শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

করেন। কাগমারী সরকারি কলেজ টাঙ্গাইল থেকে বি.এ পাশ করেন। তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সেক্রেটারি জেনারেল । তিনি জঙ্গি মৌলবাদীদের মুখপত্র মাসিক আত-তাওহীদ পত্রিকার সম্পাদক । চট্টগ্রাম বিভাগ কেন্দ্রিক আঞ্চলিক কওমি শিক্ষা বোর্ড আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস নামে যে শিক্ষা বোর্ড রয়েছে সেই বোর্ডের দীর্ঘদিন মহাসচিবের দায়িত্বে নিয়োজিত আছেন। এই শিক্ষা বোর্ডের অধীনে শত শত কওমি মাদ্রাসা পরিচালিত হয় । শাকের হোসাইন শিবলি লিখিত ‘প্রখ্যাত আলেম ইসলামী রাজনীতিক ও পীর স্বাধীনতা দিবস বিশ্বাস করেন না। স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে- “ইসলাম দিবস সর্বস্ব কোনো কিছু সমর্থন করে না। এমনকি রাসূল-এর জন্ম দিবস, মৃত্যু দিবস, এটারও কোনো বিধান ইসলামে নেই বরং রাসূলকে সব সময় অনুসরণ করতে হবে, আমল করতে হবে । কারণ দিবস হলে সেটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। বছরে একবার দু'বার স্মরণ করা হয় আর বাকি সময় কোনো খোঁজ খবর নেই। একটা দিনকে ঠিক করে সেদিনই সবকিছু করলাম, পরে আর করলাম না এতে আমরা বিশ্বাসী নই। স্বাধীনতা দিবস সরকার যেহেতু একটা রেখেছে, তাই এ ব্যাপারে আমরা সরকারের সঙ্গে সংঘর্ষ করি না বা কারও সঙ্গে বিরোধেও জড়াই না। সরকার যা করে, আমরা তার সঙ্গে সম্পূর্ণ একমত না। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান ও হিন্দু বিধর্মীদের ষড়যন্ত্রের কবল থেকে আল্লাহপাক যেন আমাদের এই দেশকে, এদেশের স্বাধীনতাকে রক্ষা করেন, তার জন্য সব ছাত্র শিক্ষককে নিয়ে দোয়া করি৷’ বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে মাওলানা আব্দুল হালিম বোখারী বলেন, “পয়লা বৈশাখ আমরা মোটেই সমর্থন করি না। আমরা আরবি মাস অনুসরণ করি। সেখানেও আমরা পয়লা মহররম দিবস পালন করি না।”২ হরকাতুল জিহাদ বাংলাদেশ-এর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মাওলানা আব্দুল হালিম বোখারী ১৯৯২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সহযোগিতা করেছিলেন। হরকাতের জঙ্গিদের নিকট তিনি শ্রদ্ধেয় ব্যক্তিত এবং উক্ত সংগঠনের উপদেষ্টা ছিলেন। ১৯৭১ সালে পটিয়া মাদ্রাসা শিক্ষক থাকাকালে মাওলানা আব্দুল হালিম বোখারী পাকিস্তানি হানাদার বাহিনীর বিশ্বস্ত সহচর হিসেবে একটা গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন । মাধ্যমে আবদুল হালিম বোখারীর রাজনীতি শুরু । ছাত্র অবস্থায় চট্টগ্রাম জেলার নেজামে ইসলাম পার্টির সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭১-এ নেজামে ইসলাম পার্টির হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নেজামে ইসলাম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অন্যতম কেন্দ্রীয় নীতি নির্ধারকের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬-এ জাতীয় ১১৫ নির্বাচনে চট্টগ্রাম জেলার লোহাগাড়া আমিরাবাদ নির্বাচনী এলাকায় তিনি নেজামে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জামানত হারান। নেজামে ইসলাম পার্টি ছাড়া আবদুল হালিম বোখারী ইসলামী এঁক্যজোটের চট্টগ্রামের একজন সিনিয়র নেতা । ২০০১ সালের নির্বাচনের আগে মাওলানা আবদুল হালিম চার দলীয় এঁক্যজোটের সিনিয়র নেতা ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর গড়া মৌলবাদী সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মাধ্যমে তিনি ২০০০-২০০১ সালে আওয়ামী লীগ, প্রগতিশীল লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নাস্তিক ফতোয়া দিয়ে বিএনপি-জামায়াত জোটের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান । তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির একজন সিনিয়র নেতা এবং মুফতি আমিনীর আস্থাভাজন লোক ছিলেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, মাওলানা বোখারী চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ১৯৯৪ সালে থেকে ধরে “আন্তর্জাতিক সম্মেলন সংস্থার’ নামে এনজিওর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাদা তুলে মাহফিলের আয়োজন করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন । ওয়াজ মাহফিলের জন্য সংগৃহিত চাদার টাকা থেকে কিছু টাকা খরচ করেন জঙ্গি কর্মকাণ্ডে এবং বাকি টাকা দিয়ে ব্যক্তিগত প্রয়োজন মেটান মাওলানা বোখারী । তিনি উক্ত সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৯৪ সাল থেকে। মাওলানা আব্দুল হালিম বোখারীর পরিচালিত প্রতিষ্ঠানসমূহ £ ১. আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড) ৪ এর তত্বাবধানে রয়েছে প্রায় পাঁচশত মাদ্রাসা । প্রতি বছর এই বোর্ডের অধীনে ৬ টি শ্রেণিতে মারকাজি (কেন্দ্রীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২. আন্তর্জাতিক সম্মেলন সংস্থা ৪ বর্তমানে দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক সম্মেলন সংস্থা প্রতিবছর যে আন্তর্জাতিক সম্মেলন করে এই সংস্থার নামে দেশ-বিদেশ থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে জঙ্গিবাদী কর্মকাণ্ডে ব্যয় করেন। এই সংস্থার প্রতিষ্ঠাকাল ১৯৮৬ সাল। ৩. ইসলামী রিলিফ কমিটি ৪ ঘূর্ণিঝড়, জলোচ্ছাস বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ ও সব ধরনের বিপদের সময় দুর্গত মানবতার সেবা-সাহায্য ও পুনর্বাসনের নামে গঠিত হয়েছে ইসলামী রিলিফ কমিটি। এটি বর্তমানে এনজিও ব্যুরোর তালিকাভুক্ত একটি সংস্থা। ইসলামী রিলিফ কমিটির নামে দেশ বিদেশ থেকে দান অনুদান সংগ্রহ করে বিভিন্ন আন্দোলনে ব্যয় এই এনজিওর বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২০২১ সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৪. নও মুসলিম ফাউন্ডেশন ৪ নও মুসলিমদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এবং আর্থিক সহায়তা দানের নামে ১৯৯৯ ইংরেজিতে নও মুসলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। নও মুসলিমদের পুনর্বাসনের নামে বিদেশ থেকে ফান্ড সংগ্রহ করে আব্দুল হালিম নিজেই খরচ করেন। ১১৬

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।