শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হেফাজতে ইসলামকে নিয়ে মাঠে নামেন এবং তথাকথিত ১৩ দফা দাবি প্রণয়ন করেন যা বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী । ২০০৯ সালের দিকে সরকার ঘোষিত নারীনীতিকে ইসলাম বিরোধী হিসেবে অভিহিত করে হেফাজতে ইসলামের জন্ম হয়। যদিও বা সরকার ঘোষিত নারী নীতির মধ্যে ইসলামবিরোধী কিছুই ছিল না, বরং নারীনীতি ছিল এ দেশের পশ্চাদপদ, অবহেলিত নারী সমাজের অধিকার নিশ্চিত করার একটি সুনির্দিষ্ট নীতিমালা মাত্র। শুরুতে হেফাজতে ইসলাম নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও সময় গড়ানোর সাথে সাথে “অরাজনৈতিক সংগঠন’ নামের আড়ালে তাদের রাজনৈতিক অভিলাষ দিনের পর দিন প্রকট থেকে প্রকটতর হয়েছে। ২০১০ সালের ১৯ জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। আহমদ শফী এর প্রতিষ্ঠাতা নাস্তিক আখ্যায়িত করে নানা বক্তব্য, নারীর প্রতি অবমাননাকর বক্তব্য, নারী নেতৃত্বের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য এবং বাঙালি সংস্কৃতির নানা অনুসঙ্গ ও প্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বারবার সমালোচিত হন হেফাজতের প্রয়াত আমির ও হাটহাজারী মাদ্রাসার প্রাক্তন মহাপরিচালক শাহ আহমদ শফী । ২০১৩ সালে চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত সমাবেশে আহমদ শফীর দেওয়া একটি বন্তৃতাকে বলে অভিহিত করে সরকার । বক্তৃতায় তিনি নারীদের চতুর্থ শ্রেণির বেশি পড়াতে নিষেধ করেন, সমালোচনা করেন সহশিক্ষার। নারীদের চাকরি না করে বাড়িতে রাখার পরামর্শ দেন তিনি। এ বক্তৃতায় তিনি বলেছিলেন, “আপনি কেন আপনার মেয়েকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পাঠাচ্ছেন? সে ফজরের পর ৭/৮টায় কাজে যায় আর রাত ৮/১০/১২টায়ও ফিরে আসে না। আপনি তো জানেন না সে কোন পুরুষের সাথে মেলামেশা করছে। আপনি তো জানেন না সে কী পরিমাণ যিনায় লিপ্ত হচ্ছে । হেফাজতের আমিরের বক্তব্যটি নারী অধিকার কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। তারা তাকে জেলে পাঠানোর দাবি তোলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই বক্তব্যকে ‘নোংরা’ এবং ‘জঘন্য’ বলে উল্লেখ করেন । ২০১৩ সালের ৫ মে হেফাজত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঢাকায় একটা সমাবেশের ডাক দেয় এবং সমাবেশ শেষে শাপলা চতৃরে গিয়ে একটি শোকরানা মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তির কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নিয়েছিল। কিন্তু সেদিন হেফাজত নেতারা শাপলা চত্বরে নিজেদের লোক জমায়েত দেখে ক্ষমতাকে হাতের মুঠোয় ভেবে মুহূর্তের মধ্যেই পাল্টে যান। সমাবেশে তারা সরকার পতনের ডাক দেন। আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলনের প্রেক্ষিতে ২০১৭ সালে সরকার কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করলে আইন অনুসারে কওমি মাদ্রাসার ৬টি বোর্ডের সমন্বয়ে “আল ৭৭ হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ গঠন করা হয়। এ সংস্থার নেতৃতৃও আহমদ শফীর উপর ন্যস্ত করা হয়েছিল । ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর আহমদ শফীর পদত্যাগ এবং তার ছেলে আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কারসহ ৫ দফা দাবি নিয়ে দারুল উলুম হাটহাজারীর ছাত্ররা আন্দোলন শুরু করে। দুপুর থেকে এ আন্দোলন শুরু হয়, রাতে আনাস মাদানীকে বহিষ্কার করা হয় এবং পরদিন আহমদ শফী স্বেচ্ছায় পদত্যাগ করেন। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণ দেখিয়ে সরকার অনির্দিষ্টকালের জন্য হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করে । ছাত্ররা সরকারের এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যায়, আহমদ শফী পদত্যাগ করলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। দেওবন্দের পাঠ শেষ করে আহমদ শফী বাংলাদেশে এসে ১৯৮১ সালে “ইজহারে হকিকত বা বাস্তব দৃষ্টিতে মওদুদী মতবাদ' নামে একটি পুস্তিকা লেখেন। এতে তিনি মওদুদী ও জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন। মওদুদী সম্পর্কে থাকেন এবং সর্বাদিসম্মত গ্রহণযোগ্য হাদিস, যা শ্রেষ্ঠতম ইমামে হাদিস হযরত ইমাম বুখারী রেহ.) এবং ইমাম মুসলিম (রহ.) এর নিকটও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, তিনি সেগুলিকেও প্রত্যাখ্যান করতে কুণ্ঠাবোধ করেননি । এ জন্য সকল শ্রেণির ও সকল সম্প্রদায়ের ওলামায়ে কিরামের সর্বসম্মত অভিমত এই যে, মওদুদী নিজেও বিপথগামী এবং অন্যকেও বিপথগামী করার কাজে ব্যাপৃত রয়েছেন ।”২ হেফাজতের প্রয়াত প্রতিষ্ঠাতা আমির আহমদ শফী এককালে জামায়াতে ইসলামীর এবং জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর কঠোর সমালোচক ছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক সুবিধা হাসিলের স্বার্থে নিজের মত পরিবর্তন করেছিলেন। তিনি “রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক কোন সমস্যার খাতিরে সাময়িকভাবে হলেও কোন হানাফী, সুনী ব্যক্তির জন্য জামায়াতের সাথে মিলে কাজ করা বা তার সহযোগিতা জায়েয নয়'। আহমদ শফী তার পুস্তিকার “আল জওয়াব’ অধ্যায়ে এমন কথাও লিখেছেন, “রাজনৈতিক স্বার্থে তাদের (জামায়াতের) সঙ্গে মিলেমিশে কাজ করা যদি ধর্মীয় ক্ষতির আশঙ্কামুক্ত হয় তা প্রথম জায়েয হতে পারে'। আহমদ শফীর লিখিত গ্রন্থের মধ্যে- “আল-বয়ানুল ফাসিল বাইনাল হকে ওয়াল ওয়া ছিয়াছত', “ইজহারে হাকীকত' প্রভৃতি উল্লেখযোগ্য ৷ এছাড়াও বাংলায় রয়েছে_ হকু ও বাতিলের চিরন্তন দ্বন্দ, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলাম ও রাজনীতি, ইজহারে হাকীকত বা বাস্তব দৃষ্টিতে মওদুদী মতবাদ, মুসলমানকে কাফির বলার পরিণাম, সত্যের দিকে করুণ আহ্বান, ধূমপান কি আশীর্বাদ না অভিশাপ, একটি সন্দেহের অবসান, একটি গুরুতৃপূর্ণ ফতোয়া, তাবলীগ একটি অন্যতম জিহাদ, ইছমতে আম্বিয়া ও মিয়ারে হকৃ এবং বায়আতের হাকীকত ইত্যাদি । নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ-এর আদর্শিক গুরু হিসেবে প্রসিদ্ধ ছিলেন আহমদ শফী ৷ তিনি হুজির পরিচিতি পুস্তিকায় ৭৮

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।