শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

“হেফাজতি তাণ্ডব ও ব্রাহ্মণবাড়িয়া, নামক পুস্তিকায় হেফাজতের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এর নেতৃত্বে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ যে নারকীয় তাণ্ডব ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত হয়েছিল সে সম্পর্কে লিখেছেন-_ “২৬ মার্চ ছিল শুক্রবার । মসজিদগুলোর (বিশেষত বায়তুল মোকাররম মসজিদ) জুমার নামাজের সমাবেশের সুযোগ নিয়ে, বিভিন্ন মিথ্যাচার ও ভন্ডামির আশ্রয় নিয়ে তারা এক তাণ্ডব চালায়। এই তাণুবের সাথে মিলে চট্টগ্রামের হাটহাজারীতে তার অনুবৃত্তি ঘটায় । কয়েক মিনিটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতেও এক ব্যাপক তাণ্ডব কর্ম পরিচালনা করে। বস্তুত: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ছিল ওদের টার্গেট । ওরা স্বাধীনতায় বিশ্বাসী নয় (কখনও স্বাধীনতা দিবস পালন করেছে এমন উদাহরণ কেউ খুঁজে পাবে না)। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ওরা সহ্য করতে পারেনি । তাই যেখানে যেখানে সম্ভব ওরা “হাইয়া আলাল জিহাদ" শ্লোগান দিয়ে রাষ্ট্রদ্রোহী তৎপরতায় লিপ্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে তাদের প্রধানতম কেন্দ্র ।' ৬. আতাউল্লাহ হাফেজ্জী নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর আমির জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী-এর জন্ম ১৯৪৮ সালের ১০ জানুয়ারি লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন লুধুয়া গ্রামে। আতাউল্লাহ হাফেজ্জী-এর পরিচিতির মধ্যে মোহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের ছেলে, খেলাফত আন্দোলনের আমির ও নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ-এর উপদেষ্টা। অতীতের এইসব পরিচয়কে অতিক্রম করে বর্তমানে তিনি হেফাজতে ইসলামের অন্যতম নায়েবে আমির হিসেবে পরিচিত । আতাউল্লাহ হাফেজ্জীর পরিচিতি বর্ণনা করতে গেলে তার বাবা হাফেজ্জী হুজুরের নাম চলে আসে । জঙ্গিবাদীদের প্রিয়ভাজন হিসাবেও প্রথমেই চলে আসে তার নাম। তিনি হরকাতুল জিহাদের আফগান ফেরতদের (মুজাহিদ) নিজের মাদ্রাসার ভিতরে আস্তানা গড়ার জন্য বিশাল স্থান ছেড়ে দিয়েছেন । মুজাহিদদের মুখপত্র ‘মাসিক জাগো মুজাহিদ’ পত্রিকা ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ করে দেওয়ার পর আতাউল্লাহ হাফেজ্জীর বাবার “মাসিক পত্রিকা রহমত”কে মুজাহিদদের জন্য ২০০০ সালে দান করে দেন, যার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন আফগান ফেরত মুজাহিদ জঙ্গি মনযুর আহমদ । দীর্ঘ এক দশক থেকেই হরকাতুল জিহাদের প্রচার-প্রকাশনাসহ যাবতীয় কার্যকলাপ আতাউল্লাহ হাফেজ্জী-এর জামিয়া নূরীয়া মাদ্রাসা থেকেই চালিয়ে আসছেন। এখনও মাসিক রহমত ও অনলাইন নিউজ পোর্টাল রহমত ২৪ ডটকম পত্রিকার কর্মকাণ্ডের কার্যালয় তার মাদ্রাসায় । আফগান ফেরত মুজাহিদরা বিভিন্ন সময় বিভিন্ন ৯১ নামে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করার চেষ্টা করেও সফল হতে পারেনি । সর্বশেষ খেলাফত আন্দোলনকেই তাদের রাজনৈতিক দল হিসাবে বেছে নিয়েছে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী খেলাফত আন্দোলনের জন্য রাজনীতি করলেও ক্ষমতার স্বার্থে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করতে কোনো সমস্যা হয়নি । যদিও তিনি সব সময় নারী নেত্রী এবং জামায়াত সম্পর্কে বিরূপ মন্তব্য করে আসছেন। রাজনৈতিক জীবন শুরু তার পিতা হাফেজ্জী হুজুরের হাতে গড়া সংগঠন খেলাফত আন্দোলন বাংলাদেশের মধ্য দিয়ে। ধীরে ধীরে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। যোগ্যতা না থাকা সত্তেও তার পিতার প্রতিষ্ঠিত সংগঠন হওয়ায় তিনি খেলাফত আন্দোলনের সব কর্মকাণ্ডে আধিপত্য বিস্তার করতে থাকেন। পরবর্তী সময়ে যখন ইসলামী এক্যজোট গঠিত হয় । তখন তিনি উক্ত জোটের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি মুফতি আমিনীর গঠিত জঙ্গি সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতা হিসেবেও দীর্ঘদিন দায়িত্বে ছিলেন । ঢাকা শহরে যত মৌলবাদী জনসভা হয় সকল জনসভায় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ভূমিকা অগ্রগণ্য । ২০১৩ সালের ৫ মে সরকার উৎখাতের জন্য হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চতৃরে তিনি বর্তমানে হেফাজতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। তার পিতা মোহাম্মদুল্লাহ মাওলানা হাফেজ্জী হুজুর এর মৃত্যুর পর তার ভাই মাওলানা কারী আহমাদুল্লাহ আশরাফ জামিয়া নুরিয়া ইসলামিয়ার (মাদ্রাসা-ই নূরিয়া') মুহতামিম পদে নিযুক্ত হন। অসুস্থতা ও কর্ম অক্ষমতার কারণে ২০১৪ সালের ২৯ নভেম্বর খেলাফত আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে খেলাফত আন্দোলনের আমিরে শরীয়তের দায়িত্ব এবং ২০১৫ সালের ৬ আগষ্ট জামিয়া নূরিয়া ইসলামিয়া (মাদ্রাসায়ে নূরিয়া) এর মুহতামিমের দায়ি তার ছোট ভাই হেফাজতের বর্তমান নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ-এর কাছে হস্তান্তর করেন। ১৯৯২ সালে বাবরী মসজিদ ভাঙার প্রতিবাদে, ১৯৯৪ সালে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের শাস্তির দাবিতে আন্দোলন ও ২০০১ সালের ফতোয়া বিরোধী আন্দোলনে তিনি সরাসরি নেতৃত্ব দেন। ২০০৭ সালে দৈনিক প্রথম আলো কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন ছাপা'র প্রতিবাদে সবধরনের মিটিং-মিছিল নিষিদ্ধ থাকার পরেও খেলাফত আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে সর্বপ্রথম তিনি ও তার বড় ভাইয়ের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন এবং পরবর্তীকালে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে । ২০০৭ সালে নারী নীতিমালা বাতিলের দাবীতে কোরাণ বিরোধী শিক্ষানীতি বাস্তবায়নের আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করেছেন। ২০১৩ সালে তথাকথিত নাস্তিক-মুরতাদ-ব্লগারদের বিরুদ্ধে খেলাফত আন্দোলনের ব্যানারে তিনিই প্রথম আন্দোলনের ডাক দেন। পরবর্তীকালে এ আন্দোলন “হেফাজতে ইসলামে'র নেতৃত্বে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়লে ৯২

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।