শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হেফাজতে ইসলামকে কেন্দ্র করেই। ২০১৩ সালের ৫ মে শাপলা চতৃরের ঘটনার পর তিনি গ্রেপ্তার হন। বেশ কয়েক মাস কারাভোগের পর বেরিয়ে এসে তিনি সারা দেশে পরিচিতি লাভ করেন। এরপর থেকে দেশব্যাপী বিভিন্ন মাহফিলে তার চাহিদা বেড়ে যায়। ২০২০ সালের অক্টোবর থেকে নবেম্বর মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে তার মাঠ গরম করা কিছু বক্তৃতায় তিনি সরকারবিরোধী মৌলবাদী বলয়ে জনপ্রিয়তা পান। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর আল্লামা শাহ আহমদ শফীর মারা যাওয়ার আগে হিসেবে আবির্ভূত হন। বাবুনগরীর নেতৃত্বাধীন ২০২০ সালের ১৫ নবেম্বর হেফাজতের নতুন কমিটিতে তিনি কেন্দ্রীয় যুগু-মহাসচিবের পদ পান । এছাড়া তাকে ঢাকা মহানগরীর কমিটির সেক্রেটারি করা হয়। নতুন কমিটিতে মামুনুল হক প্রভাব খাটিয়ে নিজের পদ ছাড়াও তার ঘনিষ্ঠ অনেককে জায়গা করে দেন বলে অনুসন্ধানে জানা গেছে। হেফাজত নেতা মামুনুল হক রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার একটি ভবনের মালিক । বিগত ১০ বছর ধরে পাচ ভাই মিলে সেখানে থাকছেন । এর আগে রাজধানীর আজিমপুরে পৈতৃক বাড়িতে থাকতেন। সেই বাড়িটি এখন বোনদের দখলে রয়েছে। মোহাম্মদপুরের বসিলায় মামুনুল হকের ব্যক্তিগত ফ্ল্যাট আছে বলে জানা গেছে। হেফাজতে ইসলামের যুগ্[-মহাসচিব মামুনুল হক বিভিন্ন ওয়াজ-মাহফিলে কিংবা সোশ্যাল মিডিয়ায় সব সময় নীতি-নৈতিকতার বক্তব্য দিয়ে নিজেকে আলোচনায় রাখতেন । ২০২১ সালে নারায়ণগঞ্জে তার স্ত্রী ছাড়া অন্য একজন নারীর সঙ্গে রিসোর্টে সময় কাটাতে গেলে স্থানীয় জনরোষের মুখে পড়েন। পরবর্তীকালে দেখা যায় তিনি তার প্রকৃত স্ত্রীর নাম দিয়ে এবং নিজের পরিচয় একজন প্রফেসর দিয়ে বুকিং করে ওই নারীর সঙ্গে সেখানে যান। তিনি উত্তেজিত জনগণের কাছে এ নারীকে নিজের স্ত্রী দাবি করলেও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার প্রকৃত স্ত্রীর সঙ্গে ফোনালাপে এ নারীকে অন্য ব্যক্তির স্ত্রী দাবি করেন। ২০২১ সালের ৩ এপ্রিল হেফাজতে ইসলামের এ নেতা বন্ধুর স্ত্রী সহ বিলাসবহুল রিসোর্টে আটক হন। তাৎক্ষণিকভাবে তার সমর্থকেরা তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং সোনারগাও এ ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালায় । দেশব্যাপী তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। জনকষ্ঠে প্রকাশিত মামুনুলনামা ও গণকমিশনের নিজস্ব অনুসন্ধানে হেফাজত নেতা মামুনুল হকের দীর্ঘদিনের ওয়াজের নামে উস্কানিমূলক বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, ধর্মের নামে চরম হিংসা-বিদ্বেষ ছড়ানো, প্রতিপক্ষকে ঘায়েল করতে কথায় কথায় ছিল তার মূল টার্গেট । মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালিত্বের বোধ, উদারনৈতিক সংস্কৃতিকে আক্রমণের লক্ষ্যবস্তু করেন প্রতিটি ওয়াজে। অন্যের অনুভূতি, অন্যের ধর্ম, দেশ ও জাতিকে ছোট করা তার নিত্যদিনের কাজ ছিল। মামুনুল হকের ওয়াজে শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী কিংবা সৌহার্দ্য