শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ে এক শিশুর সাথে বলাৎকারের অভিযোগে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। পরে শিশু বলাৎকারের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় উক্ত মাদ্রাসার নায়েবে মুহতামিম (ভাইস প্রিন্সিপাল) মুফতি মনসুরুল হক মামুনুলকে স্থায়ীভাবে বহিষ্কার করেন । ছাত্রজীবন শেষ করে তিনি শিক্ষকতার পেশায় মনোনিবেশ করেন কিন্তু তখনও তিনি নিজের চারিত্রিক দৃঢ়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। মামুনুল হক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসায় শিক্ষকতা করার সময় নূরুল আলম নামে এক শিশুকে সমকামিতায় বাধ্য করেন। শিশুটি অন্যান্যদেরকে বিষয়টি অবহিত করলে মাদ্রাসা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত মাদ্রাসার মুহতামীম (অধ্যক্ষ) মাওলানা মাহমুদুল আলমের স্বাক্ষরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় ৷” ইসলামী এঁক্যজোটের যুগ্য-মহাসচিব, হেফাজতের প্রতিষ্ঠাকালীন সাবেক যুগা- মহাসচিব এবং হেফাজতের ১৩ দফার লেখক মাওলানা মাঈনুদ্দীন রুহী গণকমিশনের অনুসন্ধানী দলের প্রতিনিধিকে ২০২১ সালের ২৬ নবেম্বর একান্ত সাক্ষাৎকারে বলেন, “হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক নিজের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছে। ঝর্ণা ছাড়াও মামুনুল হকের আরও কয়েক স্ত্রীর সন্ধান আমাদের কাছে রয়েছে। তারমধ্যে তার বাবা শাইখুল হাদিস মাওলানা আজিজুল হকের ছোট স্ত্রী অর্থাৎ তার সৎ মাকে জোরপূর্বক বিয়ে করে বর্তমানে লণ্ডনে রেখেছেন । এটা সামাজিক এবং ইসলামী শরিয়ত মোতাবেক জঘন্য ও ধিক্কারজনক ৷’ ২০২১ সালের ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভে সহিংসতা হয়, তার জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণঘাতী সংঘাত হয়। এর প্রেক্ষিতে ২০২১ সালের ২৮ মার্চ হরতাল ডাকে হেফাজত, ওই হরতালকে ঘিরে চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় সারাদেশে । এরপর ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের মামুনুল হককে ‘ঘেরাও’ করার ঘটনা ঘটে । এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, মামুনুল এক নারীসহ আটক হয়েছেন। যদিও ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। ওইদিন সন্ধ্যায় রিসোর্ট থেকে তাকে ছাড়িয়ে স্থানীয় একটি মসজিদে নিয়ে যান হেফাজত নেতাকর্মীরা । ওই ঘটনার প্রেক্ষিতে হেফাজতের নেতাকর্মীরা রিসোর্ট, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় । এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। ওইদিন পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাঙচুরের অভিযোগে মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলা হয় । এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়। ৮৫ ২০২১ সালের ১৮ এপ্রিল ইত্তেফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, “হেফাজতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এই উদ্দেশ্য বাস্তবায়নে সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল মামুনুলের। বিশেষত জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। বর্তমান সরকারের পতনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিলেন মামুনুল হক। এজন্য তিনি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উদ্ধুদ্ধ করতেন। তার মতে, অন্য নেতাদের দিয়ে এই বিপ্লব সম্ভব নয়, তাই তিনি নিজেই দায়িত্ব নিয়ে আন্দোলনের নামে সহিংসতায় নেতৃত দিয়ে আসছিলেন। মামুনুল মনে করতেন, বর্তমান সরকারের পতন হলে, কাউকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে হেফাজতের সমর্থন লাগবে । আর এই সরকার হতো । শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের চেষ্টা নয়, স্বাধীনতার অনুষ্ঠানও বানচালের পরিকল্পনা করেছিলেন মামুনুল হক। হেফাজতের সদ্যবিলুপ্ত এই যুগ্য- মহাসচিব বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে কথিত আন্দোলনের নামে নাশকতার পরিকল্পনা করেন । “মামুনুল ভারতবিরোধী মতাদর্শীর লোকজন এবং সরকারবিরোধী দলের লোকজনকে একসঙ্গে করে নাশকতার পরিকল্পনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান বানচাল নিয়ে আসেন। এই ইস্যুতে সারা দেশে তিনি বিএনপি জামায়াতের সহযোগিতায় “বড় মুভমেন্ট’ করার পরিকল্পনা করেন। ২০১৩ সালের মতো পরিস্থিতি তৈরি হলে সরকারের পতন ঘটিয়ে অন্য দল ক্ষমতায় আসতে পারবে বলে ধারণা ছিল তাদের। ওই সময় হেফাজতের প্রভাবশালী নেতা হিসেবে মামুনুল হক নিজেকে ছাড়া কোনো কিছু হবে না বলে বিশ্বাস ছিল তার। এ কারণে কৌশলে তিনি উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন। প্রথমে বঙ্গবন্ধুর ভাক্র্যকে মূর্তি বলে বিরোধিতা শুরু করেন। পরে মোদিবিরোধী শ্লোগান তোলেন” ২০২১ সালের ২৫ এপ্রিল দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, “পাকিস্তানের একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্-মহাসচিব মাওলানা মামুনুল হকের সম্পৃক্ততা ছিল। ২০০৫ সালে তিনি পাকিস্তানে যান। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটান। এছাড়া সরকার উৎখাতে মামুনুল হক সব ধরনের পরিকল্পনাও করেন। ২০২১ সালের ২৫ এপ্রিল ডিএমপির তেজগাঁও বিভাগের উপ- কমিশনার (ডিসি) মো. হারুন অর রশীদ রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান । তিনি বলেন, পাকিস্তানে ৪০ দিন অবস্থান করেন মামুনুল হক। সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরেন তিনি । মামুনুল হক ৮৬

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।