বাংলাদেশ ও ইসলামী এঁক্যজোট এর নামে বিভিন্ন ইসলামী মৌলবাদী রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন, তেমনিভাবে তিনিও কয়েকটি ইসলামী মৌলবাদী দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, সর্বশেষ তিনি বাংলাদেশে খেলাফত মজলিসে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, ১৯৯১ সালে কয়েকটি সমমনা ইসলামী দল নিয়ে যখন ইসলামী এঁক্যজোট গঠন করা হয় তখন তার পিতা এক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পিতা চেয়ারম্যানের দায়িত্ব নেবার পর মাওলানা মাহফুজুল হকের দাপট বৃদ্ধি পেতে থাকে । মাহফুজুলের ছত্রছায়ায় জামেয়া আরাবিয়া মোহাম্মদপুর মাদ্রাসা হয়ে উঠে জঙ্গিদের নিরাপদ আস্তানা । ঢাকা বিভাগের মধ্যে তিনি প্রভাবশালী নেতাদের অন্যতম | হরকাতুল জিহাদ আল-ইসলামী বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করার শুরুর দিকে প্রচুর সুযোগ সুবিধা পেয়েছে শায়খুল হাদিস ও তার ছেলে হেফাজত নেতা মাওলানা মাহফুজুল হক এর কাছ থেকে । তিনি জঙ্গি সংগঠন হরকাত নেতাদের সঙ্গে আফগান-কাশ্মির, পাকিস্তান ও মধ্য প্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ সফর করেছেন। আফগান ফেরত জঙ্গিরা যখন মোহাম্মদপুর মাদ্রাসায় নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতেন তার তত্বাবধায়ক হিসেবে এই হেফাজত নেতার নাম সবার আগে উচ্চারিত হত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা মুফতি হান্নান, মুফতি আবদুল হাই, মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ ফরিদ, মাওলানা ইয়াহইয়া, পলাতক আসামী মাওলানা তাজউদ্দীন ও আব্দুর রউফসহ উচ্চ পর্যায়ের হরকাতুল জিহাদের নেতারা তার ঘনিষ্ঠবন্ধু ছিলেন। ২০১৭ সালের ১২ জানুয়ারি দৈনিক সংগ্রামের এক প্রতিবেদনে বলা হয়েছে, “হেফাজতের ইসলামের নায়েবে আমির ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, পাঠ্যসূচিতে ইসলাম বিরোধী বিষয় বাদ দিতে হবে মূর্তি স্থাপন মানা হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় এতিহ্যকে সামনে রেখে পাঠ্যসূচি প্রণয়ন হবে। সে ক্ষেত্রে পূর্বের পাঠ্যসূচির আংশিক পরিবর্তন করলেও এখনো শিরকী বিষয় রয়েই গেছে। নতুন পাঠ্যস্চিতে আগের কিছু বিষয় অৰ্ন্তভুক্ত হওয়াতে বামপন্থিদের গাল্ধীলা শুরু হয়েছে। বামপন্থিরা ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবে ও করবে তা কখনো মেনে নেয়া হবে না। সিলেবাস নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পরিণতি ভালো হবে না। বামপন্থিদের মোকাবেলা করা হবে এবং তাদের কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে ইসলামপ্রিয় তাওহিদী জনতা মাঠে নামবে । “তিনি আরো বলেন, মহানবী সা. বলেছেন তিনি পৃথিবীতে এসেছেন মূর্তি ও বাদ্যযন্ত্রকে ধ্বংস করতে । অথচ দেশের সুপ্রিম কোর্টের সামনে গ্রীকনারীর মূর্তি স্থাপন করা হয়েছে। এটা ইসলাম ও মুসলমানরা সহ্য করতে পারে না। অবিলম্বে মূর্তি সরাতে হবে। অন্যথায় এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে । তিনি উল্লেখ করেন আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান ফটকে হযরত মুহাম্মদ সা. সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা’ ১০৩ বৃষ্টিপাত সংক্রান্ত) উল্লেখ রয়েছে। তাহলে ৯৫ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কেন মূর্তি থাকবে । কোনোভাবেই এটা মানা হবে না। “বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন । গতকাল বুধবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন যুগ্-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মাওলানা জি এম মেহেরুল্লাহ, অফিস ও সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, নির্বাহী সদস্য মাওলানা মুখলিসুর রহমান কাসেমী প্রমুখ ৷” ১৪. উবায়দুল্লাহ ফারুক উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা উবায়দুল্লাহ ফারুক ১৯৪৭ সালের ৯ আগস্ট সিলেট জেলার কানাইঘাট থানাধীন আকুনি গ্রামে জনুগ্রহণ করেন। পিতার নাম আল্লামা শফিকুল হক আকুনি। দাদার নাম মাওলানা ইবরাহীম আলী । নয় ভাইবোনের মাঝে তিনি সবার বড়। মকতব থেকে মেশকাত পর্যন্ত পড়াশোনা করেন। এরপর দারুল উলুম চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে ১৯৬৯ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর তিনি দাওয়াত ও তাবলীগে সময় দেন। বাংলার গ্রাম থেকে গ্রামে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার নামে সাম্প্রদায়িকতা ও উগ্রতা প্রচার করতেন উবায়দুল্লাহ ফারুক। এরপর ১৯৭২ সাল পর্যন্ত ফাতেহপুর মাদ্রাসায় এবং ১৯৭৩ সালে ভারতের ভারতের দারুল উলুম দেওবন্দে গমন করেন। সেখানে তিনি ১৯৭৪-৭৫ সাল পর্যন্ত দুই বছরে উচ্চতর পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৭৬ সালে মাওলানা ফারুক দেশে ফিরে আসেন । ১৯৭৭ সালে হজ্জে গমন করেন। ১৯৭৮ সাল থেকে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় অধ্যাপনার মধ্য দিয়ে কর্মজীবনের সূচনা করেন। এরপর পর্যায়ক্রমে ১৯৮৪- ৮৭ সাল পর্যন্ত মালিবাগ জামিয়ায়, ১৯৮৭-৯৪ সাল পর্যন্ত তার পিতার প্রতিষ্ঠিত নিজ গ্রামের মাজাহিরুল উলুম আকুনি মাদ্রাসায়, ১৯৯৫ থেকে বারিধারা জামিয়ায় এবং মাঝে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত জামিয়া সুবহানিয়ায় থেকে পুনরায় বারিধারা জামিয়ায় ফিরে আসেন এবং অদ্যাবধি জামিয়ার শাইখুল হাদিসের দায়িত্বে আছেন। দেওবন্দ মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা জিএফএম সাইদুল আলম গণকমিশনের তদন্ত কমিটিকে একান্ত সাক্ষাৎকারে বলেন, “১৯৬৬ সাল থেকে প্রায় পাচ দশক অবধি তিনি ১০৪
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।