শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

করুন। মসজিদ আল্লাহর ঘর। স্মৃতি ধরে রাখতে ভাস্কর্য বা মূর্তি নির্মাণ করা ইসলামে হারাম। ভাস্কর্য এবং মূর্তি এক ও অভিন্ন, এর মাঝে কোন পার্থক্য নেই। মানুষ এটার পূজা করুক, আর না করুক ইসলামের দৃষ্টিতে কোন প্রাণীর ভাস্কর্য তৈরি করা হারাম। বঙ্গবন্ধুর প্রকৃত হিতাকাত্বীরা কখনো ভাস্কর্য- মূর্তিকে সমর্থন করতে পারে না!” ১০. মুফতি মুবারকুল্লাহ কেন্দ্রীয় শুরা সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রান্মণবাড়ীয়ার মুহতামিম (মহাপরিচালক) মুফতি মুবারকুল্লাহ ১৩৬০ বাংলা ২৪ অগ্রহায়ণ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার দৌলতপুর গ্রামে জন্গ্রহণ করেন। তার পিতা মৌলভী কারী মুলফতুল্লাহ, দাদা নিয়াজ মোহাম্মদ । তারা ভাই-বোন ছয় জন। তিনি সর্বকনিষ্ঠ । মুবারকুল্লাহ সর্বপ্রথম দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করেন। অতঃপর তিনি ১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতা তাজুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে সেখানে জামাতে পানজাম (১০ম শ্রেণি) পর্যন্ত অধ্যায়ন করার পর ১৯৭৩ সালে জামিয়া ইসলামিয়া ইউনৃছিয়া ব্রাহ্মণবাড়িয়ায় জামাতে চাহারম (একাদশ শ্রেণী) ভর্তি হয়ে উক্ত জামিয়া থেকে ১৯৭৭ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। জামিয়া ইউনুছিয়া থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর তৎকালীন একমাত্র ইফতা বিভাগ আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম থেকে ইফতা ও পুনঃ দাওরায়ে হাদিসের ডিগ্রি অর্জন করেন। জামিয়া আরজাবাদ ঢাকার মাওলানা শামসুদ্দিন কাসেমীর নিকট উচ্চতর তাফসীরের বিশেষ কোর্স সমাপ্ত করেন ও ইসলামী রিসার্চ সেন্টার বসুন্ধরা (ঢাকা) থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। কওমি মাদ্রাসায় লেখাপড়া শেষ করার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন শ্রীপুর আলীয়া মাদ্রাসা থেকে যথাক্রমে দাখিল, আলিম, ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর কুমিল্লা জেলাধীন ধামতী আলীয়া মাদ্রাসা থেকে ১৯৯১ সালে কামিল পাস করেন। ১৯৭৮ সালে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়ীয়ায় শিক্ষক হিসাবে নিয়োগের পাশাপাশি সহকারী মুফতি ও এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়া এর সহকারী নাজেমের দায়িত্ব লাভ করেন । অতঃপর ২০১০ থেকে উক্ত জামিয়ার মহাপরিচালক ও প্রধান মুফতির দায়িত্ব প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ বেফাকুল মাদারিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ বেফাক ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়া এর সিনিয়র সহ-সভাপতি ৷ । মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ২০২১ সালের ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্ণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায় । এসব ৯৭ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা করা হয়। এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০-৩৫ হাজার লোককে আসামি করা হয়। ব্রা্মণবাড়িয়ায় জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারকুল্লাহ সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো এক থেকে দেড়শ জনকে আসামী করে মামলা: ২০২১ সালের ১ মে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি জমা করেন । সাংসদ মোকতাদির চৌধুরীর পক্ষে তার আইনজীবি ও শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল জব্বার মামুন মামলাটি সদর মডেল থানায় দাখিল করেন। ২০২১ সালের ৩০ মার্চ সাংবাদিক সম্মেলনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, “বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা । তারা তাণ্ডব চালিয়ে বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র, গানপাউডার সহ বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ক্ষতিসাধন করেন। এর আগে হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মুবারক উল্লাহ সহ অন্যান্য আসামীদের নির্দেশে বিভিন্ন ফেইসবুক পেজ, আইডি ও নিউজপোর্টালে সাইবার সন্ত্রাস সংগঠিত করে রাষ্ট্রদ্রোহীতামূলক, বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস প্রদান করে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করে। এর মাধ্যমে ্রা্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে ।" ১১. শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বর্তমান আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী এঁক্যজোট মাওলানা মুহিক্ুল্লাহ বাবুনগরী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে ১৯৩৪ সালে ১৫ ফেব্রুয়ারি জনুগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা হারুন বাবুনগরী । তিনি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা ফটিকছড়ি, চট্টগ্রামের মহাপরিচালক এবং চারদলীয় জোট সরকারের আমল থেকে দীর্ঘদিন ইসলামী এক্যজোটের সিনিয়র নায়েবে দায়িতে নিয়োজিত থাকার পর বর্তমান উপদেষ্টা পদে রয়েছেন। মুহিবুল্লাহ বাবুনগরী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসা আজিজুল উলুম বাবুনগরে ৷ ১৯৪৯ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য চলে ৯৮

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।