হবিগঞ্জের ইসলামী সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোখলিসুর রহমানের মারা যাওয়ার পর উবায়দুর রহমান খান নদভী পরিষদের দায়িতুভার মাওলানা তাফাজ্জল হকের উপর ন্যস্ত হয়। উক্ত জেলায় কথিত অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ এবং তথাকথিত নাস্তিক-মুরতাদ প্রতিরোধ, প্রতিহতের নামে তার নেতৃত্বে তখন সন্ত্রাসের খড়গ নেমে আসে জনসাধারণের উপর ৷ “উবায়াদুর রহমান খান নদভী পরিষদ’ হবিগঞ্জ একটি জঙ্গি-মৌলবাদী সংগঠন । এই উগ্রবাদী সংগঠনের কার্যক্রম এখনো সব্রিয়। ২০০৩ সালে তিনি তার বাসার সংলগ্ন নুরুল হেরা মসজিদ কমপ্লেক্স নামক একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। এই মসজিদটি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রয়াত প্রতিষ্ঠাতা আমির মাওলানা আহমদ শফীর দোয়ার মাধ্যমে ২৩ জানুয়ারি ২০০৩ সালে উদ্বোধন ঘোষণা করেছিলেন । তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। ২০০৪ সালে বৃটেনের বার্মিংহামে কাদিয়ানীদের ব্যাপারে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করে কাদিয়ানীবিরোধী ভাষণ দিয়েছিলেন এবং তাদের নামে খতমে নবুয়্যত আন্দোলনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে জঙ্গি-মৌলবাদী কর্মকাণ্ডে ব্যয় করতেন। একজন বক্তা হিসেবে দেশ বিদেশে তার সফর করার সুযোগে তিনি জঙ্গি মুজাহিদদের পক্ষে জিহাদী প্রচারণা অব্যাহত রেখেছিলেন। বাংলাদেশ হরকাতুল জিহাদ প্রতিষ্ঠার পর থেকে তিনিই সর্বপ্রথম বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রকাশ্যে এই সংগঠনের জঙ্গি মুজাহিদদের সাহায্যের জন্য সাধারণ মানুষকে দাওয়াত দিতেন । এদেশের এমন কোনো জেলা নেই, যেখানে তিনি সফর করেননি । তার ওয়াজে জিহাদ সম্পর্কে চলেছিলেন। হরকাতুল জিহাদের কেন্দ্রীয় শাখায় একজন প্রচারকারী নেতা ছাড়াও সিলেট বিভাগের উপদেষ্টা হিসেবে এই সংগঠনকে সবরকম সহযোগিতা প্রদান করতেন। যার কারণে তিনি জঙ্গি মুজাহিদদের একজন আদর্শ অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন । মাওলানা তাফাজ্জুল হক ২০২০ সালের ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় মারা গেছেন করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর । তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। ২৭. মুহাম্মদ তৈয়্যব সাবেক নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন কওমি মাদ্রাসা “আল জামেয়াতুল আরাবিয়া ইসলামিয়া’ জিরি, পটিয়া, চট্টগ্রাম। এই প্রতিষ্ঠানের সাবেক মুহতামিম ও হেফাজতের প্রতিষ্ঠাতা নায়েবে আমির মাওলানা শাহ মোহাম্মদ তৈয়্যব। তিনি ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার ১২৭ পটিয়া থানার জিরি গ্রামে জনুগ্রহণ করেন। “আল জামেয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি' মাদ্রাসার মাধ্যমে তার লেখাপড়ার হাতেখড়ি । পটিয়া আল জামেয়াতুল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ ডিগ্রী দাওরায়ে হাদিস (মাওলানা) টাইটেল