শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

“ইসলামী জনকল্যাণ পরিষদ বৃহত্তর ফটিকছড়ি'-র ব্যানারে তাফসীরুল কোরাণ মাহফিলসহ দেশের বিভিন্ন জনসভায় তিনি বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগসহ প্রগতিশীল বুদ্ধিজীবীদের নাস্তিক-মুরতাদ ফতোয়া দিয়ে উগ্র মৌলবাদীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন । তিনি হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন (চরমোনাই), ইসলামী এঁক্যজোট, “নেজামে ইসলাম পার্টিসহ কওমি মৌলবাদী ছাত্র সংগঠনের জঙ্গি ছাত্রদের কাছে একজন সম্মানীত নেতা হিসেবে অধিক হিসেবে পরিচিত । ২৫. শাহীনুর পাশা চৌধুরী আইন বিষয়ক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ১৯৬৪ সালের ১৮ অক্টোবর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাটলী গ্রামে জনুগ্রহণ করেন। তার পিতার নাম মৃত. আব্দুল ছাত্তার। জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহঃ) সিলেট থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ (বাংলা) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি পাশ করেন। রাবেয়া ডিগ্রি কলেজ সিলেট-এ বাংলা প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবনে পদার্পণ করেন। প্রতিষ্ঠিত করেন, হযরত শাহজালাল (রহঃ) ইসলামী একাডেমী, সিলেট । বর্তমানে সিলেটের সুনামগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী, মাসিক “তৌহিদী পরিক্রমা’ পত্রিকার সম্পাদক এবং জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ কল্যাণ ট্রাস্ট-এর চেয়ারম্যান হিসেবে দায়িতু পালন করছেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, শাহীনুর পাশা চৌধুরীকে হেফাজতে ইসলামের সিলেট বিভাগের সেক্রেটারির দায়িতু দেয়ার পিছনে একমাত্র কারণ কওমিপন্থী উগ্রবাদী জঙ্গি-মুজাহিদ এবং যুবসমাজ তাকে সমর্থন করেন। তিনি জঙ্গি শফীকুর রহমান (সাবেক ভারপ্রাপ্ত আমির, হরকাতুল জিহাদ বাংলাদেশ), আবদুল হাই, মঞ্জুর আহমেদ, মঞ্জুর হাসান, সোলেয়মান শহীদুল ইসলামসহ বহু আফগান ফেরত মুজাহিদদের দীর্ঘদিনের বন্ধু। হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ সিলেট বিভাগে বহু জঙ্গিবাদী কর্মকাণ্ড এবং বিভিন্ন সময় দেশের বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বিষোদগার করতে কিংবা প্রতিরোধ করতে সর্বদা শাহীনুর পাশা তাদের সহায়তা করেছেন। সিলেটের বিভিন্ন চা বাগান ও হবিগঞ্জের বিভিন্ন টিলাসহ কওমি মাদ্রাসায় জঙ্গিদের যেসব ট্রেনিং ক্যাম্প ছিল সেই সব ক্যাম্পের ট্রেনিং প্রশিক্ষণসহ তাদের সকল সুবিধা দেওয়ার পিছনে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন । চট্টগ্রাম বিভাগের পর সিলেট বিভাগকে জঙ্গিদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করার মূলে প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি । ১২৩ ৯০-এর দশকের শুরুতে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন বিরোধী জঙ্গিবাদী কর্মসূচি দিয়ে মাওলানা হাবীবুর রহমানের সঙ্গে হেফাজতের এই নেতা মাদ্রাসার ছাত্রদের নিকট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৯৯৩ সালের ২৩ সেপ্টেম্বর সিলেট মাধ্যমে তিনি সিলেট থেকে সারা দেশে এ আন্দোলনকে প্রচার-প্রসার করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। লেখক তসলিমা নাসরিনকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, সকল লেখা বাজেয়াপ্ত করা ও মুরতাদের মৃত্যুদণ্ড আইন প্রণয়নের জোর দাবি জানান । প্রকাশ্য জনসভায় তসলিমা নাসরিনকে হত্যার ঘোষণা দেন তিনি । তসলিমা নাসরিনকে গ্রেপ্তার ও ফাসির দাবিতে ১৯৯৩ সালের ৯ অক্টোবর সিলেট জেলায় হরতালের ডাক দিয়ে নিজের অবস্থান তৈরি করেছিলেন। একই বছর ১৯ অক্টোবর কওমিপন্থী আলেম ও জঙ্গি-মুজাহিদদের সমন্বয়ে অনুষ্ঠিত ঢাকার বৈঠকে তিনি যুব সমাজের জিহাদের প্রতি উদ্ধুদ্ধ হতে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছিলেন। ১৯৯৩ সালের ২৮ নবেম্বর কয়েক হাজার জঙ্গি মুজাহিদ বাহিনী জাতীয় সংসদ অভিমুখে যাত্রা করলে সেখানেও সামনের কাতারে থেকে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগিতা করেছিলেন । মিছিলের এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতিতে লিপ্ত হন তিনি । সরকারকে কড়াভাষায় আল্টিমেটাম দিয়েছিলেন। ১৯৯৪ সালের ২৯ জুলাই ঢাকার মানিক মিয়া এভিনিউতে মৌলবাদীদের মহাসমাবেশে তসলিমা নাসরিনবিরোধী জ্বালাময়ী বক্তব্য দিয়ে তরুণ যুব মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছিলেন আফগান ফেরত মুজাহিদ জঙ্গি নেতাদের আস্থাভাজনদের একজন । সিলেট এক্যপরিষদ ও সাহাবা সৈনিক পরিষদের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি । ১৯৯৫ সালের ১৯ এপ্রিল আফগান ফেরত মুজাহিদ নেতা মাওলানা হাবীবুর রহমানের নেতৃতে দেশের প্রধান কবি শামসুর রাহমানের সিলেট সংবর্ধনা অনুষ্ঠান প্রতিরোধের কর্মসূচির ডাক দিলে সেখানেও শাহীনুর পাশা অর্থ-লোকবল দিয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ২০০০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “হলের' নামকরণ বিরোধী আন্দোলনের নামে শাহীনুর পাশা সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে হরতাল পালন ও হামলা লুটপাটের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। সেদিন হরতাল উচ্চারণ করে বলেন, “সিলেট ইসলামপন্থীদের নিরাপদ ভূমি । এখানে ভিন্ন কাউকে প্রবেশ করতে দেয়া হবে না!’ শুধু কবি শামসুর রাহমান নয়, একাত্তরের ঘাতকদের বিচারের দাবিতে প্রতিষ্ঠিত “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'র প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ জননী জাহানারা ইমামকেও শাহীনুর পাশা গং সিলেটের পুণ্যভূমিতে প্রতিরোধের ডাক দিয়েছিলেন । শাহীনুর পাশা চৌধুরী ১৭ বছর বয়সে জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহঃ)-এর ছাত্রাবস্থায় ১৯৮১ সালে খেলাফত আন্দোলনের মাধ্যমে ১২৪

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।