২১. সলিম উল্লাহ সাবেক যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি, ইসলামী এক্যজোট চট্টগ্রাম উত্তর জেলা মাওলানা সলিম উল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম-মহাসচিব আল জামিয়া ইসলামিয়া নছিরুল ইসলাম (নোজিরহাট বড় মাদ্রাসার) সাবেক শিক্ষা পরিচালক, আল জামিয়াতুল ফারুকিয়া মাদ্রাসার বর্তমান মহাপরিচালক । এছাড়া তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ফটিকছড়ি থানার সেক্রেটারী ও ইসলামী এক্যজোট চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি । উপরে উল্লেখিত সব পরিচিতি ছাড়িয়ে তিনি বাংলাদেশের প্রথম জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ-এর একজন নীতি নির্ধারক ও হরকাতুল জিহাদের টট্টগ্রাম জেলা শাখার যুগ্ু-আহ্বায়ক হিসেবে বেশি পরিচিত । হেফাজতে ইসলামের যুগ্-মহাসচিব মাওলানা সলিম উল্লাহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নাজিরহাট (বড় মাদ্রাসার পূর্ব পার্থ) কুতুবশাহ বাড়িতে ১৯৬১ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ মুসা। তিনি প্রাইমারী স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত জামেয়া নাজিরহাট বড় মাদ্রাসায় লেখাপড়া করেন। উচ্চশিক্ষা লাভের জন্য দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় জামাতে হাস্তম (অষ্টম শ্রেণি) ভর্তি হয়ে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদিস পাশ করেন। শিক্ষা শেষ হওয়ার সাথে সাথেই জামেয়া ইসলামিয়া ভোলা মাদ্রাসায় শায়খুল হাদিস পদে নিয়োগপ্রাপ্ত হন। সেখানে এক বছর পাঠদান করার পর জামিয়া নছিরুল ইসলাম (নাজিরহাট বড় মাদ্রাসা) তৎকালীন মহাপরিচালক শাহ শামসুদ্দীনের আহ্বানে জামিয়া নাজিরহাট বড় মাদ্রাসায় যোগদান করেন। হরকাতুল জিহাদের আহ্বানে আফগান যুদ্ধে এ দেশের পাচ হাজার প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদ অংশগ্রহণ করেন। সেই সব জঙ্গিদের মধ্যে আবদুর রহমান ফারুকী ছাড়াও নেতৃত্ব দেন মৌলবাদী সেলিম উল্লাহ। মাওলানা সলিম উল্লাহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি দুর্গম পাহাড়ে স্থাপিত মুজাহিদদের জিহাদী প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও ফটিকছড়ি মানিকছড়ির প্রশিক্ষণ ক্যাম্প ও বিভিন্ন মাদ্রাসার জিহাদী ট্রেনিং কেন্দ্রসমূহ সরাসরি পরিচালনা করতেন। এছাড়াও হাটহাজারী থানার মিরেরখীল বাজারের পশ্চিমে পাহাড়িস্থানে মীর আনিসের সঙ্গে মাওলানা হাবীবুর রহমানকে নিয়ে ট্রেনিং ক্যাম্পপ্ডলো যৌথভাবে পরিচালনা করতেন মাওলানা সলিম উল্লাহ । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলার জিহাদী প্রশিক্ষণ কেন্দ্রের অর্থ যোগান ও বন্টন করতেন তিনি । নাজিরহাট নছিরুল ইসলাম বড় মাদ্রাসার নামে জঙ্গিদের অর্থ যোগান দেওয়ার জন্য তিনি আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করতেন । বিভিন্ন রাষ্ট্র থেকে প্রচুর অর্থ এনে তিনি জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা ও জঙ্গিদের সহযোগিতা করতেন । ১১৭ ২২. নুরুল ইসলাম ওলিপুরী নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ নুরে মদীনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী। তিনি একজন উগ্র মৌলবাদী বাগ্ী। তার বয়ানে এক সময় জামায়াত-শিবির ও মওদুদীবাদ বিরোধিতা করেননি । ১৯৫৫ সালে হবিগঞ্জ জেলার নুরপুর থানার ওলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন হেফাজতের এ নেতা । তার পিতা মাওলানা আবদুর রহিম । মাওলানা ওলীপুরী ৫ ভাই এবং ২ বোনের মধ্যে সর্বকনিষ্ঠ । মাওলানা ওলীপুরী যখন পাঁচ বছরের শিশু তখনই মাতা-পিতাকে হারিয়ে এতিম হয়ে পড়েন। বসন্ত রোগে আক্রান্ত হয়ে তার পিতা-মাতা, বড় ভাই মাওলানা আব্দুস সামাদ ও বড় বোন গুলেনূর মাত্র দু*সপ্তাহের ব্যবধানে মারা গেলে তার পরিবার ও তিনি চরম বিপর্যয়ের সম্মুখীন হন। গ্রামের একটি প্রাইমারী স্কুলে অধ্যয়নের পর নেজামে ইসলাম-এর প্রতিষ্ঠাতা মাওলানা আতাহার আলী প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ জেলার কওমি মাদ্রাসা বর্তমান হেফাজতীদের নিরাপদ ঘাঁটি জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসায় ভর্তি হয়ে সেখানে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন নুরুল ইসলাম । মাধ্যমিক শিক্ষার্জনের জন্য তিনি হবিগঞ্জ জেলার রায়ধর জামিয়া ছাদিয়ায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় অধ্যয়নকালে মুজাহিদ মাওলানা মোখলিসুর রহমানের নিকট তথাকথিত বাতিলের বিরুদ্ধে জিহাদের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৫ সালে ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন সমাপ্ত করেন। লেখাপড়া সমাপ্ত করার পর হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন শাহপুর আল-জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু বিভিন্ন বিষয়ে প্রায় আট বছর অধ্যাপনা করেন। এরপর সদর জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানিয়া মাদ্রাসায় এক বছর শিক্ষকতার পর হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মনতলা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় এক যুগেরও অধিককাল প্রধান পরিচালকের দায়িত পালন করেন। ২০০০ সালে তিনি শায়েস্তাগঞ্জে নুরে মদীনা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি উক্ত মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি আল-ফারুক ইসলামী গবেষণা পরিষদ শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি । মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী জমিয়তে উলামায়ে ইসলামের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন । হবিগঞ্জ জেলা শাখার একজন অন্যতম নেতা হিসেবে দায়িত্বে থাকাকালীন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা হিসেবে সদস্য পদ লাভ করেন । তিনি বর্তমান সিলেট বিভাগের সহ-সভাপতির পদে নিয়োজিত আছেন । ১১৮
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।