শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

জানিয়েছিলাম, যা পূরণ হয়নি। ঘটনার ভয়াবহতা এবং এর সুদূরপ্রসারী অভিঘাত আশঙ্কা করে নির্মূল কমিটি ২০১৩ সালের আগস্টে বিচারপতি সৈয়দ আমীরুল ইসলামকে চেয়ারম্যান এবং শাহরিয়ার কবিরকে সদস্য সচিব করে “মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন' গঠন করে । এই কমিশনকে সহযোগিতার জন্য তরুণ সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মীদের সমন্বয়ে একটি সচিবালয়ও গঠন করা হয়, যার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে প্রকাশিত তিন খণ্ডের শ্বেতপত্রে এবং বর্তমান শ্বেতপত্রে হেফাজতে ইসলামের রাজনীতি এবং জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ততার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে। ২০১৩ সালে প্রকাশিত শ্বেতপত্রের তদন্তকালে আমরা জেনেছি হেফাজতে ইসলামীর কতগুলো দাবি শুধু ভিত্তিহীন নয়, সর্বেব মিথ্যা। যেমন- ১) হেফাজতের নেতারা দাবি করেন তাদের সংগঠন কোনও রাজনৈতিক দল নয়, ক্ষমতায় যাওয়া কিংবা কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো নাকি তাদের অভিলাষ নয়। অথচ আমাদের তদন্তে বেরিয়ে এসেছে, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতের মহা তাণ্ডবের প্রধান মদদদাতা জামায়াতে ইসলামী এবং বিএনপি । মহাতাগুবের পর কীভাবে তারা ৫ মে সরকার পতনের জন্য নজিরবিহীন সশস্ত্র সহিংসতার আশ্রয় নিয়েছিলেন। তিনি আরও বলেছেন, পরদিন সচিবালয় দখল করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পর নতুন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী বাবুনগরীকে করা হবে- এই মর্মে তাকে প্রতিশ্রুতিও দিয়েছিল বিএনপি-জামায়াত জোট । ২) হেফাজত দাবি করে তারা জামায়াতে ইসলামীর বিরোধী সংগঠন এবং তাদের সঙ্গে জামায়াতের কোন সম্পর্ক নেই। সরকারের অনেক নীতি নির্ধারকও তা মনে করেন। অথচ প্রকৃত সত্য হচ্ছে- ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হেফাজতে ইসলাম তাদের দলের যে ১৩ দফা দাবি ঘোষণা করেছে এর সবগুলো জামায়াতের পুরনো দাবিরই পুনরাবৃত্তি। হেফাজতের এক্যের কথাও বলেছেন যা আমাদের তদন্তে জানা গিয়েছে। ৩) হেফাজত দাবি করেছে ২০১৩ সালে ৫ মে রাতে হেফাজতের মহাসমাবেশে পুলিশ ও র্যাব নির্বিচারে গুলি করে হাজার হাজার আলেমকে হত্যা করেছে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই । নির্মূল কমিটি কর্তৃক গঠিত কমিশনের তদন্তকর্মীরা সরেজমিনে তদন্ত করে জেনেছেন ৫ ও ৬ মে রাজধানী ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজতের সশস্ত্র সংঘাতে নিহতের সংখ্যা মোট ৪৫ জন, যাদের ভেতর পুলিশ আছে, জামায়াত- হেফাজতের কর্মী আছে, কোনও দলের সঙ্গে সম্পৃক্ত নয় এরকম মাদ্রাসার শিশু আছে, এমনকি আওয়ামী লীগের একজন কর্মীও নারায়ণগঞ্জে হেফাজত-পুলিশের বন্দুক যুদ্ধের মাঝখানে পড়ে নিহত হয়েছেন। আমাদের এই তালিকা হেফাজত বা সরকার কেউ চ্যালেঞ্জ করেনি। এসবের বিস্তারিত বৃত্তান্ত আমাদের পূর্ববর্তী শ্বেতপত্রে রয়েছে। ৯ দুই