শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হিসেবে দায়িত পালন করেন। বর্তমানে তিনি খেলাফত মজলিশের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০০০ সালে চারদলীয় জোট গঠনেও রয়েছে তার বিশেষ ভূমিকা । ২০ দলীয় জোটেরও অন্যতম শীর্ষনেতা আহমদ আবদুল কাদের । তিনি জামায়াতে ইসলামীর বলয় থেকে বের হয়ে একটি বিকল্প ইসলামী ফ্রন্ট গঠনে নেপথ্যে ভূমিকা রেখেছেন। এরই অংশ হিসেবে গঠিত হয় বাংলাদেশ ইসলামী এক্যজোট ৷ তিনি উক্ত জোটের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং শায়খুল হাদিস ও মুফতি আমীনি কারাগারে থাকাবস্থায় ইসলামী এঁক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ৯০ দশকের শুরুতে ভারতের বাবরী মসজিদ অভিমুখে লংমার্চের নেতৃত্বে ছিলেন আহমদ আবদুল কাদের । ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী এঁক্যজোটের প্রার্থী হিসাবে চুনারুঘাট-মাধবপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৩ সালে ঢাকার আইডিয়াল কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসাবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং ২০০০ সালে পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগ পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র একাধিকবার সফর করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়ামে বক্তব্য রাখেন। দেশ- বিদেশে সফরের সময় বিভিন্ন উগ্রবাদী ইসলামী নেতাদের সাথে সাক্ষাৎ করতেন। জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতের বিলুপ্ত কমিটিতে বিএনপি-জামায়াত জোটের শরিক খেলাফত মজলিসের ছয়জন নেতা স্থান পেয়েছিলেন। এদের মধ্যে ছিলেন নায়েবে আমির পদে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের । ২০২১ সালের ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারপগীওয়ে মেয়ের বাসা থেকে হেফাজতে নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ২৫ এপ্রিল দেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ । রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চতৃরে নাশকতার মামলারও অন্যতম আসামি । ২০২১ সালের ৯ ডিসেম্বর আট মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পান হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের । ১৩. মাহফুজুল হক নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলামের নায়েবে আমির, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক)-এর মহাসচিব, ও বাংলাদেশ খেলাফত মজলিস-এর সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহফুজুল হক ১৯৬৯ সালের ১৫ নবেম্বর ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। ১৩ ভাইবোনের সংসারে তিনি অষ্টম। বাবা ১০১ শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক-এর কাছে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি । এর পর আজিমপুর চানতারা মসজিদ সংলগ্ন হিফজ মাদ্রাসায় হাফেজ আবদুল মতিন- এর কাছে কোরাণ হেফজ করেন। ১৯৮৬ সালে লালবাগ মাদ্রাসায় বিভক্তির ফলে এটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি একাংশ ছাত্র-শিক্ষক নিয়ে মোহাদী হাউজিং মোহাম্মদপুরে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠা করেন জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা । ফলে মুফতি মাহফুজুল হক বড়কাটারা আর না গিয়ে চলে যান জামিয়া মোহাম্মাদীয়ায়। এখানে ২ বছর মাদ্রাসা চলার পর শায়খুল হাদিস জামিয়া রাহমানিয়া আরাবিয়া নামে এতিহাসিক সাতমসজিদ সংলগ্নে মাদ্রাসা স্থানান্তর করেন। মুফতি মাহফুজুল হকও চলে আসেন জামিয়া রাহমানিয়ায়। অতপর এই জামিয়া রাহমানিয়া থেকেই ১৯৯১ সালে দাওরায়ে হাদিস শেষ করে “মাওলানা, সনদ লাভ করেন। ১৯৯২ সালে দ্বিতীয়বার দাওরায়ে হাদিস পড়ার উদ্দেশ্যে ভারতের দারুল উলুম দেওবন্দে গমন করেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্র হিন্দুদের হাতে এঁতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস হয়। এর প্রতিবাদে তার বাবা শায়খুল হাদিস ভারত অভিমুখে লংমার্চের ডাক দেন। তার এ কর্মসূচি বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ কারণে শায়খুল হাদিস- এর সন্তান হিসেবে মুফতি মাহফুজুল হকের নিরাপত্তা নিয়ে দেওবন্দের উত্তাদগণ বিশেষ করে ওয়াকফ দেওবন্দের মাওলানা আনজার শাহ কাশ্মিরী উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন পরামর্শ দিয়ে আগলে রাখেন। ১৯৯২ সালে দেওবন্দ থেকে দ্বিতীয়বারের মতো দাওরায়ে হাদিস শেষ করে ' কাসেমী ' সনদ লাভ করেন । ২০০০ সালে শায়খুল হাদিস জামিয়া রাহমানিয়া থেকে চলে আসেন । রাজনৈতিক রাখেন এবং জামিয়া রাহমানিয়া হাকিকিয়া নামে মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। জামিয়া হাকিকিয়ার মুহতামিম হিসেবে নিযুক্ত হন মুফতি মাহফুজুল হক। ২০০১ সালের শেষের দিকে শায়খুল হাদিস পুনরায় জামিয়া রাহমানিয়ায় ফিরে আসেন । তথন মুফতি মাহফুজুল হক প্রথমে ভাইস প্রিন্সিপাল ও ২০০২ সাল থেকে প্রিন্সিপালের দায়িত্ব পান। তিনি কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া যুগ্া-মহাসচিব হিসেবে নির্বাচিত হন ২০০৫ সালের কাউন্সিলে ৷ যুগ-মহাসচিব হিসেবে চৌদ্দ বছরের বেশি সময় বেফাকে তিনি দায়িতু পালন করেন৷ কওমি মাদ্রাসার বোর্ড নিয়ন্ত্রক সংস্থা আল হাইআতুল উলয়ার তিনি একজন কেন্দ্রীয় সদস্য । হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই তিনি এর সঙ্গে সম্পৃক্ত। শিক্ষকতা হেফাজত নেতা মাওলানা মাহফুজুল হকের প্রধান পেশা হলেও তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত তার পিতা মাওলানা আজিজুল হক যেমন নেজামে ইসলাম পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ১০২

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।