করেছেন ২/১ আর কে মিশন রোড, ঢাকায়। শিক্ষকতা এবং সাংবাদিতকায় ৩০ বছর যাবৎ নিজেকে জড়িত রেখেছেন মাওলানা নদভী । পাশাপাশি গত ২৫ বছর জুম্মার নামাজের খতিব হিসেবে ঢাকার মিরপুরস্থ মদিনা নগর মসজিদে দ্বায়িত্ব পারন করছেন। ১৯৭৮ সালে দৈনিক আল-আজাদে মাওলানা উবায়দুর রহমান খান নদভীর প্রথম লেখা প্রকাশিত হয় । লেখার নাম ছিলো সাহিত্য সাধনা । সাইয়্যেদ আবুল হাসান আলী নদভি রচিত “আমার দেখা প্রাচ্য’ নামের একটি গ্রন্থের অনুবাদ তার রচিত ও প্রকাশিত প্রথম অনুবাদ গ্রন্থ প্রকাশিত গ্রন্থ এবং নিজস্ব প্রথম প্রকাশিত গ্রন্থের নাম “অমুসলিম মনীষীদের চোখে আমাদের প্রিয়নবী (সা.)*। এছাড়া আরো বেশ কিছু বিতর্কিত গ্রন্থের জনক তিনি। মাওলানা নদভী রচিত আধুনিক বিশ্বের চল্লিশজন নওমুসলিমের আত্মকাহিনী, ইতিহাসের কান্না, হৃদয় থেকে, নবীজী (সা.) কেমন ছিলেন, রক্তভেজা গুজরাট, ছেঁড়া পাতা, মুজাহিদের জীবনকথা এবং আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বইগুলোর প্রত্যেকটিই যুব সমাজকে উগ্রবাদে উদ্ধুদ্ধ করে। দৈনিক ইনকিলাবে কাজ করার পাশাপাশি দেশের প্রায় সব বড় বড় কওমি মাদ্রাসাতে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিতেন মাওলানা উবায়দুর রহমান খান। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে “উপমহাদেশের ভাষায় আরবির প্রভাব’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন তিনি। তিনি ভ্রমণ করেছেন ভারত, পাকিস্তান, ইরান, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, তুরস্ক ও সৌদি আরবসহ আরো কয়েকটি দেশ । তিনি কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া কওমি মাদ্রাসা থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও দাওরায়ে হাদিস সমাপ্ত করার পাশাপাশি সাধারণ শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করেন। উচ্চ শিক্ষার জন্য ভারতের লক্ষৌ শহরের “নদওয়াতুল উলামা’ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হাদিসের উপর বিশেষ কোর্স অর্জন শেষে ‘নদভী’ খেতাব প্রাপ্ত হন। সেখান থেকে দেশে ফেরার পর চট্টগ্রাম চাদগাও থানায় অবস্থিত “রাবেতা আল-আলম আল-ইসলামী'-এর ব্যুরো চীফ, হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা সুলতান যওক নদভী প্রতিষ্ঠিত পরিচালিত দারুল মা'আরিফ আল-ইসলামীয়া মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেখানে কয়েক বছর শিক্ষকতা শেষে সাংবাদিক হওয়ার ইচ্ছায় ঢাকায় ফিরে আসেন। “সাপ্তাহিক মুসলিম জাহান’ পত্রিকার মধ্য দিয়ে তার সাংবাদিকতার জীবন শুরু। ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক মাওলানা মহিউদ্দিন খান-এর মৌলবাদী মুখপত্র “সাপ্তাহিক মুসলিম জাহান*-এর নির্বাহী সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। উবায়দুর রহমান খান নদভী নির্বাহী সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে এদেশের সাহিত্যিক, কবি, লেখক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও অসাম্প্রদায়িক মুক্তমনা জন্য জঙ্গিদের প্ররোচিত করেছেন। ২০০০ সালে যুদ্ধাপরাধী মাওলানা মান্নানের “দৈনিক ইনকিলাব" পত্রিকায় সহকারী সম্পাদক পদে নিয়োগ পাওয়ার পর তিনি আরো বেশি উগ্র হয়ে উঠেন। ২০০০ সাল থেকে অদ্যাবধি দৈনিক ইনকিলাব পত্রিকার মাধ্যমে তিনি এদেশের প্রগতিশীল বুদ্ধিজীবীদের প্রতি বিষোদগার করে চলেছেন । ১৩১ তার লিখিত “আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি’ বইটি বাংলাদেশি জঙ্গিদের খুবই প্রিয় একটি বই ৷ উক্ত বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, “সেই ঈমান, আবেগ ও নিপীড়িত বনী আদমের প্রতি অগাধ ভালোবাসার দাবিতেই এই গ্রন্থটি । এতে যদি বিশ্ব-মুসলিম, বিশেষ করে বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতার একজনের খোদার পথে সবকিছু কুরবানী দেয়ার অদম্য উদ্দীপনার জন্ম এবং সশস্ত্র জিহাদের অনুপ্রেরণা জাগে, তবেই আমার শ্রম সার্থক’ । এই গ্রন্থে তিনি আরও লিখেছেন- “বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার কাছে আরজ আপনারা ভেবে দেখুন, খোদাদ্রোহী শাসন ও বিশ্ব জুড়ে তাগুতী শক্তির বিস্তৃত জালে আটকা পড়ে আমরা যে ধরনের লাঞ্চিত জীবনযাপন করছি, এখান থেকে আমাদেরকে উদ্ধার হতে হলে সশস্ত্র জিহাদের পথ বেছে নিতে হবে । আমার তো মনে হয়, আফগান জিহাদের পদাংক অনুসরণ করে খোদাভীতি, ঈমান, আমল-ইখলাস ও সশস্ত্র সংগ্রামের খুনরাঙ্গা পথই বেছে নিতে হবে । শুধু বাংলাদেশের ১৬ কোটি মুসলমানেরই নয়, বরং বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উম্মতে মুহাম্মদীর ১২৫ কোটি সদস্যকেই বেছে নিতে হবে সশস্ত্র এই খুনরাঙ্গা পথ। আফগান মুজাহিদীনের স্বপ্ন ও সাফল্যের জন্যে, বাংলাদেশে ইসলামী জীবন বিধান ও পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েমের জন্যে সশস্ত্র জিহাদ ও সংগ্রাম করতে হবে। নিজের বুকের তণ্ত-তাজা রক্ত দিয়ে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের বাগিচাকে সিঞ্চিত করার জন্যে আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণের এখনই সময় ।*২৩ ৩০. সালাহউদ্দীন নানুপুরী নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন নানুপুর গ্রামে জনুগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা জমিরউদ্দীন নানুপুরী । তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হয় আল-জামিয়াতুল ইসলামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসা থেকে । উক্ত মাদ্রাসা থেকে প্রাইমারী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ দাওরায়ে হাদিস স্তরের পড়াশোনা সমাপ্ত করে উচ্চ শিক্ষার্জনের জন্যে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী কর্মজীবনের শুরুতেই তার বাবা মাওলানা জমিরউদ্দীন পরিচালনাধীন মাদ্রাসা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার জামিয়াতুল ইসলামিয়া উবাইদিয়া নানুপুর-এ সাধারণ শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি তার পিতা মারা যাওয়ার পর তিনি উক্ত মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বে আসীন হন। বর্তমানে মাওলানা ১৩২
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।