দায়িত্ব শেষে বর্তমানে কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মতিয়ার চৌধুরীর অনলাইন সাময়িকী জাগরণ জুন সংখ্যা ২০২১-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে- “শাহিনুর পাশা চৌধুরী সিলেট খাদিমনগর এলাকায় একটি মাদ্রাসার নামে লন্ডন থেকে এটিএন বাংলা টিভিতে একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করেন প্রায় তিন কোটি টাকা । এসব অর্থ তিনি লন্ডন থেকে অবৈধ পথে বাংলাদেশে নিয়ে যান। এসব অর্থের বেশীর ভাগই খরচ করা হয় বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে । “ঠিক এই সময় তিনি লন্ডনে প্রবাসীদের নিয়ে সিলেটে একটি হোটেল ও মার্কেট করার নামে লন্ডন থেকে সংগ্রহ করেন নয় কোটি টাকা । লন্ডনে বসবাসরত ১৮ জন প্রবাসী প্রত্যেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তার প্রস্তাবিত মার্কেটের মালিক ও পরিচালক নিযুক্ত হন। প্রবাসী বিনিয়োগকারীরা জানান, তারা এর থেকে কোনো লভ্যাংশ পাচ্ছেন না। একাই নিয়ে নিচ্ছেন শাহিনুর পাশা চৌধুরী । প্রবাসী ১৮ জন বিনিয়োগকারীর মধ্যে অন্যতম হলেন উইল “এর ভেতর শাহিনুর পাশা চৌধুরী আরো কয়েকবার লন্ডন সফর করেন। তার কয়েকবারই যান লন্ডনে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে। এসময় তার সাথে ছিলেন হেফাজত নেতা মৌলানা শোয়াইব আহমদ ও মুফতি আব্দুল মোত্তাকিম এবং ব্রিটিশ ভারতীয় নাগরিক আলখাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম রশিদ আহমদ কাছিম। এই সময় তারা লন্ডনে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে একাধিক বৈঠক করেন ।”১ ২০২১ সালের ৬ মে দিবাগত রাত সোয়া একটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা থেকে আসা একটি দল আ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে সিলেট নগরীর বনকলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ৭ মে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়। হেফাজত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ২০২১ সালের ২৬ আগস্ট জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। ২৬. তাফাজ্জল হক হবিগঞ্জী সাবেক নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ তাফাজ্জল হক হবিগঞ্জী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক নায়েবে আমির । তার মূল পেশা ছিল শিক্ষকতা প্রায় পঞ্চাশ বছর তিনি শিক্ষকতা করেছেন। ১৯৩৮ সালের ২০ জুন হবিগঞ্জের পশ্চিম কাটাখালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাফাজ্জল হক হবিগঞ্জী । তার নানা আসাদুল্লাহ একজন মৌলবাদী মুজাহিদ ছিলেন। তার মামারাও ছিলেন মৌলবাদী মুজাহিদ । ১২৫ স্থানীয় কীটাখালী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে কোরাণ- হাদিসের জ্ঞান লাভের উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার রায়ধর জামিয়া ছাদিয়ায় ভর্তি হন। সেখানে দীর্ঘ ৬ বছর মাওলানা মোখলিসুর রহমানের নিকট নাহু, সরফ, ফিকাহ, উসুলে ফিকাহ, বালাগাত মানতিক ও ইলমে আদবসহ বিভিন্ন বিষয়াদি জ্ঞান অর্জনের মাধ্যমে আলিয়া ৩য় বর্ষ সমাপ্ত করেন। এরপর তিনি আল-জামিয়া আহলিয়া দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখানে ৪ বছর পড়াশোনা করে ১৯৬০ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। পরবর্তীকালে হাদিসের উচ্চতর ডিগ্রী অর্জন ও জঙ্গিবাদী শিক্ষায় দীক্ষা মাদ্রাসায় ভর্তি হন। সেখানে মাওলানা ইদ্রীস ও মাওলানা রাসূল খানসহ তৎকালীন বিভিন্ন মুহাদ্দিসের কাছ থেকে হাদিসের উচ্চতর সনদ লাভ করার পর মুজাহিদ মাওলানা আবদুল্লার নিকট জিহাদের উপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন । জঙ্গিবাদী টাউন করাচিতে মুজাহিদ আল্লামা ইউছুফ বিন নুরীর কাছ থেকে জিহাদ বিষয়ে বিভিন্ন কলাকৌশল রপ্ত করেন। পাকিস্তানের জামিয়া আশরাফিয়া লাহোর ও জামিয়া ইসলামিয়া করাচী মাদ্রাসাতে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন ও জিহাদী প্রশিক্ষণ শেষে মাওলানা তাফাজ্জল হক এর উপর সর্বোচ্চ শিক্ষা লাভের জন্য ১৯৬২ সালে কওমি শিক্ষা গোড়াপত্তনকারী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সফর করতেন । ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতে মাওলানা ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদী ও মাওলানা ইব্বাহিম-এর নিকট জিহাদের উপর বিশেষ সনদ লাভ করেছিলেন। হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মাওলানা তাফাজ্জল হক ১৯৬৩ সালে কর্মজীবনের শুরুতে জামিয়া ছাদিয়া রায়ধরে শিক্ষকতা শুরু করেন । পরে জামিয়া দারুল উলুম বরুড়া কুমিল্লায় ৩ বছর শিক্ষকতা করেছিলেন। ১৯৬৫ সালের শেষ দিকে উত্তর ময়মনসিংহের ফুলপুর থানায় অবস্থিত কওমি পন্থী ও হেফাজতিদের প্রাণকেন্দ্র জামিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। উক্ত মাদ্রাসায় ৩ বছর হাদিস, তাফসীর, ফিকাহসহ কওমিদের বিভিন্ন কিতাবাদী শিক্ষাদানের সাথে সাথে ছাত্র-শিক্ষক ও এলাকার যুবসমাজকে জিহাদের প্রতি আকৃষ্ট করার জন্য ওয়াজ মাহফিলের মাধ্যমে জঙ্গি- মৌলবাদী কর্মকাণ্ড চালিয়ে গেছেন নির্বিঘ্নে। দিনে দিনে সেখানে তার ভক্ত অনুরাগীর সংখ্যা বেড়েছে । তিনি তারাকান্দা বাজারে একটি জামে মসজিদ ও মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন । ১৯৬৮ সালে ময়মনসিংহ চড়পাড়ায় আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় শায়খুল হাদিস পদে নতুন চাকরি শুরু করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সিলেট থেকে ময়মনসিংহে আসা-যাওয়ার সমস্যা হওয়াতে নিজ এলাকায় অবস্থিত জামিয়াতুল ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ মাদ্রাসায় স্থায়ীভাবে চলে আসেন । এখানে প্রায় ৪০ বছর শায়খুল হাদিস পদে অধিষ্ঠিত ছিলেন। ১২৬
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।