সংগঠনটির কর্মকাণ্ড বিষয়ে অভিমত ব্যক্ত করে লিখেছিলেন, “হরকাতুল জিহাদ বাংলাদেশ পরিচিতি ও কার্যক্রম’, পুস্তিকার ভূমিকায় বলা হয়েছে- “হরকাতুল জিহাদ আল ইসলামী বিগত আট বৎসর যাবত উম্মাতে মুহাম্মাদীয়ার উপর অর্পিত জিহাদের মত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আমি এই সংস্থাকে আন্তরিকভাবে সমর্থন করি। বাইতুল মুকাদ্দাস, কাশ্মীর, বার্মা ও ফিলিপাইনসহ বিশ্বের মুসলমানদের পবিত্র স্মৃতি বিজড়িত স্থানগুলি ও নির্যাতিত মুসলমানদেরকে জালিমের কবল থেকে মুক্ত করার জন্য হরকাতুল জিহাদ আল- ইসলামীর পতাকাতলে সমবেত হওয়া প্রতিটি মুসলমানের কর্তব্য । আমি সর্বস্তরের মুসলমানদেরকে সার্বিকভাবে এই সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এবং দোয়া করি, আল্লাহ পাক যেন এই সংগঠনের উপর তার গায়েবী মদদের হাত সর্বদা সম্প্রসারিত রাখেন।” হেফাজতে ইসলামের প্রয়াত আমির আহমদ শফী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন বলে জানা যায়। ২০১৩ সালের ২৫ জুলাই দৈনিক সংবাদ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “কওমি মাদ্রাসাভিত্তিক মাওলানারা ছাড়া দেশের অধিকাংশ আলেম একজোট হয়ে তার বিচার দাবি করেছেন । চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশে সুন্নি ওলামায়ে কেরামরা সরাসরি আহমদ শফীকে যুদ্ধাপরাধী বলে দাবি করে তার বিচার চান ।”ঃ আহমদ শফী সাত সন্তানের জনক । এর মধ্যে চারজন কন্যা ও তিনজন পুত্র নেজামে ইসলাম পার্টি দিয়ে আহমদ শফীর রাজনীতি শুরু ছাত্র অবস্থায় চট্টগ্রাম জেলার নেজামে ইসলাম পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। ১৯৬৫ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত নেজামে ইসলাম চট্টগ্রাম বিভাগীয় নেতা ছিলেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ১৮ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার সন্ধ্যা ছয়টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২. জুনায়েদ বাবুনগরী সাবেক আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম-এর প্রয়াত সাবেক আমির জুনায়েদ বাবুনগরী উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর গ্রামে ১৯৫৩ সালে জনুগ্রহণ করেন। পিতার নাম মাওলানা আবুল জন্য পাকিস্তানের জামিয়া বিবুরী টাউন, করাচিতে যান। পারিবারিক জীবনে তিনি ৫ মেয়ে ও ১ ছেলের জনক । আরবি, উর্দু ও বাংলায় তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় ত্রিশটি । ২০১৩ সালের ২২ জুলাই জনকণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী ছিলেন মুজাহিদ ৭৯ বাহিনীর অন্যতম নেতা । চট্টগ্রাম পার্বত্য এলাকা কাপ্তাইয়ের গহীন অরণ্যে ছিল তাদের প্রশিক্ষণ কেন্দ্র । জুনাইদ বাবুনগরী মুক্তিযুদ্ধকালে পাক সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতার জন্য গঠিত মুজাহিদ বাহিনীর নেতা ছিলেন। ফটিকছড়ি এলাকায় বাবুনগরী ও ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ হারুন বাবুনগরী এবং হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে অর্ধশতাধিক সদস্য নিয়ে মুজাহিদ বাহিনীকে শক্তিশালী করার জন্য কাপ্তাইয়ের গহীন অরণ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন । তাছাড়া যুদ্ধের সময় আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ক্যাম্প প্রতিষ্ঠা করেন মুক্তিবাহিনীর বিরুদ্ধে। ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে ফটিকছড়ি- মিরসরাই নির্বাচনী এলাকা থেকে নেজামে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে হারুন বাবুনগরী তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক বিএসসির বিরুদ্ধে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হন। হেফাজতের নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সহযোগী সংগঠন নেজামে ইসলামে যোগ দিয়ে সংগঠনের কর্মকাণ্ডকে শক্তিশালী করেন ।” ১৯৯২ সালে ৩০ এপ্রিল বাংলাদেশে প্রধান জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ঘোষিত “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ’ (হুজি) প্রতিষ্ঠাকাল থেকেই মাওলানা জুনায়েদ বাবুনগরী এই সংগঠনের উপদেষ্টার দায়িতু পালন করেছিলেন। তিনি এ দেশের যুব সমাজকে উগ্রবাদী হতে উদ্বুদ্ধ করতেন । ১৯৭৮ সালের শেষের দিকে তিনি দেশে এসে আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৩ সালে তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় যোগ দেন। পরবর্তীকালে তিনি হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক নিযুক্ত হন। ২০২০ সালের ১৭ জুন মাদ্রাসা কমিটি এই দায়িতু থেকে তাকে অব্যাহতি দেয় । ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় ছাত্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলন বড় হতে থাকলে ওই বছরের ১৭ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী স্বেচ্ছায় পদত্যাগ করে মাদ্রাসার দায়িত্ব মজলিসে শুরাকে হস্তান্তর করেন। পরে বাবুনগরীসহ তিন সদস্য বিশিষ্ট একটি মাদ্রাসা পরিচালনা কমিটি গঠিত হয়। তিনি মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষা সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১০ সালে বাবুনগরীকে মহাসচিব করে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর সংগঠনটির আমির শাহ আহমদ শফী মৃত্যুর পর ১৫ নভেম্বর সংগঠনের একটি কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে তিনি আমির নির্বাচিত হন। বাবুনগরীকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাং ক সহ-সভাপতি, চট্টগ্রাম নূরারি তালিমুল কোরাণ বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লী, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ২৪.কম ও ৮০
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।