শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

কমিটি' নামে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেও প্রথমে তেমন সুবিধা করতে পারেননি । পরে নতুন পরিকল্পনা করে পাকিস্তান ও সৌদি আরবের উপ্রবাদীদের সঙ্গে যোগাযোগ করে এক সময় ‘খতমে নবুয়ত'-এর ইন্টারন্যাশনাল কমিটির আমির সৌদি নাগরিক আব্দুল হাফিজ আল মক্কীর সাক্ষাৎ পান। নূরানীর দাওয়াতে আল মক্কী ২০০৪ সালে ১০ মার্চ সরাসরি বাংলাদেশে এসে তার সমন্বয় কমিটির নাম পরিবর্তন করে ‘খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম পরিচালনা করার অনুমোদন দিয়ে যান। সেই সুযোগ এবং দেশের সাধারণ মুসলমানের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কিছু জঙ্গি মিছিল মিটিং করে দেশ বিদেশ থেকে অর্থ এনে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন- এমন অভিযোগ করেন তাদের কেন্দ্রীয় নেতা মাওলানা সোলাইমান। পরবর্তীকালে সংগঠনের অর্থ আত্মসাতের অভিযোগে দলের একাধিক নেতা দল থেকে বের হয়ে নতুন দল গঠন করেছেন। হেফাজত নেতা মুফতি নূর হোসেন নূরানী ওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতা ছড়ান বলে প্রমাণ পাওয়া গেছে। ২০২০ সালের ১৩ই নভেম্বর “হাতপাখা মিডিয়া’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওয়াজে তিনি বলেন, “আমি আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান নাকি কুসন্তান? যদি কুসন্তান হন তবে আমাদের কোনো পরামর্শ আপনার শোনার দরকার নাই । যা মন চায় করেন। মূর্তি বানান আমরা তা ভেঙে ফেলে দেব। আর যদি সুসন্তান হন তবে আমাদের পরামর্শ হলো মূর্তি না বানিয়ে ওলামায়ে একরামগণ কিভাবে প্রস্তাব করেছেন সেইভাবে মিনার বানান । আপনার সবচেয়ে প্রিয় রাষ্ট্র ভারতে তাজমহল আছে। পর্যটক যায়। আপনি একটা মুজিব মিনার তৈরী করেন। সেই মিনার ৩৬০ ফুট উঁচু করেন। মক্কা শরীফের ঘড়ি টাওয়ারের মত ঘড়ি দেন। যেন ওইদিকে মাওয়াঘাট, এইদিকের টঙ্গীবাসী এই ঘড়ি দেখতে পায়। আর ডিজিটাল মাধ্যমে পাচ ওয়াক্ত নামাজ সেই মিনার থেকে চালু করেন। আপনি যদি বঙ্গবন্ধুর সুসন্তান হন তবে শোনেন, পাচ ওয়াক্ত আজান শোনার পর আপনার বাবা সওয়াব পাবে কবর থেকে। “আর মূর্তি যদি বানান, পারবেন না চ্যালেঞ্জ করে বলছি। এয়ারপোর্ট গোলচন্তর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট- সেখানে পারে নাই মূর্তি বানাইয়া রাখতে, ভেঙে দিয়েছি। চ্যালেঞ্জ করে বলছি, যদি বাহাদুরি দেখান তবে আপনাকে দেখে নেয়া হবে ইনশাল্লাহ । মূর্তি বানালে সে মূর্তি থাকবে না। বুড়িগঙ্গায় ফেলে দেব 1"... “২০২১ সালের ২ এপ্রিল হেফাজতের হরতালের দিন মুন্সিরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিমকহারাম ও মীরজাফর বলে মন্তব্য করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যে ১৮ জনের রক্ত ঝরালেন সে রক্তের কি ক্ষমতা আপনি ৬ মাসের মধ্যেই তা টের পাবেন ৷’ তিনি বলেন, “মোদীকে এনে যারা দেশকে কসাইখানা বানিয়েছে তাদের এদেশে ক্ষমতায় থাকার অধিকার নেই ।”৫ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ৬ মাসের মধ্যে সরকার পতনের হুমকি দেওয়া হেফাজত নেতা ও খতমে নবুওয়াত আন্দোলনের প্রধান মুফতি ৯৫ নুর হোসাইন নুরানীকে ২০২১ সালের ২২ এপ্রিল মুন্সিগঞ্জ পৌরসভার মুলিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ৯. নুরুল ইসলাম খান সুনামগঞ্জী নায়েবে আমির, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ও সহসভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সুনামগঞ্জ জেলার দারুল উলুম দরগাহপুর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা নুরুল ইসলাম খান ১৯৪২ সালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১১নং পাথারিয়া ইউনিয়নের অন্তর্গত গাজীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির বর্তমান সহ-সভাপতি । সুনামগঞ্জের দরগাহপুর মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস তিনি। জেলার জমিয়তের দীর্ঘ দিনের সভাপতি ছিলেন তিনি । নুরুল ইসলাম প্রাথমিক লেখাপড়া শেষে সুনামগঞ্জের জামেয়া ইসলামিয়া আরবিয়া রামনগর মাদ্রাসায় উচ্চমাধ্যমিক ১ম বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। পরে সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত জামেয়া কীসিমুল উলুম দরগাহে ভর্তি হন। সেখানে উচ্চমাধ্যমিক ২য় বর্ষ থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত সমাপ্ত করেন। তৎকালীন সময়ে নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের একজন কর্মী হিসাবে মিছিল মিটিং-এ অংশগ্রহণ দিয়ে রাজনৈতিক জীবন শুরু তার। নেজামে ইসলাম পার্টি যুক্তফ্ুন্টের নির্বাচন করেছিল নুরুল ইসলাম । সেই নির্বাচনে পার্টির ৩২ জন এমপি হয়েছিল। স্বাধীনতা উত্তর যখন হাফেজ্জী হুজুর নতুন করে তথাকথিত ইসলামী রাজনীতির দ্বার খুললেন, খেলাফত আন্দোলনের নামে তাওবার ডাক দিলেন, তখন মাওলানা হাফেজ্জী হুজুর এর সঙ্গে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে জড়ান। কিছুদিন খেলাফত আন্দোলন সুনামগঞ্জ জেলার সেক্রেটারীর দায়িত্ব পালন করার পাশাপাশি নির্বাচনী কাজেও ছিল নুরুল ইসলাম খানের উপস্থিতি । ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক বাংলাদেশ খেলাফত মজলিস গঠন করলে শুরু থেকেই এর সাথে সম্পৃক্ত হন তিনি এবং সুনামগঞ্জ জেলার দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে কেন্দ্রীয় দায়িত্বও পালন করেন তিনি। 38৬৬] TV নামে ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ওয়াজে মাওলানা নূরুল ইসলাম সুনামগন্জী বলেন, “বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য না বানিয়ে মসজিদ ও মাদ্রাসা তৈরি করুন। মানুষ বা অন্য যেকোনো প্রাণীর ভাস্কর্য আর মূর্তি দুটোই শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ (হারাম)। এ ব্যাপারে কোনো পার্থক্য নেই। পূজার উদ্দেশ্যে না হলেও তা সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম এবং কঠোরতর শাস্তিযোগ্য গুনাহ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখার জন্য মূর্তি নয়, স্থানে স্থানে মসজিদ নির্মাণ ৯৬

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।