ভূমিকা ১৯৯২ সালের ১৯ জানুযারি শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে “একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠিত হয়েছিল প্রধানত দুটি দাবিতে- ১) '৭১-এ জামায়াতে ইসলামীর প্রধান নেতা গোলাম আযম সহ অন্যান্য গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির চক্রের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ, যা ছিল মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্গত। শহীদজননীর জীবদ্দশায়ই আমাদের অভূতপূর্ব নাগরিক আন্দোলন সারা দেশে তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছিল, যার ধারাবাহিকতায় ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার মুক্তিযুদ্ধের প্রায় চল্লিশ বছর *৭১-এর গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম আরম্ভ করেছে, যা আমাদের আন্দোলনের আংশিক বিজয় হিসেবে স্বীকৃত। নির্মল কমিটির আন্দোলনের অন্যতম প্রধান দাবি মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত বাংলাদেশের মূল সংবিধান অনুযায়ী ধর্মের নামে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধকরণ এখনও সম্ভব হয়নি। কেন হয়নি এর বহু কারণ রয়েছে, যা আমরা গত ৩০ বছরে প্রকাশিত তিন শতাধিক পুস্তক, পুস্তিকা, তদন্ত প্রতিবেদনের পাশাপাশি শ্বেতপত্র আকারেও প্রকাশ করেছি। গত ৩০ বছরে নির্মূল কমিটি বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের কারণ অনুসন্ধান, ঘটনার কুশিলবদের চিহ্নিতকরণ এবং ভুক্তভোগীদের বিবরণ সহ সরকার ও নাগরিক সমাজের করণীয় নির্দেশ করার উদ্দেশ্যে ৭টি শ্বেতপত্র প্রকাশ করেছে; যার ভেতর রয়েছে_ ১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পুলিশী হামলার শ্বেতপত্র (বাংলা ও ইংরেজি; ফেব্রুয়ারি ১৯৯৬), ২) “জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬: সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর নির্যাতনের শ্বেতপত্র' (বাংলা ও ইংরেজি; আগস্ট, ১৯৯৬), ৩) “শ্বেতপত্র: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ১৫০০ দিন’ (৩ খণ্ড, বাংলা, অক্টোবর ২০০৫), ৪) শ্বেতপত্র: হেফাজত জামায়াতের মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ৪০০ দিন (২ খন্ড, বাংলা, নবেম্বর, ২০১৩), ৫) বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ৮০০ দিন (৩ খণ্ড, বাংলা, জুলাই ২০১৬) এবং ৬) “পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ তদন্তে জাতীয় নাগরিক কমিশন-এর প্রতিবেদন (১ খণ্ড, বাংলা; মার্চ, ২০১৭)। এই ৬টি প্রকাশনার ভেতর সবচেয়ে ক্ষীণ কলেবরের ছিল প্রথমোক্ত দুটি যা ঘটনার এক/দুই মাসের ভেতর প্রকাশিত হয়েছিল । তৃতীয় ও পঞ্চম প্রকাশনার পৃষ্টা সংখ্যা যথাক্রমে ২৭৬০ ও ২৫০৬ এবং চতুর্থ ও ষষ্ঠ প্রকাশনার পৃষ্ঠা সংখ্যা ১২৫৬ ও ৩৩৬ । প্রথম দুটি প্রকাশনা বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হয়েছিল, পরের তিনটির সারসংক্ষেপ ইংরেজি ভাষায়ও প্রকাশিত হয়েছে। ৭ ২০১৬ সালের পর সরকারের সঙ্গে সমঝোতার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দলের কারণে হেফাজতকে মাঠে দেখা যায়নি। তাদের নেতারা ওয়াজ মাহফিলের নামে সমাবেশ করে জিহাদী এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের ভেতর নিজেদের কর্মকাণ্ড সীমিত রেখেছিলেন। ২০২০ সালের নবেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বুড়িগঙ্গায় নিক্ষেপ করার হুমকি দিয়েছিল। এরপর ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতার নামে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমরা তা দেখেছি। বঙ্গবন্ধু এবং বাংলাদেশের বিরুদ্ধে হেফাজতের এই জিহাদের প্রেক্ষাপটে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জাতীয় সংসদের ‘আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসে'র সঙ্গে যৌথ উদ্যোগে ২০২১-এর ২২ মার্চ “বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন' গঠন করেছে । বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক রাজনীতিবিদ ফজলে হোসেন বাদশাকে কো-চেয়ারম্যান এবং ব্যারিস্টার তুরিন আফরোজকে সদস্য সচিব করে গঠিত ৩০ সদস্যবিশিষ্ট এই গণকমিশনের ৪২ সদস্যবিশিষ্ট একটি সচিবালয়ও তখন গঠন করা হয়েছিল, যার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। দীর্ঘ নয় মাস গণকমিশন এবং এর সচিবালয়ের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে জঙ্গি মৌলবাদীদের বিভিন্ন প্রকাশনা, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের অভিমত পর্যালোচনার পাশাপাশি মাঠ পর্যায়ে তদন্ত করে যে প্রতিবেদন প্রস্তুত করেছেন তা শ্বেতপত্র আকারে প্রকাশ করা হল। ২ খণ্ডে প্রকাশিত “বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন'-এর এই শ্বেতপত্রে ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান ক্যাফের নৃশংস হামলা ও হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘট নাবলীর সার্বিক পর্যালোচনা করা হয়েছে। আমাদের প্রথম ৩টি শ্বেতপত্র নির্মূল কমিটির বর্তমান সভাপতির নেতৃত্বে গঠিত এক দল তরুণ সাংবাদিক লেখক ও মানবাধিকার কর্মীর সম্মিলিত প্রয়াসে গ্রন্থিত ও প্রকাশিত হলেও ২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থানের প্রেক্ষাপটে জঙ্গি মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তের জন্য স্বতন্ত্র নাগরিক কমিশন গঠন করা হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার গণজাগরণ মঞ্চ প্রতিহতকরণের উদ্দেশ্যে হেফাজতে ইসলামের সহিংস আত্মপ্রকাশ এবং ৫ ও ৬ মে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় হেফাজতের নৃশংস তাণ্ডব ও হত্যাকাণ্ডের পর দেশে ও বিদেশে সুপরিকল্লিতভাবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হাজার হাজার আলেম ও মাদ্রাসার ছাত্র হত্যার হেফাজতি ৮
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।