হেফাজতের বর্তমান আমির মুহিব্বল্লাহ বাবুনগরী । উপদেষ্টা মুফতি ইযহারুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবদুল মালেক হালীম, ফযলুর রহমান, সুলতান যওকৃ নদভী, আবদুল হালীম বোখারী, শায়খ আহমদ হাটহাজারী, নূরুল ইসলাম জিহাদী । ১৮. আ.ফ.ম. খালিদ হোসেন নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আ ফ ম খালিদ হোসেন ১৯৫৯ সালের ২ ফে্ুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কার বাড়ি জনুগ্রহণ করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপদেষ্টা ও আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস । তার পূর্ণ নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন, পিতার নাম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। প্রাথমিক জীবনে তিনি বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর তিনি ১৯৬৯ থেকে ১৯৭১ পর্যন্ত আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে আলিম ও ১৯৭৩ সালে ফাযিল পাশ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন ।১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। খালিদ হোসেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভীর মুরিদ মাওলানা মুহাম্মদ আমিনের কাছে সহীহ বুখারী, যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর কাছে সহীহ মুসলিম, মাওলানা ইসমাইল আরাকানী কাসেমীর কাছে সুনান আত-তিরমিজী, মাওলান নাওয়াব হাসান কাসেমীর কাছে সুনানে আবু দাউদ পড়েছেন । ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। আ ফ ম খালিদ হোসেন ১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাযিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সুচনা হয়। ১৯৯২ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত উট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন খালিদ হোসেন। ২০০৭ সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুখপত্র মাসিক আত তাওহীদের সম্পাদক ও হালিশহর এ-ব্লক হজরত উসমান জামে মসজিদের খতিব এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার গবেষণা বিভাগে ৪ বছর, সুলতান যওক নদভীর আহ্বানে জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় “ওসিলাতুল ইলাম’ বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১১১ ছাত্রজীবনে তিনি নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজ-এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য হিসেবে যোগদান করেন। ছাত্রজীবনে (১৯৭৩-১৯৮৪) খালিদ হোসেন দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও The Bangladesh Times এর পটিয়া মহকুমা সংবাদদাতা এবং The New Nation এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িতু পালন করেছিলেন। ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির নির্বাচিত হন তিনি। চট্টগ্রামের নানুপুর মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক মাওলানা জমির উদ্দীন নানুপুরীর কাছে বায়আত গ্রহণ করেন এবং খেলাফত লাভ করেন তিনি । নানুপুরীর মৃত্যুর পর তিনি হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর হাতে বায়আত হন ও খেলাফত লাভ করেন। খালিদ হোসেন জুলফিকার আহমদ নকশবন্দীর কাছেও বায়আত হয়েছেন। ১৯৭০ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুখপত্র মাসিক আত-তাওহীদে “হযরত উমর ফারুক (রা.)-এর জীবন ও কর্ম" শীর্ষক তার প্রথম লেখা ছাপানো হয়। বর্তমানে তিনি জামায়াত নেতা যুদ্ধাপরাধী মীর কাশেম এর নয়া দিগন্তে ও রাজাকার বাহিনীর অন্যতম সদস্য এম এ মান্নানের ইনকিলাবে জাতীয় পত্রিকার নিয়মিত লেখক, মাসিক আত তাওহীদের সম্পাদক ও আরবি পত্রিকা বালাগ্তশ শরকের সহকারী সম্পাদক হিসেবে দ্বায়তব পালন করছেন। বিশ্ব মুসলীগ লীগের মুখপাত্র দ্যা ওয়ার্ল্ড প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯. মুহাম্মদ জাফরুল্লাহ খান নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ) হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা জাফরুল্লাহ খান ১৯৫১ সালে নেত্রকোণা পৌরসভার অন্তর্গত মালনী গ্রামে জন্শ্রহণ করেন । ১৯৫৫ সনে নেত্রকোনার জামিয়া মিফতাহুল উলুম কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা বিভাগে ভর্তি হন এবং একটানা ১২ বৎসর সেখানে লেখাপড়া করেন। ১৯৬৭ সনে ময়মনসিংহের কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়ায় হাদিসের প্রথম বর্ষে ভর্তি হন, ১৯৬৮ সনে ঢাকার জামিয়া কোরআনিয়া আরাবিয়ায় হাদিসের শেষবর্ষ সমাপ্ত করেন। মাওলানা জাফরউল্লাহ খান ১৯৭২ সালে চট্টগ্রামের কওমি মাদ্রাসা এবং হেফাজতের প্রধান ঘাটি দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারীতে পুনরায় তাফসীর বিভাগে ভর্তি হন এবং ইলমে তাফসীরও চর্চা করেন। হেফাজত নেতা মাওলানা জাফরুল্লাহ খান যাদের নিকট থেকে ইলমে হাদিস ও তাফসীর অধ্যয়ন করে অনুমতি প্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজন মৌলবাদী শিক্ষক হলেন- ভারতের জাফর ১১২
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।