হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও জামেয়া ইসলামিয়া আরাবিয়া জিরি'র মহাপরিচালক মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব ২৪ মে ২০২০ মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন। ২৮. আশরাফ আলী নিজামপুরী সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব আশরাফ আলী নিজামপুরী ২০১২ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৩ সালে হেফাজতে ইসলামের রাজনৈতিক কারণে দেশে তার নতুন পরিচয় ঘটে হেফাজতের মুখপাত্র হিসেবে । যদিও কয়েক বছর আগে থেকে নিজামপুরীর জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর একজন প্রচার সম্পাদক হিসেবে কওমি মহলে ব্যাপক পরিচিতি ছিল তার । দেশের প্রগতিশীল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধার সন্তানদের চরিত্র হননেও তার দুর্নাম রয়েছে। তার রচিত “বুদ্ধিজীবী মৌলবাদী ও ফতোয়াবাজী' গ্রন্থ প্রকাশের মাধ্যমে নিজেকে প্রকাশ্যে নিয়ে আসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এমন কোনো প্রগতিশীল বুদ্ধিজীবী নেই, যাদের প্রতি তিনি বিষোদগার করেননি । নিজামপুরী উক্ত গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় মিথ্যাচার করে গেছেন জোরারগঞ্জের তেমুহনী নিজামপুর গ্রামে ১৯৬৯ সালে ২৫ মে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম মাওলানা বেলায়েত হোসাইন ও মাতার নাম ফাতেমা বেগম । মুনিরুল ইসলাম কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে জঙ্গি ও উগ্রপন্থী তৈরির কওমি কারখানা জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাহাজারী মাদ্রাসায় ভর্তি হয়ে বাকি লেখাপড়া সমাপ্ত করেন। ১৯৯০ সালে হাটহাজারী তথা হেফাজত ইসলামের বর্তমান ঘাটি থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় কাশ্মির ও আফগান এবং ভারতীয় জঙ্গিদের সঙ্গে দেখা করেন। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়তে গিয়ে মাদ্রাসার শিক্ষক এক সঙ্গে পাকিস্তান হয়ে যুদ্ধ চলাকালীন আফগানে ভ্রমণ করেছিলেন । অন্যান্য বাংলাদেশি ছাত্রদের ন্যায় নিজামপুরী “হরকাতুল জিহাদের’ সদস্য হিসেবে আফগান রণাঙ্গনে যুদ্ধ করেন। কমান্ডার আশরাফ নামেও তার পরিচিত আছে। ১৯৯২ সালে আফগানিস্তানে যুদ্ধ শেষে তিনি পুনরায় ভারতে ফিরে এসেছিলেন ভারতের দারুল উলুম মাদ্রাসা থেকে জিহাদ, হাদিস ও আরবি সাহিত্য কোর্স সমাপ্ত করে দেশে ফিরে ১৯৯৩ সালে চট্টগ্রাম শহরের হরকাতুল জিহাদের কেন্দ্র হিসেবে ১২৯ পরিচিত মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর জামেয়াতুল উলুম আল ইসলামিয়া TE জাতি পাশাপাশি হরকাতুল জিহাদের একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৩-২০০১ সাল পর্যন্ত লালখান বাজার মাদ্রাসায় শিক্ষকতা করার পর তার কয়েকজন সহকর্মী মুজাহিদ বিশেষ করে জঙ্গি মুনির আহমদের মাধ্যমে ২০০১ সালের জানুয়ারিতে হাটহাজারী মাদ্রাসায় সাধারণ শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন । উগ্রপন্থি-জঙ্গিবাদীদের মুখপত্র “মাসিক আল-হেলাল' পত্রিকার মধ্য দিয়ে সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন । আল-হেলাল ইসলামী সমাজসেবা পরিষদ নামে একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে দেশ বিদেশ থেকে চাদাবাজি আরম্ভ করেছিলেন । শফীর যেমনি খুবই আস্থাভাজন ছিলেন, তেমনি জুনায়েদ বাবুনগরীরও হওয়ার নেপথ্য কারণ হল নিজামপুরী। তিনি এদেশের সকল প্রগতিশীল ব্যক্তিদের ঢালাওভাবে নাস্তিক মুরতাদ ঘোষণার দায়িত্ব হাতে নিয়েছেন । ও ফতোয়াবাজী' গ্রন্থে লিখেছেন- “আমাদের দেশ আজ বহুমুখী ষড়যন্ত্রে আক্রান্ত, দেশের স্বাধীনতা হুমকির পথে । এ মুহূর্তে আমাদের নীরবে বসে থাকার সুযোগ নেই। দেশকে এগিয়ে নিতে হলে ধর্মদ্রোহী ও তথাকথিত বুদ্ধিজীবীদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে। তাছাড়া নাস্তিক, মুরতাদ এসব বুদ্ধিজীবীদের চিহ্নিত করে, তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে 1২২ মাওলানা আশরাফ আলী নিজামপুরীর রাজনৈতিক জীবন শুরু “ইসলামী ছাত্র সমাজ’ (নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন)-এর মাধ্যমে । পরে তিনি ছাত্র রাজনীতি ও জঙ্গি কর্মকাণ্ডে দক্ষ হওয়ায় মূল সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। নায়েবে আমির আফগান ফেরত জঙ্গি মুজাহিদ মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী এবং হয়েছিলেন । নেজামে ইসলাম পার্টি ছাড়াও অন্যান্য মৌলবাদী ইসলামী রাজনৈতিক সংগঠনের জনসভায় যোগদান করে থাকেন। পেশা হিসেবে গত ৩০ বছর তিনি শিক্ষকতা ও সাংবাদিকতা একই সঙ্গে করছেন। ২৯. উবায়দুর রহমান খান নদভী তথ্য ও গবেষণা সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা উবায়দুর রহমান খান নদভী ১৯৬৬ সালের ২৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা শহরে জনুগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আতাউর রহমান খান নদভী, (মুজাহিদ বাহিনীর প্রতিষ্ঠাতা) মাতার নাম মুরশিদা-ই-আমিনা ৷ বর্তমানে তিনি বসবাস ১৩০
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।