শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আফগানিস্তানে জিহাদে অংশগ্রহণের সময় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গেও তার পরিচয় হয়েছিল। এ প্রসঙ্গে সুলতান যওক মসজিদে নিয়ে যাওয়া হল। মসজিদটিতে ছিল আরব মুজাহিদে ভরা । মনে হয় যেন এটা আরব অঞ্চলের কোনো মসজিদ । এদের অনেকের সঙ্গেই অস্ত্র কোলাশনিকভ) করতেই ছোট মাইক্রোফোন হাতে এক যুবক এগিয়ে এল আমার দিকে । পরে জানতে পারলাম, তিনি আরব নেতা আবু আব্দুল্লাহ ওসামা বিন লাদেন। আমার কাধে হাত রেখে তিনি বলতে লাগলেন, আসুন মাওলানা । হাতে ইশারা করলেন মিহরাবের দিকে। তাদের সঙ্গে গিয়ে মাগরিব পড়লাম । নামাযের পর এ যুবনেতা প্রতিনিধিদলের আগমনের ঘোষণা দিয়ে দলের তরফ থেকে আমাকে কিছু বলার প্রস্তাব করলেন । আমি বাংলাদেশি মুসলিম জনগণের পক্ষ হতে সালাম ও শুভেচ্ছা জানালাম । জিহাদের গুরুত্ব ও প্রেরণার উপর কিছু কথা বলে দায়িতৃশীল নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপনের মাধ্যমে কথা শেষ করলাম। কমান্ডার আবু আব্দুল্লাহ উসামা আমার বক্তব্যের উপর একটি পর্যালোচনা করলেন। আলোচনায় ওসামা বিন লাদেন বললেন, “বাংলাদেশি মাওলানা, আপনার জিহাদী বক্তব্য শুনে আমি অত্যন্ত আনন্দিত । আমার বিশ্বাস আফগানিস্তানের মত বাংলাদেশেও একদিন সশস্ত্র জিহাদের প্রয়োজন হবে । যে জিহাদে আল কায়েদার পক্ষ থেকে অস্ত্র, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করা হবে। আপনাদের দায়িত্ব হল নিজ দেশে গিয়ে জিহাদের প্রস্তুতি নেয়া। আপনার বক্তব্য থেকে বুঝতে পারলাম বাংলাদেশ একটি জিহাদের দাওয়াত প্রচারের উর্বর ভূমি, আপনাদের মাধ্যমেই আল-কায়েদার কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করার জন্য আমি আহবান জানাচ্ছি।”*৩ বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ড ও সশস্ত্র জঙ্গি প্রশিক্ষণ এবং রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠিদের তৎপরতা বিষয়ে তার আত্মজীবনীমূলক “আমার জীবন কথা" গ্রন্থে লিখেছেন, “২৬ মার্চ ১৯৮৯ সাল সকালে মাওলানা সায়্যিদ সালমান নদভী (ভারতীয় মুজাহিদ নেতা) সাহেব কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন। সঙ্গে আমি ছিলাম । রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (7২9০) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আরাকান রোহিঙ্গা ইসলামিক ফোর্স (ARIF) এর প্রধান জনাব নূরুল ইসলামের দাওয়াতে রোহিঙ্গা শরণার্থী মুজাহিদদের ক্যাম্পসমূহ পরিদর্শনের প্রোগ্রাম ছিল। মৌলভী মুহাম্মদ আমীন নদভীর (ভারতের মুজাহিদ) পথনির্দেশে আমরা চললাম ৷ ক্যাম্পের গেইটে উপস্থিত সশস্ত্র মুজাহিদরা সামরিক সালাম দিয়ে আমাদের কাফেলাকে অভ্যর্থনা জানালো । তারা তাদের ছাউনির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল। মাওলানা সালমান নদভী বক্তৃতা করলেন । দায়িতৃশীলদের পীড়াপীড়িতে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম । বক্তব্য শেষে কক্সবাজার ইসলামী সম্মেলন ও মুজাহিদ ভাইদের বৈঠকে রওয়ানা দিলাম রাতে আমরা হোটেল কক্সবাজারের প্যানোয়াতে অবস্থান করলাম । এ এলাকার বিভিন্ন ছাত্র- শিক্ষক, বন্ধু-বান্ধব ও মুজাহিদ ভাইয়েরা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে পরবর্তী ৮৯ জিহাদী প্রশিক্ষণ ও কার্যক্রমের রূপরেখা জেনে নেন। এইভাবে মহেশখালী, ফটিকছড়ি, বাবুনগরী, হাটহাজারী ও বাংলাদেশের বিভিন্ন স্থানে জিহাদী প্রোগ্রামে অংশগ্রহণ করলাম ৷'*8 ৫. সাজিদুর রহমান বর্তমান মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কো-চেয়ারম্যান, আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া মাওলানা সাজিদুর রহমান ১৯৬৪ সালের ৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বেড়তলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ আলী ও মাতার নাম আয়েশা বেগম । তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান মহাসচিব ও কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহ-সভাপতি ৷ এছাড়াও তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার জামাতে ইয়াজদহমে ভর্তি হন। ৩ বছর পর তিনি জেলার সদর থানার অন্তর্গত বিরাসার ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হন। এ মাদ্রাসা থেকে আঞ্চলিক তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। ১৯৮৪ সালে উক্ত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন । মাওলানা সাজিদুর শিক্ষাজীবন সমাপ্তির পর চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন নাজিরহাট বড় মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবনের সুচনা করেন। এ মাদ্রাসায় ৩ বছর শিক্ষকতা করার পর তিনি হাটহাজারী মাদ্রাসায় যোগ দেন। এখানে ৩ বছর শিক্ষকতা করে তিনি কাতার গমন করেন । সেখানে ৩ বছর একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে দেশে প্রত্যাবর্তন করে তিনি জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। একই ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ ও ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে কর্মরত আছেন। ২০২১ সালের ২ নভেম্বর তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহ সভাপতি নির্বাচিত হন। ২৯ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর-এর সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম ওবায়দুল মুকতাদির লিখিত ৯০

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।