শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

জানান হারুন অর রশীদ। তিনি বলেন, কওমি মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে রাজনৈতিক ফয়দা নেয়ার পায়তারা করছিলেন মামুনুল”, ৪. সুলতান যওক নদভী উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও উপদেষ্টা, নেজামে ইসলাম পার্টি সুলতান যওক নদভী ১৯৩৯ সালে কক্সবাজার জেলার মহেশখালী থানার অন্তর্গত বড় মহেশখালী গ্রামে জনুগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ আবুল খায়ের । তিনি স্থানীয় আশরাফুল উলুম ঝাপুয়া কওমি মাদ্রাসায় প্রাথমিক পড়াশোনা শেষ করে চট্টগ্রাম মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ ১৯৫৭ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন ।৯২ শরণাপন্ন হয়ে হাদিস শাস্ত্র ও জিহাদের উপর শিক্ষা অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষৌ, ভারত থেকে ‘নদভী’ উপাধি লাভ করেন। আল্লামা ইউসুফ বিন্ুরী (পাকিস্তান), আল্লামা কারী তৈয়ব (ভারত), আল্লামা শায়খ আবদুল ফাল্তাহ আবু গুদ্দাহ (সিরিয়া), প্রমুখ শিক্ষকদের কাছ থেকে হাদিসের সনদ লাভ করেন। হাদিস, উচ্চতর ইসলামী গবেষণা ও আরবী সাহিত্যের উপর শিক্ষকতা করেছেন বশরতনগর রশিদিয়া মাদ্রাসা চন্দনাইশ), জামেয়া এমদাদিয়া মাদ্রাসা (কিশোরগঞ্জ), জামেয়া আজিজুল উলুম মাদ্রাসা (বাবুনগর), আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়া (চট্টগ্রাম) ও নদওয়াতুল ওলামা লক্ষৌ ভোরত)-এ। সুলতান যওক নদভী ১৯৮৫ সালে বাংলাদেশে ইসলামী শিক্ষা সংস্কারের ডাক দিয়ে প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাপরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। দেশের হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালন করেছেন ইন্টারন্যাশনাল স্কলার ইউনিয়ন, ইউ.কে, সৌদি আরবের গ্রাণ্ড মুফতি এর তত্বাবধানে পরিচালিত দাওয়াতী মিশন, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা । নদভী আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরো চিফ, কওমি শিক্ষা বোর্ড “ইত্তেহাদুল মাদারিস' বাংলাদেশে সভাপতি, মানারুশ-শরক (আরবী ম্যাগাজিন) ও মাসিক “আল হক’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি, সম্মিলিত মাদ্রাসা সংগ্রাম পরিষদ, খতমে নবুয়ত পরিষদ, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক । তিনি তানজীমে আহলে হক ও মুসলিম উম্মাহ সংহতি পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য । আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্গ্রামসহ ডজনখানেক কওমি মাদ্রাসার ট্রাষ্ট সদস্য এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ৷ ৮৭ মাওলানা সুলতান যওককে বাংলাদেশের জঙ্গি মৌলবাদী জিহাদী সাহিত্যের জনক বলা হয়। লেখালেখিতে তার দক্ষতা অন্যান্য জঙ্গি মৌলবাদী লেখক ও নেতাদের চেয়ে বেশি। তিনি আরবী, ফার্সী, উর্দু ও বাংলা ভাষায় প্রায় ত্রিশটির মতো বই লিখেছেন। এসবের ভেতর তাজকারায়ে আজিজ, মাদ্রাসা সংস্কারের ডাক, সহজ হজ্জ ও ওমরা, আমার জীবন কথা, দেখে এলাম জিহাদ ভূমি, আত তারিক ইলাল ইনশা, কাসাসুন নবীয়টান (৩ খণ্ডে) কওমি মাদ্রাসা শিক্ষা, পাঠ্যসূচির একটি গ্রন্থ ‘যা-দুত তালেবীন', নুখবাতুল হাদিস, তাযকারায়ে বোয়ালভী গ্রন্থাবলীর মধ্যে অন্যতম । সুলতান যওক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে জিহাদপন্থীদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম এবং সশস্ত্র জিহাদ পরিচালনার উদ্দেশ্যে একাধিকবার সফর করেছেন- মিয়ানমার, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ওমান, বেলজিয়াম, ইংল্যান্ড, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান প্রভৃতি দেশ। প্রবন্ধ। বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেছেন জিহাদের উপর বিশেষ রচনা । ১৯৮২ সালে লিবিয়া কর্তৃক আয়োজিত তিনি আন্তর্জাতিক আরবী সাহিত্য হন। সে সুবাদে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ লাভ করেন। হেফাজতের উপদেষ্টা মাওলানা সুলতান যওক নদভী হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের কার্যকরী পরিষদের আন্তর্জাতিক উপদেষ্টা পদে প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালন করছেন। তালেবানী আফগান সফরের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন “রিহলাতি ইলা আরদিল জিহাদ’ নামে একটি বই, যার বাংলা অনুবাদ হচ্ছে “দেখে এলাম জিহাদ ভূমি’ । যওক উক্ত গ্রন্থে লিখেছেন, “কওমি মাদ্রাসার দশজনের একটি প্রতিনিধি দল ১৯৮৮ সালের ২ মার্চ পাকিস্তান হয়ে আফগান সফরে গিয়েছিলেন । সেখানে আল কায়দা নেতা ওসামা বিন লাদেন ছাড়াও আফগানের হরকাতুল জিহাদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাছাড়া আন্তর্জাতিক হরকাত নেতার সঙ্গেও সাক্ষাত করেন ।' তিনি আফগান রণাঙ্গন সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে লিখেছেন__ ‘১৯৮৮ সালের ২রা মার্চ বুধবার সকাল ৯টায় আমরা পাকিস্তানের উদ্দেশে যাত্রা করলাম, করাচী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আমাদের বিমানটি ল্যান্ড করলো, তখন দুপুর ১টা। আর পাকিস্তানে তখন ১২টা বেজেছে, বিমানের বাইরে আসতেই দেখতে পেলাম চারদিক আলো করা হাস্যোজ্জল অনেকগুলো চেনা মুখ। পাকিস্তান প্রবাসী বাংলাদেশি আলেম-উলামা, ছাত্র-যুবক, এ দেশি পরিচিতজন ছাড়াও আমাদের আমন্ত্রণকারী হরকাতুল জিহাদের সদস্যরা এসেছেন প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানাতে । প্রায় কাওসার ছাড়াও আমার বহুসংখ্যক ছাত্রও ছিল। গ্রীতি-সৌহাদর্চ আর উষ্ণ ভালোবাসা নিয়ে পরিচিতিপর্ব শেষ করলাম ।' ৮৮

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।