শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

দফা-৭ প্রবাসী কল্যাণ, যুব উন্নয়ন, দক্ষ জনশক্তি উৎপাদন, বেকারত্ব নিরসন, নিঃস্ব ও ভবঘুরে পুনর্বাসন, দারিদ্র দূরীকরণ ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় নিরবিচ্ছিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে । দফা-৮ জাতীয় মেধার যথাযথ মূল্যায়ন এবং জাতীয় সম্পদের নিরাপদ উন্নয়ন আহরণ সংরক্ষণ ও সর্বাধিক জাতীয় স্বার্থানুকুল ব্যবহার নিশ্চিত করতে হবে । দফা-৯ দুর্নীতি সন্ত্রাস ও গুরুতর অপরাধ নির্মূলে সর্বাধিক কঠোরতর আইন এবং দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি বিধান নিশ্চিত করতে হবে । দফা-১০ সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও ন্যায্য অধিকার সংরক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় যথাযথ আইনী ব্যবস্থা ও পরিবেশ নিশ্চিত করতে হবে। দফা-১১ জনগণের মৌলিক অধিকার সহজীকরণ এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ ও অগ্রাধিকার প্রদান করতে হবে । দফা-১২ জনগণের মানবাধিকার, রাজনৈতিক অধিকার এবং নিয়মতান্ত্রিক মত- প্রকাশের নিরাপদ স্বাধীনতা নিশ্চিত করতে হবে । দফা-১৩ আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও পররাষ্ট্রনীতি পরিচালনায় সর্বোচ্চ জাতীয় স্বার্থ, মর্যাদা ও ভাবমূর্তি সংরক্ষণমূলক সুদৃঢ় ও সুকৌশলী নীতি গ্রহণ করতে হবে । দফা-১৪ ক্ষমতা ও সম্পদ বিকেন্দ্রীকরণসহ সুদূরপ্রসারী অধুনিক রাজধানী ও এবং আর্থ-সামাজিক-অবকাঠামোগত উন্নয়নে গ্রাম ও শহরের সুসমন্বয় ও যৌক্তিক সামঞ্জস্যবিধান নিশ্চিত করতে হবে । দফা-১৫ সকল প্রকার অযৌক্তিক ও অনৈতিক শ্রেণী বৈষম্য দূর করতে হবে এবং কৃষক শ্রমিক চাকুরিজীবি ও পেশাজীবীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক চাহিদা পূরণে উপযুক্ত পদক্ষেপ নিশ্চিত করতে হবে । দফা-১৬ নির্বাচন পদ্ধতি, সরকার কাঠামো, শাসন প্রক্রিয়া ও রাজনৈতিক আন্দোলনবিধি সংস্কার ও পুনর্গঠন করতে হবে। ১৭. সরওয়ার কামাল আজিজী নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সরওয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন পদুয়া গ্রামের নয়াপাড়ায় জনুগ্রহণ করেন । তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, শাহ ওয়ালী উল্লাহ একাডেমী চট্টগ্রাম-এর পরিচালক, জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম-এর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং হেফাজতে ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি । লেখক নুরুল ইসলাম রচিত “খতিবে আজম ও তার চিন্তাধারা’ ১০৯ বইতে উল্লেখ করেছেন, “মাওলানা সরওয়ার কামাল আজিজী স্থানীয় ইসলামিয়া কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে আল-জামিয়াতুল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসায় উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন। সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ কওমি সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন” দায়িত্বশীল ছিলেন এই হেফাজত নেতা । পরে তিনি লোহাগাড়া থানা নেজামে ইসলামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে চট্টগ্রাম জেলা শাখার গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দায়িত পালন করেন। নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আতাহার আলী ও মুজাহিদ বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সিদ্দিক আহমদের সঙ্গে হেফাজত নেতা মাওলানা সরওয়ার কামালের সুসম্পর্ক থাকার কারণে অতি সহজেই নেজামে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ অর্জনে সক্ষম হন। তিনি দীর্ঘদিন নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতির দায়িতু এবং বর্তমানে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ১৯৫২ সালে কিশোরগঞ্জে মাওলানা ইহতিশামুল হক থানভীর নেতৃত্ব আলোচিত কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানেই আত্মপ্রকাশ ঘটে 'নেজামে ইসলাম পার্টি'র । ১৯৮১ সালে মুজাহিদ বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা খতীবে আজম মাওলানা সিদ্দিক আহমদের সভাপতিত্বে গঠিত নেজামে ইসলামের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিযুক্ত হয়েছিলেন আল্লামা সরওয়ার কামাল আজিজী। ১৯৮৪ সালে তিনি নেজামে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্-আহ্বায়ক নিযুক্ত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালে তিনি নেজামে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতির পদে দায়িত্ব পালন করেন। মাওলানা সরওয়ার কামাল আজিজী নেজামে ইসলাম পার্টির তৎকালীন মহাসচিব মাওলানা সিদ্দিক আহমদ-এর মতাবলম্বী ও তার সহযোগী কওমি আলেম হিসেবে পরিচিত। ১৯৭০ সালে খতিবে আজম সিদ্দিক আহমদ ন্যাশনাল এসেম্বলীর (এম,এন,এ) নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলে তার পক্ষে তিনি নির্বাচনী প্রচারণায় অর্থকড়ি ও অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছেন । ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শুরার সভায় তিন বছর মেয়াদের জন্য পার্টির আমির হিসেবে মাওলানা সরওয়ার কামাল আজিজী এবং মহাসচিব হিসেবে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের শিষ্য মুফতি ইজাহারের ছেলের মাওলানা মুসা বিন ইজহারের নাম ঘোষণা করা হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অনেক নেতা উক্ত দলের বিভিন্ন পদে সম্পৃক্ত পরিষদ, পরবর্তী সেশনের জন্য মজলিসে শুরা এবং কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের নামও ঘোষণা করা হয়েছে। পরিষদ সমূহের সদস্যরা হচ্ছেন, প্রধান উপদেষ্টা ১১০

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।