মাওলানা নুরুল ইসলাম তার প্রতিটি ওয়াজ মাহফিলে যুব সমাজকে জিহাদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যখন নিষিদ্ধ করে দেয়, তারপর থেকে ওলিপুরীর ওয়াজ জঙ্গিরা অনুপ্রেরণার মূল বিষয় হিসেবে গ্রহণ করেছে। কেবল ওয়াজ নছিহতের মাধ্যমে নয় বিভিন্ন বই লিখেও তরুণ সমাজকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। তার লিখিত উল্লেখযোগ্য কয়েকটি বই-এর তালিকা-€১) কাদিয়ানী মতবাদ ও ইসলাম ধর্ম, (২) বিভ্রান্তির অবসান, (৩) ইসলাম ও আধুনিক বিজ্ঞান, (8) বিশ্ব মুসলিম নিরাপত্তা ব্যবস্থা, (৫) সুন্নী নামের অন্তরালে, (৬) কার ফতোয়ায় কে কাফের? (৭) নুরে মদীনা, (৮) পরিপূর্ণ দ্বীন, (৯) শিক্ষানীতি ও নারী নীতি, (১০) কওমি শিক্ষার ইতিহাস। মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী ২০২১ সালে হবিঞ্জের এক মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জানাযায় অংশ নেওয়া নাজায়েজ বলে ফতোয়া প্রদান করেছিলেন। নূরুল ইসলাম ওলীপুরী কওমি ঘরোনার একজন ওয়াজ ব্যবসায়ী। ওই মাহফিলে নূরুল ইসলাম ওলীপুরী বলেন, “আমি পরিষ্কার ভাষায় বলছি, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলো রাসুলের খাটি উম্মতদের হত্যা করার কারণে তারা ইসলাম বিদ্বেষী দল এবং মুসলমানিতৃ থেকে চিরতরে বহিষ্কার হয়ে গেল। ক্ষমা অযোগ্য সীমাহীন এসব অপরাধের কারণে তারা মারা গেলে তাদের জনাজায় কোন আলেম বা সমাজের জ্ঞানী কোন ব্যক্তি অংশ গ্রহন করা একেবারে নাজায়েজ । নিরস্ত্র মুসলমানদের জন্য এটাই হবে দ্বিতীয় স্তরের জিহাদ ।' মাহফিলে নুরুল ইসলাম বলেন, “খতমে নবুওয়ত আমাদের ঈমানের অঙ্গ। একজন কাদিয়ানী মুসলিম পরিচয়ে বাংলাদেশ থাকা অবস্থায়ও আমাদেরকে খতমে নবৃওয়ত আন্দোলন চালিয়ে যেতে হবে। নিজের জীবন উজাড় করে হলেও চুড়ান্ত বিজয় নিয়ে আমরা ক্ষান্ত হবো ৷” এ পর্যায়ে নূরুল ইসলাম কাদিয়ানীদের ভ্রান্ত দাবি সমূহ প্রমাণসহ উপস্থিত ইমাম- খতিবদের সামনে তুলে ধরেন । বাংলাদেশের যে কোনো স্থানে কাদিয়ানীরা ইজতেমা করার সাহস দেখালে ঢাকার বকশীবাজারে তাদের আস্তানার প্রতিটি ইট খুলে নেওয়া হবে বলে হুমকি দেন। ২৩. আব্দুল মালেক হালিম উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশে যে কয়জন কওমি আলেম দীর্ঘদিন ইসলামী সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িত তাদের মধ্যে হেফাজতে ইসলামের নায়েবে আমির, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড উপদেষ্টা ও চট্টগ্রাম ১১৯ আনোয়ারা থানার হাইলধর আল-জামেয়া আরাবিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা আব্দুল মালেক হালিম অন্যতম প্রধান। তিনি চট্টগ্রাম জেলার বাশখালী থানার অন্তর্গত পুকুরিয়া নামক গ্রামে ১৯৩৮ সালে জন্গ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আব্দুল হক। তার প্রথমিক শিক্ষার সূচনা ঘটে নিজ পিতা আল্লামা আব্দুল হক এর হাতে, এটাই তার পারিবারিক শিক্ষার প্রথম ধাপ। মাওলানা আব্দুল মালেক হালিম বাল্যকালে স্থানীয় জামিয়া পুকুরিয়া কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে কয়েক জামাত শ্রেণি পড়ার পর আল- থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জামাতে উলা (স্নাতক) ও দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর) সহ ফিকাহের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে শিক্ষা জীবনের সমাপ্তি টানেন। চট্টগ্রামের ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। তারপর পটিয়া মাদ্রাসা ও জামেয়া দারুল মা'আরিফ বৃহৎ বেসরকারি মহিলা মাদ্রাসা । মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে নারীশিক্ষা বিরোধী ফতোয়া পাঠানো হয় এই হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক হালিমের মহিলা মাদ্রাসায় । পরবর্তীকালে তার পরিচালনাধীন জামিয়া আরাবিয়া হাইলধর মহিলা মাদ্রাসাটি দেশের বেসরকারি কওমি নারী শিক্ষার একটা কেন্দ্র হয়ে ওঠে । এটাই ছিল বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের দরসে নেজামির আলোকে প্রথম কওমি মহিলা মাদ্রাসা। তিনি বাংলাদেশের ৬৪ জেলায় সফর করেন। এরই পরিপ্রেক্ষিতে তার হাতে স্থাপিত হয়েছে অগণিত মহিলা মাদ্রাসা এইসব কওমি মহিলা মাদ্রাসায় হিজাবের নামে ছোট ছোট শিশুদেরকে বোরকার ঘেরাটুপে বন্দি করে রাখার পদ্ধতি প্রচলন শুরু হয়। তিনি বিভিন্ন কনফারেস ও সেমিনারে অংশগ্রহণ করতে বাহরাইন, ইয়ামান, ওমান সহ আরো অনেক দেশ সফর করেছেন । সেইসব দেশ থেকে হিজাবনীতি এনে বাংলাদেশে প্রচলন ঘটান। আব্দুল মালেক হালিম বাংলাদেশে কথিত ইসলামী রাজনীতির পরিচিত মুখ। ১৯৮৬ সালে নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে তিনি চট্টগ্রামের বাঁশখালী আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি ভারতের হোসাইন আহমদ মাদানীর রাজনৈতিক চিন্তাধারার একজন সমর্থক। বাংলাদেশে তার রাজনৈতিক জীবনের প্রধান দিকনির্দেশক ও পথধ্রষ্টা ছিলেন মুজাহিদ বাহিনীর আল্লামা সিদ্দিক আহমদ । রাজনৈতিক জীবনের প্রথম থেকেই তিনি নেজামে ইসলাম পার্টির বাশখালী থানার দায়িতব শেষে চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ১৯৮৪ সালে পার্টির আহ্বায়ক, ২০০৮ সালে তিনি নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন । ১২০
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.