কওমিভিশন.কমের প্রধান উপদেষ্টাসহ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন । ঈমান-আকিদা সংরক্ষণ ও বিশ্বনবীর সম্মান রক্ষার ঘোষণা দিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে “রাজনৈতিক চরিত্র প্রদান’ দেওয়া, কখনও আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়া, আবার কখনও নিজ সংগঠনের ভেতর কিংবা আলোচিত হাটহাজারী মাদ্রাসায় অন্তর্ধন্ তৈরি- নানা ইস্যুতে একের পর এক বিতর্ক তৈরি করেছিলেন তিনি । হেফাজতের মধ্যেই একাংশের কাছে ছিলেন গ্রহণযোগ্য, আবার আরেক অংশের কাছে অগ্রহণযোগ্য- বিতর্কিত। এভাবে নানা বিতর্কে বারবার আলোচনায় এসেছেন জুনায়েদ বাবুনগরী । ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বাবুনগরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতের কর্মীরা । ২৬, ২৭ ও ২৮ মার্চ তিনদিনে ১৯ জনের প্রাণহানি ঘটে । আফগান ফেরত জঙ্গি কমান্ডার মাওলানা সগীর বিন ইমদাদ হচ্ছেন বাংলাদেশের জঙ্গি মুজাহিদ ও জিহাদী উগ্র তারুণ্যের একজন প্রিয় লেখক তার জিহাদ বিষয়ক গ্রন্থ পড়ে জিহাদের নামে উগ্র জঙ্গিবাদী নাশকতামূলক কর্মকাণ্ডে যুব সমাজ উদ্ধুদ্ধ হতো । এই জঙ্গি নেতার বিতর্কিত গ্রন্থ “কেন জিহাদ করবো", “জিহাদ কি ও কেন’? “জিহাদের ডাক’, সহ কয়েকটি গ্রন্থ এক মলাটে বিশাল আকারে “ফাযায়েলে জিহাদ’ নামে প্রকাশ করা হয়েছে। জঙ্গি মৌলবাদ বিষয়ক এ গ্রন্থের ভূমিকা লিখেছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী । ভূমিকায় তিনি তার অভিমত ব্যক্ত করতে গিয়ে লিখেছেন, “কমান্ডার সগীর বিন ইমদাদ আমার খুবই প্লেহভাজন একজন । তার লেখা পড়ে এ দেশের যুব সমাজ যেভাবে জিহাদের প্রতি আকৃষ্ট হচ্ছে তা দেখে নিজেকে গর্বিত মনে হচ্ছে। তার এই গ্রন্থের বহুল প্রচার কামনা করি ।” রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে সগীর বিন ইমদাদ বা বাবুনগরী কর্তৃক প্রশংসিত বই ‘কেন জিহাদ করবো’ বইয়ে লিখেছেন, “নামাজ, রোজার চেয়েও সশস্ত্র জিহাদ অধিক জরুরি’ ।” উক্ত বইতে তিনি যুব সমাজকে জঙ্গি কর্মকাণ্ডের প্রতি আহ্বান করতে গিয়ে লিখেছেন, “সশস্ত্র জিহাদই হচ্ছে জান্নাত (স্বর্গ) লাভের একমাত্র পথ ৷’ উক্ত গ্রন্থে তিনি আরো লিখেছেন, “অমুসলিম ও স্বৈরাচারী শাসকদের যে কোন মুহূর্তে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে৷” বাবুনগরীর জামায়াত কানেকশন: ২০২০ সালের ১৬ মে একুশে পত্রিকা নামে অনলাইন পোর্টাল “সাঈদীপুত্রের সাথে বাবুনগরীর বৈঠক, হেফাজতকে কবজায় নিতে চায় জামায়াত" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, “হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরীর সাথে জামায়াতের সম্পর্ক তুলে নিয়ে আসে অনলাইন পোর্টালটি। প্রতিবেদনে ফটিকছড়ির নাজিরহাটে অবস্থিত ৮১ মাওলানা হামিদুর রহমান আজাদের গোপন বৈঠক হয়েছে বলেও দাবি করা হয়৷” ২০২১ সালের ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুনগরীকে মৃত ঘোষণা করেন । ৩. মুহাম্মদ মামুনুল হক কেন্দ্রীয় যুগ্-মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাবেক মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হক ১৯৭৩ সালের নভেম্বর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন । তার পিতা মাওলানা আজিজুল হক ছিলেন বোখারী শরিফের বাংলা অনুবাদক । তিনি “শাইখুল হাদিস” নামে পরিচিত । মামুনুল হকরা ১৩ ভাই-বোন । মামুনুল হক তার প্রাথমিক শিক্ষা তার বাবা শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক এর কাছ থেকে শুরু করেন। ১৯৮৫ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি লালবাগ চানতারা মসজিদ মাদ্রাসা থেকে কোরাণে হাফেজ হন। তারপর ১৯৮৬ সালে মামুনুল হক জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকায় ভর্তি হন। এরপর তিনি ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ১৯৯৫ সালে স্নাতক এবং ১৯৯৬ সালে দাওরায়ে হাদিস পাস করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন ।৯ মামুনুল হক সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসা ও মিরপুর জামিউল উলুম মাদ্রাসায় যথাক্রমে পাঁচ বছর এবং দুই বছর শিক্ষকতা করেন। জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকায় শায়খুল হাদিস হিসেবে তিনি ২০০০ সাল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাহাদুত তারবিয়্যাতুল ইসলামিয়া নামে একটি ইসলামী শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ২০১৫ সালে । ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের কথিত ইসলামী বক্তাদের সংগঠন “রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের উপদেষ্টা নির্বাচিত হন। ২০২০ সালের ফেব্রুয়ারির দিকে তিনি ঢাকা কেরানীগঞ্জে বাবরি মসজিদ বাংলাদেশের নির্মাণ কাজ শুরু করেন । ২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতের আন্দোলনের নেতৃত্বের জন্য ১২ই মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে থাকাবস্থায় মামুনুল হক একটি বই রচনা করেন, যার নাম “কারাগার থেকে বলছি”, যা ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। ২০১৮ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ২দিন আগে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের ১০ অক্টোবরে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্য- মহাসচিব নির্বাচিত হন। ২৬ ডিসেম্বর হেফাজতের এক সভায় তাকে ঢাকা মহানগরীর সেক্রেটারির দায়ি দেওয়া হয়। ৮২
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।