অর্জন করেন। তাছাড়া তিনি ভারতের নদওয়াতুল ওলামা মাদ্রাসা থেকে সম্মাননা ডিগ্রী লাভ করেন। তিনি কওমি মাদ্রাসার জন্য চাদা তুলতে নিয়মিত আমেরিকা ভ্রমণ করতেন। এক সময় হেফাজতের এই নেতা নিজের জিরি মাদ্রাসা পরিচালনা করতে আর্থিক কষ্টে ভূগতেন। অথচ নিয়মিত আমেরিকা সফরের পর থেকে তার টাকার অভাব ছিল না। তিনি প্রতি বৎসর আমেরিকার বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও প্রতিনিধিদের কাছ থেকে যে টাকা সংগ্রহ করতেন, সেই টাকাকে কয়েকভাগে বন্টন করতেন। একভাগ মাদ্রাসায় ব্যয় করতেন, আরেকভাগ নিজের জন্য রেখে দিতেন, তৃতীয় অংশটি “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ’ চন্টগ্রাম শাখার জন্য অনুদান হিসেবে দিতেন। এক অংশ হরকাতুল জিহাদে দেয়ার কারণ হল, তার বড় ছেলে মোহাম্মদ শোয়েব যিনি জঙ্গি ও আফগানিস্তান থেকে ফিরে হরকাতুল জিহাদ চট্টগ্রাম শাখার একজন দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিয়োজিত ছিলেন। মাওলানা মুহাম্মদ তৈয়ব এর “আল-জামেয়াতুল ইসলামিয়া আরাবিয়া জিরি মাদ্রাসা’ চট্টগ্রাম জেলার মধ্যে জঙ্গি মুজাহিদ নেতাদের একটি সুপ্রসিদ্ধ নিরাপদ আস্তানা। আন্তর্জাতিক হরকাতুল জিহাদ আল-ইসলামীর জঙ্গি নেতা সাইফুল্লাহ আখতার বহুবার বাংলাদেশে এসেছেন। তিনি যখনই এদেশে আসতেন, তার সব ধরণের দায়িত্বে থাকতেন মুহাম্মদ তৈয়্যব। কওমিপন্থী উগ্রবাদী এবং মুজাহিদদের একব্রীকরণ, অর্থদান সহ সকল ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন । হরকাত নেতা সাইফুল্লাহ আখতার যখন ১৯৮৮ সালে জানুয়ারিতে বাংলাদেশে সফরে এসেছিলেন, তখন তার সঙ্গে মিশরের আল-ইখওয়ান (মুসলিম ব্রাদারহুড) নেতা শায়খ আব্দুল মুইজ আবদুস সাত্তার মিশরীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। তাদের দায়িতু ছিল সারা পৃথিবী থেকে হরকাতের জন্য টাকা সংগ্রহ করে অর্থনৈতিকভাবে জঙ্গিদের শক্তিশালী করা । মাওলানা মুহাম্মদ তৈয়ব “নেজামে ইসলামের’ মাধ্যমে মুজাহিদ বাহিনীর নেতা মাওলানা সিদ্দিক আহমদ-এর হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না থাকলেও তিনি মৌলবাদী ইসলামী রাজনৈতিক দলসমূহকে আৰ্থিক সহযোগিতা করতেন সব সময়। যখন চট্টগ্রামে হেফাজত নেতা মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর নেতৃত্বে ‘ইন্টারন্যাশনাল খতমে নবুয়্যত মুভমেন্ট’ মমতাজীর সাইন বোর্ডটা লাগিয়েছেন তখন এই জঙ্গি সংগঠনকে সার্বিক সহযোগিতা করেছিলেন মাওলানা তৈয়্যব। মাওলানা তৈয়্যব “ইন্টারন্যাশনাল খতমে নবুয়্যত মুভেমন্ট'-এর কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন। ২০১৩ সালে হেফাজতের উত্থানের কিছুদিন আগে “আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আলেম ওলামাদের সঙ্গে সাক্ষাতের নামে সর্বপ্রথম মাওলানা তৈয়্যব-এর জিরি মাদ্রাসা গিয়েছিলেন । সেখানেই মাওলানা তৈয়্যব-এর সভাপতিত্বে মাহমুদুর রহমান উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন । ১২৮
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।