শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

রাজনৈতিক জীবনে তিনি যে সকল সংগঠনের প্রথম সারির একজন নেতা হিসেবে দায়িত পালন করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি, ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আই. ডি. এল) ও ইসলামী এক্যজোট । জামায়াতে ইসলামীর তৎকালীন পূর্ব পাকিস্তানের আমির মাওলানা আবদুর রহিম এর হাতে প্রতিষ্ঠিত ইসলামিক ডেমোক্রেটিক লীগ' এর প্রাথমিক যুগের উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে আব্দুল মালেক হালিম । যদিও পরবর্তীকালে আই.ডি.এল ভেঙে যাওয়ায় তিনি নেজামে ইসলাম পার্টির পুনরোদ্ধার কার্যক্রমকে গতিশীল করতে দেশ- বিদেশে বিশেষ করে আরবের বিভিন্ন দেশে তৎপরতা জারি রেখেছিলেন । এ ব্যাপারে ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ ফ ম খালিদ হোসেন লিখেছেন, “আই. ডি. এল ভেঙ্গে যাবার পর নেজামে ইসলামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে হতাশার সঞ্চার হয়। দলের গতিধারা এখানে এসে যেন কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল। ১৯৭৯ সালে ইসলামী আন্দোলনের প্রতিশ্র্তিশীল কর্মী মাওলানা আব্দুল মালেক হালিম ও মাওলানা সরওয়ার কামাল আজিজি পবিত্র মক্কা মোকাররমের খিদুয়াতের বাং র ইসলামী রাজনীতিক ও প্রাক্তন নেজামে ইসলামের নেতাদের এক কনভেনশন আহ্বান করেন। ১১৫ জন আলেম ও কনভেনশনে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির সফলতা ব্যর্থতার উপর দীর্ঘ আলোচনায় অংশ নেন_ খতিবে আজম মাওলানা ছিদ্দিক আহমদ, পীর মোহসেনুদ্দীন দুধু মিঞা, মাওলনা সাইয়েদ মোসলেহু উদ্দীন, আলহাজ্ব শাহ মাওলানা মোহাম্মদ ইউনুছ, হযরত মাওলানা আব্দুল করীম শেখে কৌড়িয়া, মাওলানা আজিজুল হক ও মাওলানা আমিনুল ইসলাম ৷’ ২০১০ সালে ১৯শে জানুয়ারি প্রতিষ্ঠিত 'হেফাজতে ইসলাম' বাংলাদেশের প্রথম স্বপ্নৃষ্টাদের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল মালেক হালিম। তিনি ছিলেন হেফাজতের প্রতিষ্ঠাকালীন প্রথম কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব এবং আফগান ফেরত জঙ্গি নেতা সুলতান যওক নদভীর পর তিনি ছিলেন হেফাজতের দ্বিতীয় মহাসচিব । পরবর্তীকালে ২০১৩ সালের হেফাজতের তথাকথিত নাস্তিক বিরোধী আন্দোলনের পূর্ব মুহূর্তে তৎকালীন মহাসচিব আব্দুল মালেক হালিম নিজের বার্ধক্যজনিত শারীরিক কাছে তার পরিবর্তে অন্য একজন মহাসচিব নিয়োগের অনুরোধ করেন। এরপর হিসাবে দায়িত্ব প্রদান করা হয় এবং আব্দুল মালেক হালিমকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমিরের দায়িত্ব প্রদান করা হয়। হেফাজতের পক্ষ থেকে তাকে শাহবাগের গণজাগরণ বিরোধী আন্দোলনের সময় সমগ্র সিলেট বিভাগের প্রধান দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছিল। ২০১৩ সালে ৬ই এপ্রিলের হেফাজতে ইসলামের লংমার্চ এবং ৫ মে'র অবরোধকালে তিনি শাপলাচত্বরে উপস্থিত ছিলেন। তিনি হেফাজত নেতাকর্মীদের জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন সেইদিন। ১২১ ২৪. হাবীবুর রহমান কাসেমী নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাবীবুর রহমান কাসেমী আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম চট্টগ্রামের নাজিরহাট বড় মাদ্রাসার বর্তমান মহাপরিচালক- প্রধান মুফতি ও জঙ্গিদের মুখপত্র “মাসিক দাওয়াতুল হক'-এর সম্পাদক এবং বর্তমান হেফাজতে ইসলামের নায়েবে আমির । হাবীবুর রহমান কাসেমী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ঈসাপুর এলাকায় ১৯৫৮ সালে জন্গ্রহণ করেন। তার পিতার মাওলানা কাজী ওবায়দুর রহমান। তিনি নিয় মাধ্যমিক স্তর পর্যন্ত মেখল হামিউসসুন্নাহ মাদ্রাসায় পড়লেখা করেন এবং মাধ্যমিক স্তরের জামাতে শরহে বেকায়া পর্যন্ত দারুল উলুম হাটহাজারীতে অধ্যয়ন করেন । উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে ভারতের দারুল উলুম দেওবন্দ যান। সেখানে তিনি ফুনুনাতের বিশেষ বিশেষ কিতাবাদীসহ দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। ১৯৮৩ সালে আল- করেন এবং এ বছর থেকেই জামেয়ার সিহাসিত্তার কিতাব নাসায়ী শরীফের দরস দানের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি বর্তমানে উক্ত মাদ্রাসার মুহতামিম (মহাপরিচালক)-এর দায়িত্বে নিয়োজিত আছেন। হাবীবুর রহমান কাসেমী হরকাতুল জিহাদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য। আফগান জিহাদের অংশগ্রহণকারী বাংলাদেশি জঙ্গিদের একজন । নব্বই দশকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির দুর্গম পাহাড়ে স্থাপিত জিহাদী প্রশিক্ষণ মাদ্রাসার জিহাদী ট্রেনিং কেন্দ্রসমূহ সরাসরি তার তত্বাবধানে পরিচালনা হতো । হাটহাজারী থানার মিরেরখীল বাজারে পশ্চিমে পাহাড়ি স্থানে মীর আনিসের প্রশিক্ষণ কেন্দ্ৰও যৌথভাবে পরিচালনা করতেন হাবীবুর রহমান। তাছাড়া চট্টগ্রামের বিভিন্ন জিহাদী প্রশিক্ষণ কেন্দ্রের অর্থ যোগান ও বন্টন করতেন তিনি । যদিও পরবর্তীকালে হরকাতুল জিহাদ অর্থ আত্মসাতের কারণে তাকে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দীর্ঘদিন বিরত রাখে । এরপরও তিনি দীর্ঘ এক যুগ সংগঠনটির সঙ্গে জড়িত ছিলেন। মাওলানা হাবীবুর রহমান কাসেমী ১৯৮৩ সালে 'নেজামে ইসলাম পার্টির’ সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতির মাঠে নামেন, পরবর্তীকালে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের দায়িত নেওয়ার পর ইসলামী দল সমূহের জঙ্গি মিছিল-মিটিং এবং গোপনীয় বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। ২০০০ সালের পর যখন ইসলামী এঁক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি গঠিত হয়, তিনি মুফতি হওয়ার কারণে সে কমিটির সিনিয়র নেতা এবং ফটিকছড়ি উপজেলার ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নায়েবে আমির এর দায়িত্ব পেয়েছিলেন। বিএনপি- জামায়াত এর চার দলীয় জোটের সঙ্গে মুফতি আমিনী জড়িত থাকার সুযোগকে কাজে জড়িয়েছিলেন। ১২২

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।