হেফাজতের ব্যানারেও তিনি নেতৃত্ব দেন। এছাড়াও বিভিন্ন সময় মুসলমানদের ঈমান- বিরুদ্ধে কওমিদেরকে উস্কানি দিয়ে ত্রাস সৃষ্টি করেন। ৭. শহীদুল ইসলাম কেন্দ্রীয় নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আল মারকাজুল ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রভাবশালী নেতাদের মধ্যে মুফতি শহীদুল ইসলাম অন্যতম । ১৯৬০ সালের ১৫ মার্চ ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় জনুগথহণ করেন তিনি । হেফজ এবং লেখাপড়া জামেয়া আরাবিয়া গওহরডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ মাদ্রাসায় । মুফতি শহীদুল ইসলাম কওমি মাদ্রাসা থেকে ডিগ্রী (দাওরায়ে হাদিস) পাশ করেন। এরপর ইফতা (ইসলামী আইন) বিষয়ে পাকিস্তানের করাচি জামেয়া বিনুরী টাউন মাদ্রাসায় পড়ার সময় আফগান, পাকিস্তান ও কাশ্ীর এবং বাংলাদেশি সশস্ত্র ট্রেনিং গ্রহণ করেন। আফগান যুদ্ধের সময় পাকিস্তান হয়ে সেখানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করেন। আফগান জিহাদে সশস্ত্র বাংলাদেশি ৫ হাজার অংশগ্রহণকারীদের মধ্যে মুফতি শহীদুল ইসলাম অন্যতম নেতা ছিলেন । জিহাদ শেষে ১৯৯২ সালে ৩০ এপ্রিল হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ শাখা আত্মপ্রকাশ করে মুফতি শহীদুল ইসলাম সহ অন্যান্য জিহাদীর নেতৃতে। এই শিবিরে বহুল আলোচিত জঙ্গি আফগান ফেরত মুজাহিদ মুফতি শহীদুল ইসলামের সহযোদ্ধা ছিলেন। শহীদুল ইসলাম ছাত্রজীবনে জমিয়তে উলামায়ে ইসলামে যোগদান করেন। এ সংগঠন ছাড়াও তিনি সে সময়ে নেজামে ইসলাম পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে । ইসলামী এঁক্যজোট, খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের রাজনীতি করেছেন মুফতি শহীদুল ইসলাম ৷ তিনি কয়েকটি মাদ্রাসার পরিচালক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতা । মুফতি আমিনীর মৌলবাদী সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির তিনি সহ-সভাপতিও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কেন্দ্রীয় নেতার দায়িত্ব পালন করেছেন বহু বছর। ১৯৮৮ সালে প্রথম আল মারকাজুল ইসলামী বাংলাদেশ নামে এনজি ও প্রতিষ্ঠা করেন মুফতি শহীদুল ইসলাম । এই সংস্থাটি প্রথমে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ত্যাম্থুলেন্স সার্ভিসের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এনজিও কার্যক্রমের আড়ালে তিনি হরকাতুল জিহাদের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন। হয়। বর্তমানে বাবর রোড ও শ্যামলীতে সংস্থাটির নিজস্ব সম্পত্তি রয়েছে । ওই সময়ে দেশের বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তির অর্থ-সহযোগিতায় দিনে-দিনে পরিসর বাড়ে সংস্থাটির ৷ ৯৩ এই অর্থায়নে সৌদি আরব, কাতার, দুবাই, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ধনাঢ্য ব্যক্তিদের অংশগ্রহণ ছিল । মারকাজের অর্থায়নে দুর্গম অঞ্চলে মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করা হয়। এছাড়া দরিদ্র নারীদের বিভিন্ন ট্রেনিংয়ের কাজও করা হয়েছে এই এনজিওর তত্তাবধানে। কিন্ত এসবের আড়ালেই হরকাতুল জিহাদসহ অন্যান্য জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। ২০০১ সালে নড়াইল-২ আসন থেকে উপ-নির্বাচনে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দল ইসলামী এঁক্যজোটের (অবিভক্ত) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মুফতি শহীদুল ইসলাম । উপ-নির্বাচনের আগে মূল নির্বাচনে প্রতিদ্বন্ধী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরাজিত হয়েছিলেন চার হাজার ভোটের ব্যবধানে । ওই নির্বাচনের পরই আলোচনায় আসেন মুফতি শহীদুল ৷ নির্বাচনের পর তিনি প্রয়াত শায়খুল হাদিস আজিজুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মনোনীত হন। মুফতি শহীদুল ২০০১ সালের নির্বাচনের ১ মাস আগে খেলাফত মজলিসে যোগ দিয়েছিলেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে হেরে যান মুফতি শহীদ। এরপর ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করতে চাইলে নির্বাচন কমিশন তা বাতিল করে। ২০১১ সালের ২১ জুলাই দলটির নায়েবে আমিরের পদ থেকে পদত্যাগ করে ওই দলের অন্তত ১৫ জন নেতাকে নিয়ে তিনি গণসেবা আন্দোলন প্রতিষ্ঠা করেন। নতুন এই রাজনৈতিক দলের চেয়ারম্যান হলেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মুফতি শহীদুল ইসলাম । ৮. নুর হোসাইন নুরানী কেন্দ্রীয় নেতা, হেফাজতে ইসলাম আমির, খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ মাওলানা নুর হোসাইন নুরানী ১৯৭১ সালে মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট গ্রামে জন্গ্ৰহণ করেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির ৷ খতমে নবুয়ত-এর ব্যানারে কাদিয়ানীবিরোধী আন্দোলনের মাধ্যমে তার রাজনীতি শুরু । তিনি পটিয়া মাদ্রাসা থেকে হেফজ কালামুল্লাহ শেষ করে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকেই দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। জঙ্গিবাদী সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করে খুব অল্প সময়ে বিতর্কিত হওয়া কয়েকজন মাওলানার মধ্যে নূর হোসাইন নুরানী অন্যতম । বিভিন্ন সময়ে কাদিয়ানীবিরোধী জঙ্গি মিছিল, কাদিয়ানী মসজিদে হামলা, সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়াসহ নানাবিধ অসাংবিধানিক জঙ্গি কর্মসূচীর মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন নুর হোসাইন নুরানী। ২০০৩ সালে “আন্দোলন সমন্বয় ৯৪
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।