শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সালাহউদ্দীন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির । তার সাত ভাই ও এক বোন । তিনি ভাইদের মধ্যে সবার বড়। আফগান জিহাদে অংশগ্রহণকারী বাংলাদেশি জঙ্গি মুজাহিদদের একটি প্লাটফর্মের নাম “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ । ১৯৯২ সালের ৩০ এপ্রিল হরকাতুল জিহাদের আহ্বানে আফগান ফেরত মুজাহিদ আর কওমি উগ্রপন্থিদের সমন্বয়ে গঠন করা হয়েছিল জঙ্গিবাদী একটি আন্দোলন “হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশ’ ৷ মাওলানা সালাহউদ্দিন সেই সংগঠনের কেন্দ্রীয় একজন নীতি নির্ধারকের ভূমিকা পালন করেছিলেন । তিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ওয়াজের মাধ্যমে উগ্রবাদ প্রচার করার জন্য সফর করে থাকেন। যার কারণে হেফাজতপন্থী কওমিদের নিকট তার পরিচিতি জঙ্গি কমান্ডার সালাহউদ্দীন নামে । “মরলে শহীদ বাচলে গাজী” এই মন্ত্রে যুব সালাহউদ্দীন হয়ে যান অনেক বিত্তের মালিক। হেফাজত নেতা মাওলানা সলিম উল্লাহ ও হাবীবুর রহমান-এর সঙ্গে হেফাজত নেতা মাওলানা সালাহউদ্দীন-এর তত্তাবধানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নানুপুর, খিরাম, কাঞ্চননগর, রাঙ্গামাটিসহ কয়েকটি দুর্গম পাহাড়ি এলাকায় ৯০ দশকের পর থেকে মুজাহিদদের জিহাদী ক্যাম্প ও সশস্ত্র ট্রেনিং কেন্দ্র খুলে হরকাতুল জিহাদের পক্ষ থেকে তিনি পরিচালনা করতেন । সেইসব ট্রেনিং কেন্দ্রের অর্থের যোগান আসতো তার পিতার মুরীদানদের নিকট হতে । উল্লেখ্য, তার পিতা মাওলানা শাহ জমিরউদ্দীন একজন কওমিপন্থী পীর ৷ তিনি পীরগিরির কেরামতির নামে সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরও কাবু করতে সক্ষম হন। বর্তমানে এই পীরের পদে মাওলানা সালাহউদ্দীন আসীন আছেন । তিনি দেশ-বিদেশ থেকে মাদ্বাসা- মসজিদ ও এতিমদের জন্য টাকা সংগ্রহের নামে প্রচুর অর্থ সংগ্রহ করে ব্যক্তিগত এবং জিহাদী সংগঠনের কর্মকাণ্ডে ব্যয় করতেন । এই হেফাজত নেতার পিতা শাহ জমিরউদ্দিন রাজনীতিতে প্রবেশ না করলেও হয়েছেন। তার শিক্ষা জীবনেই স্বাধীনতাবিরোধী নেজামে ইসলাম পার্টির ছাত্র সমাজ- এর রাজনীতিতে নাম লেখান। হেফাজতের বর্তমান আমির মাওলানা মুহিব্রুল্লাহ বাবুনগরী লাদেন শিষ্য মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর সঙ্গেও দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে মুফতি ফজলুল হক আমিনীর দলে নাম লেখান। একে একে ইসলামী মোর্চা ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এবং খতমে নবুওয়াত আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে প্রতিষ্ঠিত আফগান ফেরত মুজাহিদদের দল ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আই ডি এল) এর সঙ্গেও কিছুদিন নিজেকে সম্পৃক্ত করেছিলেন । ১৩৩ ৩১. আহমদ উল্লাহ আশরাফ নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ সাবেক আমির, খেলাফত আন্দোলন বাংলাদেশ মাওলানা আহমদ উল্লাহ আশরাফ লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন লুধুয়া গ্রামে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল জনুগ্রহণ করেন । তিনি খেলাফত আন্দোলন বাংলাদেশ-এর ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা । আহমদ উল্লাহ আশরাফের পরিচিতি বর্ণনা করতে গেলে তার বাবা হাফেজ্জী হুজুরের নাম চলে আসে । জঙ্গিবাদীদের প্রিয়ভাজন হিসাবেও প্রথমেই চলে আসে তার নাম। তিনি হরকাতুল জিহাদের আফগান ফেরতদের (মুজাহিদ) নিজের মাদ্রাসার ভিতরে আস্তানা গড়ার জন্য বিশাল স্থান ছেড়ে দিয়েছিলেন। মুজাহিদদের মুখপত্র “মাসিক জাগো মুজাহিদ’ পত্রিকা ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়ার ২০০০ সালে দান করে দিয়েছিলেন, যার সম্পাদক হিসেবে দীর্ঘদিন ছিলেন আফগান ফেরত মুজাহিদ জঙ্গি মনযুর আহমদ। আহমদ উল্লাহ আশরাফ আফগান ফেরত মুজাহিদদের নিজের মাদ্রাসায় নিরাপদ আস্তানা ও পত্রিকা দেয়া ছাড়াও নিজের দলের ২০ দলীয় জোটের শরীক দল খেলাফত আন্দোলনের মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন ঢাকা মহানগর শাখার যুগ্ম-মহাসচিব। দীর্ঘ এক দশক হরকাতুল জিহাদের প্রচার-প্রকাশনাসহ যাবতীয় কার্যকলাপ আহমদ উল্লাহ আশরাফ-এর জামিয়া নূরীয়া মাদ্রাসায় বসেই চালিয়ে এসেছিলেন। বর্তমান রহমত২৪ ডটকম পত্রিকার অফিস তার মাদ্রাসায় । আফগান ফেরত মুজাহিদরা বিভিন্ন সময় বিভিন্ন নামে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করার চেষ্টা করেও সফল হতে পারেনি । সর্বশেষ খেলাফত আন্দোলনকেই তাদের রাজনৈতিক দল হিসাবে বেছে নিয়েছিলেন। মাওলানা আহমদ উল্লাহ আশরাফ ইসলামী খেলাফত আন্দোলনের জন্য রাজনীতি করলেও ক্ষমতার স্বার্থে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করতে কোনো সমস্যা হয়নি কখনো । যদিও তিনি সবসময় নারীনেত্রী এবং জামায়াত সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন। একাত্তরের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি “মাসিক রহমতকে' এক সাক্ষাৎকারে বলেন, “স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বায়তুল মোকাররম মসজিদের গেইটে তিনি জাতীয় পতাকা এবং মুক্তিবাহিনীর ক্যাপ বিক্রি করেছেন।”১ যুদ্ধাপরাধীদের বিচার চলছে এই বিষয়ে তার অভিমত কী জানতে চাইলে তিনি মুজিবুর রহমানের ইচ্ছার বিরুদ্ধে। আমি বলতে চাই, এদেশের মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহে খাঁটি দেশপ্রেমিক । দেশপ্রেমের দু'টি ধারা তখন দু"দিকে প্রবাহিত ছিল। সুতরাং বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য উচিত মুক্তিযোদ্ধা, স্বাধীনতাবিরোধী এবং ১৩৪

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।