আহমদ উসমানী, হেফাজতের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর বাবা মাওলানা আবুল হাসান । মাওলানা জাফরুল্লাহ খান কর্মজীবনের শুরু হয় চট্টগ্রামের দামপাড়া ব্যাটারি গলি মসজিদ বায়তুল আজিজের ইমাম হিসেবে । একই সময়ে সেই এলাকার দামপাড়াস্থ আল-জামিয়াতুল ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। ১৯৮৫ সালে ঢাকার কামরাঙ্গির চর জামিয়া নুরীয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন৷ দীর্ঘদিন উক্ত মাদ্রাসায় হাদিসের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭৩ সালে চট্টগ্রামে কোরাণ প্রচার সংস্থা নামে যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রতিষ্ঠাতা সভাপতি তিনি । সংস্থার নামটিতে কোরাণ প্রচার করার কথা বলা হলেও কাজের বেলায় ঠিক তার বিপরীত ছিল। স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল ও দাওয়াতের নামে মৌলবাদী-উগ্ববাদী ধ্যান-ধারণা মানুষের নিকট পৌছে দেওয়ার কাজ করেছেন আদতে ৷ তিনি জিহাদের কথা বলে, ইসলামী আইন ও কোরাণ-হাদিসের শাসনের কথা বলে জনসাধারণকে মগজ ধোলাই করে উগ্রবাদী দলে টেনেছেন। মাওলানা জাফরুল্লাহ খান হেফাজতী ও মৌলবাদী রাজনীতিবিদদের নিকট উক্ত কোরাণ প্রচার সংস্থার কারণে বিশেষ সম্মানের পাত্র ছিলেন। এই সংস্থা প্রতিষ্ঠা করার পূর্বে তিনি আর্থিকভাবে অনেক দুর্বল ছিলেন কিন্তু সংস্থা প্রতিষ্ঠা করার পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশ-বিদেশ থেকে কোরাণ প্রচারের নামে জিহাদের প্রচার-প্রসারসহ আফগান ফেরত জঙ্গি মুজাহিদদের অর্থ, বাসস্থানসহ সার্বিক সহযোগিতা করেন । মাসিক “জাগো মুজাহিদ’ নামের পত্রিকাটি নিষিদ্ধ করা হলে তার সুপারিশে হাফেজ্জী হুজুরের “মাসিক রহমত’ পত্রিকাটি জঙ্গিদেরকে দেয়া হয় জঙ্গি মৌলবাদী মুখপত্র হিসেবে । এখনও নুরীয়া মাদ্রাসাকে “মাসিক রহমত'-এর কার্যালয় হিসেবে ব্যবহার করে জাফরুল্লাহ খানদের এজেণ্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। একই সঙ্গে যুব সমাজকে জিহাদের নামে সন্ত্রাসী কাজের দিকে ধাবিত করছেন। ছাত্রজীবনে মাওলানা জাফরুল্লাহ খান নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন জমিয়তে তোলাবায়ে কওমিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন । এই সময় উগ্রবাদী রাজনীতির সক্রিয় কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। ১৯৮১ সালে বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদান করেন তিনি । একটানা ২০ বছর তিনি খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের শিষ্য ছিলেন এবং রাজনৈতিক অঙগনেও হাফেজ্জীর মতাদশী ৷ তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন একাংশের আমির । বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মারা যাবার পর দীর্ঘদিন রাজনীতি হারাম বলে ফতোয়াদানকারী মাওলানা হাফেজ্জী হুজুর তওবার ডাক দিয়ে ১৯৮১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেমদের নিয়ে খেলাফত আন্দোলন নামে রাজনীতি শুরু করেছিলেন। মাওলানা জাফরুল্লাহ খান মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর যুগ্া-আহ্বায়ক, কোরাণ প্রচার সংস্থা বাংলাদেশের সভাপতি, জামিয়া নুরিয়া ১১৩ ইসলামিয়ার সাবেক মুহাদ্দিস, সমমনা ইসলামী ১২ দলের মহাসচিব ও “মাসিক হেদায়েত’ পত্রিকার সম্পাদক-এর দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম ও জিহাদী আন্দোলন পরিচালনার লক্ষ্যে তিনি অর্থ সংগ্রহের জন্য খোবার, করাচী, লাহোর, দিল্লী, বোম্বাই, কলকাতা, ব্রিপোলী, বেনগাজী ও ব্যাংককে অবস্থিত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান থেকে তিনি প্রচুর অর্থ সংগ্রহ করতেন। ২০১৩ সালের জানুয়ারিতে হরকাতুল জিহাদ ও খেলাফত আন্দোলনের মুখপত্র “মাসিক রহমত'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার সুষ্ঠুভাবে হোক অন্যদের মতো আমিও তা চাই। কিন্তু বিচারের নামে প্রহসন করা হবে, রাজনৈতিক হীনস্বার্থে নাটক সাজানো হবে- তাতো সমর্থন করতে পারি না। এই জিহাদী পত্রিকার এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “যারা ক্ষমতায় থাকা সত্তেও আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করে না, তারা কাফের ৷ যারা তাদের সমর্থন করে, তারা জালেমের সমতুল্য । আল্লাহর আইন ছাড়া অন্য সকল মতবাদ হোক তা সেক্যুলারিজম বা জাতীয়তাবাদ তা সমর্থন করা কোনো মুসলমানের পক্ষে বৈধ হতে পারে না৷’ বাংলাদেশে ইসলামী হুকুমত ও সশস্ত্র জিহাদ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “স্বাভাবিক পদ্ধতিতে আমরা যদি ক্ষমতায় আসতে না পারি তাহলে অবশ্যই সশস্ত্র জিহাদের পথ অবলম্বন করতে হবে । “এই দেশে ইসলামী হুকুমতের আমি উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাতিল শক্তি যেভাবে হোক মাথাচাড়া দিয়ে উঠেছে এবং পক্ষান্তরে ধর্মপ্রাণ মুসলমান যেভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে- এই পরিস্থিতি আমাদের ইসলামী হুকুমতের পথে আসছে। আমরা একটা গণঅভ্যুত্থানের অপেক্ষা করছি। আরব বসন্তের মতো এ দেশেও বাংলা বসন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ক্ষমতা চর্চায় বড় দলগুলোর ব্যর্থতাও এর একটা কারণ হতে পারে। অবশেষে মানুষ ইসলামের নিরাপদ ছায়ায় আশ্রয় নিতে বাধ্য হবে । সত্য কথা হচ্ছে- ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কি বাদ।”* ২০. আব্দুল হালিম বোখারী উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও উপদেষ্টা, নেজামে ইসলাম পার্টি মাওলানা আব্দুল হালিম বোখারী চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আমিরাবাদ গ্রামে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম জেলার বৃহত্তম কওমি মাদ্রাসা আল- জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম (মহাপরিচালক) এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা । তিনি পটিয়া মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন। দাওরায় হাদিস ও ইফতা কোর্স আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম থেকে সমাপ্ত করেন। কওমি শিক্ষার পাশাপাশি তিনি সাধারণ শিক্ষাও অর্জন ১১৪
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।