মিত হয় জামিয়া মাদানিয়া কাজিরবাজার কওমি মাদ্রাসা । মাওলানা প্রিন্সিপাল হাবীবুর রহমান তার ডায়েরী “কাফেলা'তে লিখেছিলেন, ‘শিক্ষা-দীক্ষা, ধর্মের ব্যাপক প্রচার-প্রসার ও আল্লাহর পথে জিহাদ অর্থাৎ সিলেটে প্রকাশ্যে কোনো নাচ, গান, জুয়া, যাত্রা এবং নাস্তিক মুরতাদদের আগমন ঠেকানো, প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ।...যে উদ্দেশ্যে এ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল তা আজ শতভাগ পূর্ণ হয়েছে। আমাদের দুইশত ছাত্র বর্তমানে লন্ডনে রয়েছে। তাদের মধ্যে ৭০ জন নিজস্ব মসজিদ তৈরি করে ফেলেছে । ৮/১০ জন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে । আরব আমিরাতে আছে ৫৫ জন, সৌদি আরবে আছে ৫০ জনের বেশি । আমেরিকা ও ইতালিতে পাচজন, সাতজন করে আমার এ মাদ্রাসার ছাত্র আছে । মোটকথা বিশ্বের অনেক দেশেই আমরা আমাদের আদর্শ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি ৷’ গণকমিশনের অনুসন্ধানী দলকে সিলেট জাতীয় শ্রমিক সমাজ সংগঠনের কেন্দ্রীয় নেতা ইউসুফ বলেন, “বিশেষ করে লন্ডনে তার ছাত্রদের থেকে টাকা এনে জঙ্গিবাদকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর থেকেই মাওলানা হাবীবুর রহমান বেপরোয়া হয়ে উঠেছিলেন। মসজিদ-মাদ্রাসা, তথাকথিত নাস্তিক-মুরতাদ প্রতিরোধ আন্দোলন ও ইসলামী রাজনীতির অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশ সফর করে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর মিশন বাস্তবায়ন করতেন ৷” “ইসলামী বিপ্লব বুলেটিন-এর একটি প্রতিবেদনের তথ্যমতে, “১৯৮১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক সমাচার পত্রিকায় এম.সি কলেজের অধ্যাপক সরদার আলাউদ্দিনের একটি প্রবন্ধ ছাপা হলে কোরাণ অবমাননার দোহাই দিয়ে মাওলানা হাবীবুর রহমানের নেতৃত্বে সমগ্র সিলেটে তথাকথিত মুরতাদ প্রতিরোধ আন্দোলনের সূচনা হয়। তখনকার এ প্রতিরোধ আন্দোলন চলাকালে ৪ জন মারা গেলে তাকে মামলায় অভিযুক্ত করা হয়। কিন্ত পরে তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়। শুধু ১৩৮
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।