সম্প্রীতির কথা কখনই বলেননি । জঙ্গি-উগ্র মতবাদ তুলে ধরতেই বেশি আগ্রহী তিনি । ধর্মের ৮৩ অপব্যাখ্যা করে আইন হাতে তুলে নেওয়া এমনকি মানুষ খুন করতে অনুসারীদের এমন অসংখ্য ওয়াজের মধ্যে ২০১৯ সালের ১২ মার্চ 78010 Media নামের ইউটিউবে প্রচারিত এক ওয়াজে তিনি বলেন, কটুক্তি করে কোনো দুশমন কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারবে না৷’ তার এ ঘোষণা এমন উত্তেজনা ছড়ায় যে, তরুণরা উন্মাদের মতো আচরণ করতে থাকে। শ্লোগানে শ্লোগানে কটুক্তিকারী খুঁজে বের করা ও নিজ হাতে শাস্তি প্রদানের যেন প্রতিজ্ঞা করে তারা । ওই বক্তব্যে যুক্তি দিয়ে বলেন, ‘অপারগ’ হয়ে কেউ খুন করে ফেললে সেটা দোষের হবে না। যাকে তাকে অপবাদ দিয়ে ‘জ্যান্ত মাটিতে পুতে ফেলারও ঘোষণা দেন তিনি । মামুনুল হকের বক্তব্যে চরম সাম্প্রদায়িক উস্কানি লক্ষ্য করা যায়। ওয়াজে অপরের ধর্মকে “অন্তঃসারশূন্য', “ভেলকিবাজির ভাওতাবাজির ধর্ম" বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রতিদিন হাজার হাজার খ্রীস্টান ভাওতাবাজির মিথ্যা ধর্ম ছেড়ে দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে ।' এমন মিথ্যা তথ্যে দারুণ উচ্ছাস প্রকাশ করেন অনুসারীরা । একইভাবে মামুনুল হক অসাম্প্রদায়িক চেতনার অনুসারী ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে কটুক্তি করতেন । তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করাই তার নিত্য কাজ। হেফাজতে ইসলামের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে নারী বিদ্বেষের অভিযোগ আছে। একই ইস্যুতে ওয়াজে চরম নোংরা ভাষায় নারীদের আক্রমণ করেন মামুনুল হক। মামুনুল হকের অসংখ্য ওয়াজের ভিডিও রয়েছে যেসব ভিডিও দেখা কিংবা শোনার অযোগ্য । এসব ওয়াজের ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির নিজস্ব ইতিহাস এঁতিহ্য ও সংস্কৃতির ঘোর বিরোধী মামুনুল। ধর্ম ও সংস্কৃতিকে মুখোমুখি দাড় করানোর অপচেষ্টা করেন তিনি। কথায় কথায় ইসলাম ধর্মই একমাত্র ধর্ম বলে অন্য ধর্মকে ছোট করে বক্তব্য রাখেন। যারা গান করেন, নাচেন কবিতা আবৃত্তি করেন তাদের ‘বাতিল’ বলে ফতোয়া দেন তিনি । মামুনুল বলেন, “বাতিলরা যদি একদিন গানের আয়োজন করে আপনারা ওয়াজ মাহফিল করবেন তিনটা ৷’ ওয়াজে পহেলা বৈশাখ উদযাপনেরও তীব্র সমালোচনা করতে দেখা যায় মামুনুলকে। বাঙালির বর্ষবরণ উৎসবকে “পশ্চিমবঙ্গ থেকে অশ্লীলতা বেহায়াপনা আমদানি’ বলে মন্তব্য করেন। একইভাবে সঙ্গীত, নৃত্যসহ সবধরনের শিল্পচর্চাকে ধর্মের বিরুদ্ধে দাড় করিয়ে দেন। ২০২০ সালের নবেম্বর মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ করেছিলেন। তার ভাক্ষর্যবিরোধী উক্কানিতে দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়। মামুনুলের হকের সহপাঠী রবরব প্রকাশনার স্বত্বাধিকারী মাওলানা আব্দুল আজিজ গণকমিশনের প্রতিনিধি দলকে বলেন, “মামুনুল হকের যৌন আকাঙ্কা ও কামুক স্পৃহা চরিতার্থ করার প্রচেষ্টা নতুন নয়। ১৯৯৪ সালে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া ৮৪

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।