শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

যুদ্ধাপরাধী রাজাকারদেরকে একত্রিত করে একযোগে কাজ করা । তাহলে দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে । বিচারের নামে বিভাজনের প্রয়োজন নেই । আমরা স্বাধীনতার সময়ের সকল কর্মকাণ্ডের জন্য দুঃখিত, তবে যুদ্ধাপরাধীদের বিচারের নামে দেশকে পিছিয়ে নেওয়ার কোনো অর্থ হয় না।”২৫ মাওলানা আহমদ উল্লাহ আশরাফের রাজনৈতিক জীবন শুরু তার পিতা হাফেজ্জী হুজুরের হাতে গড়া সংগঠন “খেলাফত আন্দোলন’ বাংলাদেশের মধ্য দিয়ে । ধীরে ধীরে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন । যোগ্যতা না থাকা সত্তেও তার পিতার প্রতিষ্ঠিত সংগঠন হওয়ায় তিনি খেলাফত আন্দোলনের সব কর্মকাণ্ডে আধিপত্য বিস্তার করতে থাকেন। মাওলানা মুহাম্মদুল্লাহর (হাফেজ্জী হুজুর) মৃত্যুর পর তিনি উক্ত সংগঠনের আমিরে শরীয়তের দায়িত্ব পান। পরবর্তী সময়ে যখন ইসলামী এক্যজোট গঠিত হয়- তখন তিনি উক্ত জোটের সহ-সভাপতি হিসেবে দায়িতু পালন করেছিলেন। তাছাড়া তিনি মুফতি আমিনীর গঠিত জঙ্গি সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সিনিয়র নেতা হিসেবেও দীর্ঘদিন দায়িত পালন করেছিলেন । ২০১৩ সালের ৫ মে সরকার উৎখাতের জন্য হেফাজত প্রধান দুর্গ । তিনি ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি মারা গেছেন। ৩২. মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (সাবেক এমপি) সাবেক নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাবেক সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস যশোর জেলার মনিরামপুর গ্রামে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন । তিনি বাহাদুরপুর আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারত থেকে দাওরায়ে হাদিস ও মুফতি (ইফতা) অর্জন করেন। লেখাপড়া শেষ করে কর্মজীবন শুরু করেন শায়খুল হাদিস হিসেবে খুলনা দারুল উলুম, যশোর রেল স্টেশন মাদ্রাসা, জামিয়া শরইয়্যা মালিবাগ, ঢাকা ও জামিয়া এমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা, মনিরামপুর, যশোর। তিনি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতির পদে নিয়োজিত ছিলেন । ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি । মুফতি ওয়াক্কাস ১৯৮৬ সালে নিজ এলাকা যশোরে মনিরামপুর থেকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হন। ১৯৮৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপের দায়িত্ব পালন করেছিলেন । ২০০১- এর অক্টোবরের নির্বাচনে ইসলামী এঁক্যজোটের ব্যানারে বিএনপির ধানের শীষ মার্কায় তৃতীয়বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। হচ্ছেন মুফতি ওয়াক্কাস। সংগঠনটির ১৩ দফার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে আহমদ শফীর আহ্বানে ২০১৩ সালের ৪ এপ্রিল ওলামা মাশায়েখ ১৩৫ দিচ্ছিলেন, হঠাৎ শ্রোতারা প্রতিবাদ করেছিলেন । শুরু হয় বৃষ্টির মত জুতার আক্রমণ এবং সেই বৈঠকে চরমোনাইর পীরের সাথে তার বিবাদ সৃষ্টি হয়। সরকারবিরোধী আন্দোলনে হেফাজতকে উৎসাহ দিয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর ছেলে মাওলানা আনাসকে চার দলীয় জোট থেকে মোটা অংকের টাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি । হেফাজতে ইসলামের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী ‘আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি’ গ্রন্থে বলা হয়েছে, “১৯৯২ সালের ৩০ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে যেদিন হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ শাখা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল, সেদিনের বিশেষ অতিথি হিসেবে মুফতি ওয়াক্কাস নিজেকে জিহাদীদের একজন সহযোগিতাকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা দিয়ে বলেছিলেন, এই দেশ হবে আফগানিস্তানের মত একটি ইসলামী শাসন ব্যবস্থার দেশ। এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, তাহলে আমার প্রিয় মুজাহিদ ভাইয়েরা প্রস্তুত রয়েছে। আমাদের এখন থেকে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার কাজ করে নিজেদের উৎসর্গ করতে হবে । বাংলাদেশের আনাচে কানাচে জিহাদের বাণী সবার নিকট পৌছে দিতে হবে । এদেশের প্রতি ঘরে ঘরে মুজাহিদ তৈরি করতে হবে । জাতিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হলে আমাদেরকে সর্বপ্রথম সর্বত্র জিহাদ ছড়িয়ে দিতে হবে ।”২৬ ২০০১ সালে মুফতি ওয়াক্কাস যখন ইসলামী এঁক্যজোটের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন, তখন থেকেই সারা দেশে আফগান ফেরত জঙ্গি মুজাহিদরা দেশজুড়ে অবাধে বিচরণ করার সুযোগ পেয়েছিলেন । মুফতি ওয়াক্কাসের রাজনৈতিক জীবন শুরু হয় জমিয়তে উলামায়ে ইসলামের মাধ্যমে ৷ তিনি দীর্ঘদিন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিবের দায়িত্বে নিয়োজিত ছিলেন। শায়খুল হাদিস মাওলানা আজিজুল হকের নেতৃত্বে যখন ইসলামী এঁক্যজোট গঠিত হয় তখন তিনি ইসলামী এক্যজোটের যুগ্ব-মহাসচিব ছিলেন । পরে যখন আমিনী ও শায়খুল হাদিস দুই ভাগ হয়ে যায় তখন তিনি মুফতি আমিনী গ্রুপে চলে আসেন এবং এই অংশের গ্রুপের মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। ২০০০ সালে যখন মুফতি আমিনীর নেতৃত্বে মৌলবাদী সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি গঠিত হয় তখন মুফতি ওয়াক্কাস সেই কমিটির মহাসচিবের দায়িত পালন করেছিলেন। মুফতি ওয়াক্কাস ২০০০ সালে ইসলামী আইন এবং কুরআনি শাসনের নামে তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন এবং চার দলীয় বিএনপি-জামায়ত জোটের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তিনি দীর্ঘদিন হরকাতুল জিহাদ আল-ইসলামীর কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন। মূলত হেফাজতে ইসলামকে সহযোগিতা করার জন্য বিএনপি-জামায়াতের ২০ দলীয় জোটের সঙ্গে যোগাযোগ করতেন তিনি । ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের দিন মঞ্চের দায়িত্বে ছিলেন তিনি। মুফতি ওয়াক্কাস সেদিন দীর্ঘ সময় বক্তব্য দিয়েছিলেন। ১৩৬

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।