সাম্প্রদায়িকতার চরিত্র বিশ্লেষণ, এর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নির্মূলনের ব্যবস্থাপত্র প্রণয়ন করতে হলে এর জন্ববৃত্তান্ত ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িকতার ইতিহাসের অন্তর্গত। এই উপমহাদেশে সাম্প্রদায়িকতা বলতে আমরা বুঝি হিন্দু মুসলমান_ এই প্রধান দুই ধর্মীয় সম্প্রদায়ের ভেতর বিরোধ, যার চূড়ান্ত অভিব্যক্তি হচ্ছে হত্যা, ধর্ষণ, লুষ্ঠন, গৃহে অগ্নিসংযোগ, উপাসনাস্থল ধ্বংস ইত্যাদি । মানব সভ্যতার ইতিহাসে যখন থেকে ধর্মের আবির্ভাব ঘটেছে তখন থেকে ধর্মের নামে হানাহানি, হত্যা, নির্যাতন, লুষ্ঠন ও রাজ্য দখলের ঘটনাও ধারাবাহিকভাবে ঘটেছে। ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মের আগমনের আগে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ও হিন্দু ধর্ম ছিল। তখনও ঘটেছে আন্তধর্মীয় হানাহানি এবং রাজার ধর্ম কর্তৃক প্রজার ধর্ম অথবা বিশ্বাসের উপর উৎপীড়নের বহু ঘটনা । প্র্তন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন আফগান সমরনায়করাও । আরব ও মধ্য এশিয়ার সুফীরা যখন এ দেশে ইসলাম প্রচার করতে এসে শান্তি ও সম্প্রীতির কথা বললেন তখন তারা সফল হলেন। ভারতবর্ষে দীর্ঘকাল শাসন করেছেন মুঘল আরোপ করেছিলেন। তারা বুঝেছিলেন ভারতবর্ষে তাদের শাসন নিরঙ্কুশ করতে হলে সংখ্যাগরিষ্ঠের সনাতন ধর্মের সঙ্গে কোনও বিরোধে যাওয়া চলবে না। বহিরাগত হলেও মুঘলরা ভারতবর্ষকে নিজেদের দেশ বিবেচনা করে স্থায়ীভাবে থেকে গিয়েছিল । মুঘলদের পর ইংরেজরা এসেছিল ওঁপনিবেশিক শাসক হিসেবে, যাদের প্রধান উদ্দেশ্য ছিল সম্পদ লুষ্ঠনের ছারা নিজ দেশকে সমৃদ্ধ করা। ইংরেজরা ভারতবর্ষে সার্থকভাবে ধর্ম বিভাজন নীতি অনুসরণ করতে গিয়ে যে ধর্মীয় সাম্প্রদায়িকতার জনন দিয়েছেন তা আজ বিশাল মহিরহে পরিণত হয়েছে। ইংরেজদের বিভাজন নীতি ভারতবর্ষ ভেঙে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের অভ্যুদয়ের ক্ষেত্র তৈরি করেছে। ইংরেজরা ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা এবং আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক কাজ করেছে, যার মূল উদ্দেশ্য ছিল বৃটিশ পণ্যের বাজার সম্প্রসারণ । একই উদ্দেশ্যে তারা সংবাদপত্রের জন্ম দিয়েছে। সাম্প্রদায়িক সংঘাত ও প্রসারের ক্ষেত্রে গণমাধ্যমসহ যে কোনও প্রচারমাধ্যমের গুরুত্ব সর্বজনবিদিত। লক্ষ্য করবার বিষয় হচ্ছে উনিশ শতকে সাম্প্রদায়িকতার প্রসারে বৃটিশ মালিকানাধীন সংবাদপত্রের চেয়ে দেশীয়দের মালিকানাধীন সংবাদপত্র অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের ক্ষেত্রেও সংবাদপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাম্প্রদায়িকতার পক্ষে ও বিপক্ষে গণমাধ্যমের এই ভূমিকা এখন আরও বিস্তৃত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসের মতো । সংবাদপত্রের প্রচলনের আগে বাংলাদেশে বা উপমহাদেশে সাম্প্রদায়িক ভেদ- বিদ্বেষ ছিল না- এ কথা বলা ঠিক হবে না। মধ্যযুগের সাহিত্যে ও ইতিহাসে ১০

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।