মাদ্রাসায় । সেখানে তিনি দাওরায়ে হাদিস সমাপ্ত করে উচ্চ শিক্ষার জন্য চলে যান ভারতের দেওবন্দের দারুল উলুম মাদ্রাসায়। এখান থেকে লেখাপড়া শেষ করে মাওলানা বাবুনগরী দেশে এসে তার পিতার মাদ্রাসা আজিজুল উলুম বাবুনগরে শিক্ষকতা আরম্ভ করেন। তার পিতা মাওলানা হারুনের মারা যাওয়ার পর তিনি সেই মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি উক্ত মাদ্রাসার মহাপরিচালকের দায়িতে আছেন । তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য- আহমদ শফী, নুরুল ইসলাম জদীদ, মুফতি আহমদ উল্লাহ প্রমুখ । যুদ্ধাপরাধী সালাহউদ্দীন কাদের চৌধুরীর আস্থাভাজন মুহিবুল্লাহ ছাত্রজীবন থেকে উগ্র ছিলেন। তার উগ্রতার কারণে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফীও তাকে ভয় পেতেন । ছাত্রাবস্থায় তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। সর্বপ্রথম তিনি “নেজামে ইসলাম পার্টিতে যোগদান করেন । বর্তমানে তিনি “নেজামে ইসলাম পার্টির” কেন্দ্রীয় নীতি নির্ধারক । ইসলামী এক্যজোট (মুফতি আমিনী গ্রুপ)-এর উপদেষ্টা । তিনি জামায়াত-বিএনপি জোট-এর কেন্দ্রীয় নেতা, ইসলামী জনকল্যাণ পরিষদ বৃহত্তর ফটিকছড়ির সিনিয়র উপদেষ্টা ৷ মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, তার পিতা হারুন বাবুনগরী এবং তার ভাগ্নে হেফাজতে ইসলামের প্রয়াত সাবেক আমির জুনায়েদ বাবুনগরী ১৯৭১ সালে মুজাহিদ বাহিনীতে যোগদান করেন। সেই বাহিনীকে শক্তিশালী করবার জন্য চট্টগ্রামের কাপ্তাইয়ের গহীন অরণ্যে প্রশিক্ষণ প্রদান করেছিলেন এবং হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিলেন। লিখেছেন, “১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে ফটিকছড়ি-মিরসরাই নির্বাচন এলাকা থেকে মুহিবুল্লাহ বাবুনগরীর পিতা হারুন বাবুনগরী যখন নেজামে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক বিএসসির বিরুদ্ধে নির্বাচন করেছিলেন তখন নির্বাচনী জনসভায় (মাইজভাপ্ডার দরবার শরীফ) মুহিবুল্লাহ জয়যুক্ত করেন তাহলে ইনশাআল্লাহ আমরা নির্বাচনের পরে বুলডোজার দিয়ে এই দরবার শরীফের মোইজভাণ্ডার দরবার শরীফ) সমস্ত মাজার-বিন্ডিং ভেঙে ফেলব ।””* তৎকালীন নির্বাচনে হারুন বাবুনগরী পরাজিত হয়ে জামানত হারান। হেফাজতের মুহিবুল্লাহ বাবুনগরী ২০০০-২০০১ সালের দিকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে (মুফতি আমিনীর মৌলবাদী সংগঠন) তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন প্রকাশ্যে লালদীঘি এবং জমিয়াতুল ফালাহ ময়দানে ৷ তিনি সব সময় সব জায়গায় আওয়ামী লীগ, প্রগতিশীল লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদেরকে নাস্তিক-মুরতাদ এবং কাফের ফতোয়া দিয়ে থাকেন। হেফাজতের এই আমির শুধু আওয়ামী লীগ, প্রগতিশীল লেখক, সাংবাদিক ও নাস্তিক-মুরতাদ হয়ে যান। বর্তমানে তিনি বাবুনগর মাদ্রাসা ছাড়াও আরো অনেক কওমি মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৯৯ কওমি ঘরানাদের নিকট তিনি বাংলাদেশের প্রথম সারির মুরুব্বীদের মাঝে অন্যতম এবং জামিয়া ইসলামিয়া বাবুনগরের মহাপরিচালক হিসাবে দায়িতু পালন করেছিলেন । ইসলামবিদ্ধেষী শক্তি ও নাস্তিক্যবাদের মোকাবেলার নামে তিনি ইসলামী রাজনীতিকে অধিক গুরুত্ব প্রদান করেন। তিনি চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম জীবদ্দশায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন । মুফতি আমিনীর জীবদ্দশায় তিনি ইসলামী এক্যজোট এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন। ১২. আহমদ আবদুল কাদের নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও মহাসচিব, খেলাফত মজলিস হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের ১৯৫৫ সালের ৩১ জুলাই হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভাঙ্গার পাড় গ্রামে জনুগ্বহণ করেন । আহমদ আব্দুল কাদের জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এক পর্যায়ে জামায়াতে ইসলামীর সাথে বিরোধে জড়িয়ে তিনি ছাত্র শিবির থেকে পদত্যাগ করে ইসলামী যুব শিবির প্রতিষ্ঠা করেন এবং মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর তিনি মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ্জী, মাওলানা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম ও মুহিউদ্দীন খান সহ প্রমুখ দেওবন্দি আলেমদের সান্নিধ্যে আসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী এক্যজোট সহ প্রভৃতি দলের পর বর্তমানে তিনি খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবে দায়িতু পালন করছেন। এছাড়াও তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নুসরা নামক জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা । গণকমিশনের অনুসন্ধানে জানা গেছে, সত্তরের দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন আবদুল কাদের । তিনি ১৯৭০ সালে সরাইল অন্নদা হাই স্কুল থেকে এস.এস.সি ও ১৯৭২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। উচ্চ শিক্ষার্থে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে । ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বি.এ (অনার্স) ও ১৯৮০ সালে এম.এ ডিগ্রী লাভ করেন। ২০১১ সালে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইন্স্যুরেস এন্ড তাকাফুল এর উপর গবেষণা করে পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন। তিনি দুইবার ডাকসু নির্বাচনে জি.এস পদে প্রতিদ্বন্বিতা করেন এবং ভোটে হেরে যান। ড. আহমদ আব্দুল কাদের ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কার্যকরী পরিষদের সদস্য এবং শেষে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ৮০'র দশকের শুরুতে তিনি ইসলামী যুব শিবির নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠা করেন এবং নবগঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে বেশ কয়েকটি ইসলামী সংগঠনকে একত্রিত করে খেলাফত মজলিস গঠন করেন। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্-মহাসচিব ও পরে নায়েবে আমির ১০০
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।