শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হয়। ১৯৯৪ সালে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মনোনীত হন । পরপর তিন মেয়াদে তিনি জেলা জমিয়তের সেক্রেটারির দায়িত পালন করেন । ২০০৮ সালে তিনি কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে সিলেট জেলা জমিয়তের সভাপতির দায়িত্ব পান। এ বছরই কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পুনরায় জেলা জমিয়তের সভাপতি হন। ২০১৫ সালের ৭ নভেম্বর কেন্দ্রীয় কাউন্সিলে তাকে পুণরায় সহ-সভাপতি নির্বাচিত করা হয়। ২০১৮ সালে তাকে তৃতীয়বারের মতো সিলেট জেলা নীতিনির্ধারক এবং সিলেট জেলা জমিয়তের প্রধান নির্বাহী মনে করা হয়। রাজনৈতিক সক্রিয়তা ছাড়াও মাওলানা জিয়া উদ্দীন বেশ কয়েকটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড আল হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় আমেলার সদস্য তিনি । ২০২১ সালের ৪ মার্চ দেশের প্রাচীনতম শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন আল্লামা শায়খ জিয়া উদ্দীন। এছাড়াও তিনি মাদানিয়া কোরাণ শিক্ষাবোর্ড, নুরানী তা'লীমুল কুরআন বোর্ডসহ বেশ কয়েকটি কওমি শিক্ষাবোর্ডের উপদেষ্টার দায়িত্বে আছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল মুমিন ইমামবাড়ির মারা যাওয়ায় ২০২০ সালের ৮ এপ্রিল ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন আল্লামা শায়খ জিয়া উদ্দিন। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ছাড়াও তিনি জামিয়া কাসিমুল উলুম মেওয়া, জামিয়া হাতিমিয়া শিবগঞ্জ, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা, আকাখাজানা মহিলা টাইটেল মাদ্রাসাসহ বেশ কয়েকটি মাদ্রাসার মুহতামিম । তিনি মৌলবাদী উগ্র সংগঠন আশ-শিহাব পরিষদ, ইকরা ফাউন্ডেশন ইউকে, আল-হিলাল ছাত্র সংসদ, আল-কলম গবেষণা পরিষদ, চেতনা সাহিত্য পরিষদ, জাগরণ ইসলামী সাংস্কৃতিক পরিষদ ও হিজবে এলাহী বিয়ানীবাজারসহ বেশ কয়েকটি সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ২০২১-২২ সালের ২৩ ডিসেম্বর তিনি জমিয়তের সভাপতি নির্বাচিত হন। ১৬. মুহিব্বুর রহমান খান কেন্দ্রীয় নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও চেয়ারম্যান, ন্যাশনাল মুভমেন্ট বাংলাদেশ ১৯৭৯ সনের অক্টোবরে কিশোরগঞ্জ শহরের নূর মনযিলে জন্মগ্রহণ করেন মুহিব্বুর রহমান মুজাহিদ বাহিনীর অন্যতম নেতা তার পিতা মাওলানা আতাউর রহমান খান। কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন মুহিব্ুুর রহমান খান। তিনি ন্যাশনাল মুভমেন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান। ইসলামী সঙ্গীত চর্চা ও ওয়াজের নামে যুব সমাজকে উগ্রতার দিকে নিয়ে ১০৭ যাচ্ছেন তিনি। গানে গানে তৈরি করেছেন অগণিত উগ্রবাদী ভক্ত। বর্তমানে তিনি ‘জাগ্রত কবি মুহিব খান’ নামে অধিক পরিচিত । তিনি কওমি-মৌলবাদী মুখপত্র হিসেবে পরিচিত “সাপ্তাহিক লিখনী*র সাবেক নির্বাহী সম্পাদক । তিনি কবি, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, চিত্রশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দেন। ২০০১ সালে করেন। এটি তার রচিত প্রথম কবিতার বই । এছাড়া “প্রাণের আওয়াজ’, “অচিনকাব্য+, “বারোটি সুন্দর গল্প’ প্রভৃতি তার রচনা । হেফাজত নেতা মুহিব খান জিহাদী সংগীত, লেখালেখি, কবিতা ও অডিও-ভিডিওর মাধ্যমে যুব সমাজকে উগ্র জঙ্গিবাদের দিকে সর্বদা আহ্বান জানান । তিনি হেফাজতের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা প্রসঙ্গে “সাপ্তাহিক লিখনী’ পত্রিকায় লিখেছেন, “হেফাজতের আগে আমি আর কোনো সংগঠনের কর্মসূচীতে কখনও জড়াই নাই। হেফাজত অরাজনৈতিক ঈমানী আন্দোলন । আমার রক্তের স্পন্দন। তোমরা জানোই তো আমি এর পক্ষে দিন রাত খাটছি, দুই হাতে কলম চালায়েছি। চেতনার শিহরণ থাইকা একেকটা কবিতা লিইখা জাতির সামনে ছড়াইয়া দিছি। আমি হেফাজতের মঞ্চে গেছি। বাংলাদেশের অসংখ্য আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসা ছাত্র-শিক্ষকের অবস্থা আমার চেয়ে অনেক বেশি করুণ। অথচ ২০১৩ সালের ৫ মে'র পরে হেফাজতে করছে। এটা কিছুতেই আমি ক্ষমা করতে পারি না। জনগণ একবার যদি ক্ষেপে উঠে তাহলে হেফাজত আমির আহমদ শফীর পিঠের চামড়া উঠিয়ে নিবে ৷’ ২০১৬ সালের ১৬ ডিসেম্বর রাজধানীর ফটো জার্নালিস্ট ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে মুহিব্বুর রহমান খান তার দল ন্যাশনাল মুভমেন্টের ১৬ দফা ঘোষণা করেছেন । এ ১৬ দফায় রয়েছে ৬৪টি প্রস্তাবনা । ১৬ দফা হলো- দফা-১ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমতৃ ও জাতীয় নিরাপত্তা সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা ও অগ্রণী পদক্ষেপ নিশ্চিত করতে হবে। দফা-২ জনগণের ধর্মীয়-বিশ্বাস, জাতীয়-চেতনা ও সামাজিক-মূল্যবোধের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে সংবিধান, আইন ও বিচার ব্যবস্থা পুনমূল্যায়ণ করতে হবে। দফা-৩ জনগণের জীবন, সম্পদ, সম্মানের পূর্ণ-নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সক্রিয়তা নিশ্চিত করতে হবে। দফা-৪ জনগণের ধর্ম-বিধান ও কাঙ্খিত জীবনমান উপযোগী অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে কৃষিশিল্প ও বাণিজ্যিক খাতকে সমগুরুতৃ ও পৃষ্ঠপোষকতায় সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে । দফা-৫ জনগণের ধর্মীয়-বিশ্বাস জাতীয়-চেতনা ও সামাজিক-মূল্যবোধের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে বিশ্বমানের কল্যাণমুখি শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিনোদন ও জাতীয় চরিত্র বিনির্মাণ করতে হবে। দফা-৬ নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের তুলনামূলক সুবিধা, আজীবন নিরাপত্তা, মৌলিক স্বাধীনতা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে । ১০৮

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।