এদেশের ইসলামী রাজনীতির সাথে জড়িত । মূলত বাবার হাত ধরে ছাত্রকাল থেকেই তিনি জমিয়তের সক্রিয় কর্মী। এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সাল থেকে ২০১৮ পর্যন্ত প্রায় দুই যুগ ধরে তিনি জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িতু পালন করেছেন। এরপর সেচ্ছায় পদ ছেড়ে দেন। বর্তমানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । ২০১৭ সালে অনুষ্ঠিত জামিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শতবর্ষী সম্মেলনে তিনি বাংলাদেশের মুখপাত্র হিসেবে অংশগ্রহণ করেন ।” গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, মাওলানা ফারুক তিনবার সৌদি আরব সফর করেন, একাধিকবার পাকিস্তানে ধর্মীয় ও রাজনৈতিক সফর করেন এবং শিক্ষামূলক, সাংগঠনিক ও তাবলীগ সংকটকে সামনে রেখে তিনি বাংলাদেশের উলামায়ে কেরামের মুখপাত্র হয়ে অসংখ্যবার ভারত সফর করেন। ১৫. শায়খ জিয়া উদ্দীন উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দীন ১৯৪১ সালের ৪ এপ্রিল পিতার নাম মুকাদ্দাস, মাতার নাম খায়রুন্নেছা বেগম । তিন ভাই, দু'বোনের মধ্যে তিনি দ্বিতীয় । তিনি ১ ছেলে এবং ৬ মেয়ের পিতা । ছেলে সাইফুল আলম ইসলামী ব্যাংকের কর্মকর্তা । তার একজন জামাতা মাওলানা ফয়যুল হক আব্দুল আজিজ বৃটেনের একজন উগ্রবাদী ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব । শায়খ জিয়া উদ্দীন অক্ষরজ্ঞান এবং বুনিয়াদি শিক্ষার প্রাথমিক ধাপ নিজগৃহে মা- বাবার কাছেই অর্জন করেন। এরপর গ্রামের মসজিদে মক্তবশিক্ষার মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। ১৯৫৩ সালে ভর্তি হন গ্রামের পাঠশালায় । তিন বছর এখানে লেখাপড়া করে ১৯৫৫ সালে প্রাইমারি শিক্ষার সমাপ্তি টানেন। ১৯৫৬ সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ঈদগাহ বাজার মাদ্রাসায় সাফেলা দুওম (৫ম শ্রেণি) পড়েন। পরের বছর দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসায় সাফেলা সুওম জামাতে ভর্তি হন। দেউলগ্রাম মাদ্রাসায় সানবী দ্বিতীয় বর্ষ পর্যন্ত লেখাপড়া করে ১৯৬০ সালে গাছবাড়ি জামিউল উলুম মাদ্রাসায় আলিম ক্লাসে ভর্তি হন। এখানে দু'বছর লেখাপড়া করে ১৯৬২ সালে হাটহাজারী চলে যান। ভর্তি হন হেদায়া আউয়ালাইন জামাতে ৷ ১৯৬৫ সালে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। পরের বছর হাটহাজারীতেই ইলমে তাফসীরে তাখাসসুস করে শিক্ষাজীবনের ইতি টানেন। কর্মজীবনে মাওলানা শায়খ জিয়া উদ্দীন শিক্ষকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। হাটহাজারী থেকে হাদিস শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর ১৯৬৭ সালে ১০৫ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরে সাধারণ শিক্ষক হিসেবে নিয়োগ পান। ১৯৬৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি শিক্ষাসচিবের দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে শিক্ষা সচিবের পাশাপাশি তিনি জামিয়ার মুহতামিম পদেও অধিষ্ঠিত হন। ২০২০ সালের ২০ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল উম্মাহ২৪ ডটকমের -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, “শিক্ষকতার পাশাপাশি মাওলানা শায়খ জিয়া উদ্দীন বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক কাজেও জড়িত । হাটহাজারীতে থাকাকালীন আইয়ুব আমলে মুসলিম পার্সোনাল ল’ এর বিরুদ্ধে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন। পরের বছর ১৯৬৬ সালে চট্টগ্রামে মাইজভান্ডারীদের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মাওলানা শায়খ জিয়া উদ্দীন মারাত্মকভাবে আহত হন। “নব্বই'র দশকে তিনি বিয়ানীবাজারে ইসমতে আম্বিয়া ও খতমে নবৃওত আন্দোলনের নেতৃত্ব দেন। এসময় তার তত্বাবধানে ইযহারে হকের ব্যানারে বিয়ানীবাজারে খতমে নবুওত ও ইসমতে আম্দিয়া-আদালতে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত হয়। তসলিমা বিরোধী আন্দোলন, শাবিপ্রবির নামকরণের আন্দোলন, ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে তিনি সিলেটে নেতৃত্বের ভূমিকায় ছিলেন । ২০০৫ সালে ভারতীয় নদী আগ্রাসনের প্রতিবাদে জাতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটি কর্তৃক আছন্ত এঁতিহাসিক টিপাইমুখ লংমার্চে তিনি সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৮ডিসেম্বর জমিয়তের ডাকা টিপাইবাধ অভিমুখে এতিহাসিক রোডমার্চের আহবায়ক ছিলেন তিনি । ‘২০০৮ সালে কোরাণ বিরোধী নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধে সিলেটে “কোরাণী আইন সংরক্ষণ কমিটির’ আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। ২০১৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূর্তি নির্মাণের বিরুদ্ধে শাহজালাল এতিহ্য সংরক্ষণ কমিটির ব্যানারে আন্দোলন করেন ।”১* ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে মাওলানা শায়খ জিয়া উদ্দীন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। সিলেট জেলা হেফাজতের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার নেতৃত্বে সিলেটে হেফাজত শক্তিশালী হয়ে ওঠে। ২০১৩ সালের ৬ এপ্রিল উপ্ববাদে উদ্বুদ্ধ করেন। আগের দিন লালবাগ মাদ্রাসায় হেফাজতের সংবাদ সম্মেলনে তিনি জুনায়েদ বাবুনগরীর পাশেই বসা ছিলেন। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৫ মের রাতে তিনি সশরীরে শাপলা চত্বরে উপস্থিত হয়ে সরকারবিরোধী বক্তব্য দেন। ৫ মের ঘটনার পর মাওলানা জিয়া উদ্দীনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়৷ তার বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। রাজনৈতিকভাবে মাওলানা শায়খ জিয়া উদ্দীন জমিয়তে উলামায়ে ইসলামের সাথে জড়িত। আশির দশকে তিনি জমিয়তের অঙ্গসংগঠন “জমিয়তে তুলাবায়ে আরাবিয়ায়* সক্রিয় ছিলেন। এসময় তিনি তুলাবায়ে আরাবিয়ার বৃহত্তর সিলেট শাখার সভাপতির দায়িত পালন করেন। ১৯৮৭ সালে জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে শায়খ জিয়া উদ্দীনের অভিষেক ১০৬
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।