(নাজিরহাট)। প্রচার সম্পাদক: মাওলানা মুহিউদ্দীন রব্বানীকে (সাভার) এবং সহ- প্রচার সম্পাদক করা হয়েছে মাওলানা জামাল উদ্দীনকে (কুড়িগ্রাম) ৷ দাওয়াহ বিষয়ক সম্পাদক: মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী (সেগুনবাগিচা) এবং সহকারী দাওয়াহ: মাওলানা ওমর ফারুক (নোয়াখালী) । এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে নয়জনকে। তারা হলেন- মাওলানা মোবারাকুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা ফয়জুল্লাহ (মাদানীনগর), মাওলানা ফোরকানুল্লাহ খলিল (চট্টগ্রাম), মাওলানা মোশতাক আহমদ (খুলনা), মাওলানা রশিদ আহমদ (কিশোরগঞ্জ), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদুল হাসান (ফতেহপুরী) এবং মাওলানা মাহমুদুল আলম (পঞ্চগড়)। সংবাদ সম্মেলনে জানানো হয় হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট ৷ ৩৩ সদস্যর এ নতুন কমিটি অন্যান্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবেন । এছাড়া হিসেবে বিবেচিত হবেন এবং জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারী অরাজনৈতিক ব্যক্তি হতে হবে। সংবাদ সম্মেলনে মুহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান করে ১৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটির ঘোষণা দেওয়া হয়। জুনায়েদ বাবুনগরী এবং মুহিব্ুল্লাহ বাবুনগরী অসুস্থ থাকার কারণে এ সময় উপস্থিত হতে পারেননি বলে জানান মাওলানা নুরুল ইসলাম। ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর কেন্দ্র করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত সহিংসতার মামলায় সারাদেশে টানা গ্রেপ্তার অভিযানসহ নানামুখী চাপে পড়ে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর মধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ু-মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে নারীসহ জনতার হাতে ধরা পড়েন। এতে নতুন করে বিতর্কের মুখে পড়ে হেফাজত । ২০২১ সালের ২৫ এপ্রিল রাতে হঠাৎ এক ভিডিও বার্তায় হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির কয়েক ঘন্টার মধ্যে সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক ও সাবেক মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী সচিব করে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন আরও ৩ সদস্যের আহ্বায়ক কমিটি সদস্য করা হয়। ৭৫ ১. আহমদ শফী সাবেক প্রতিষ্ঠাতা আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান ঘাঁটি চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা । দেশের এই বৃহত্তম কওমি মাদ্রাসার সাবেক মুহতামিম (মহাপরিচালক) প্রয়াত শাহ আহমদ শফী । তিনি ১৯৩০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পাখিয়ার টিলা নামক গ্রামে জন্গ্রহণ করেন। তার পিতার নাম বরকত আলী এবং মাতার নাম মেহেরুন্নেছা বেগম । তিনি সরফভাটা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর ভর্তি হন চট্টগ্রামের পটিয়া থানাধীন আল-জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসায় । সেখান থেকে ১৯৪২ সালে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন তিনি। সেখান থেকে মিশকাত শরীফ, জালালাইন শরীফ ও কাজী মুবারাক (স্রাতক) পর্যন্ত পড়ার পর তিনি ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস, দাওরায়ে তাফসীর এর কোর্স অধ্যায়ন সমাপ্ত করেন।* দেওবন্দ মাদ্রাসার শিক্ষকরা অত্যন্ত রক্ষণশীল হলেও তারা জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর কট্টর সমালোচক । হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে মাওলানা আহমদ শফীর কর্মকাণ্ডে নজর রেখেছিলেন গণকমিশনের অনুসন্ধানী প্রতিনিধিদলের একজন সদস্য । কমিশনের সদস্যের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়া ও হাটহাজারী এলাকায় তিনি নেজামে ইসলাম-এর প্রার্থীর পক্ষে প্রচারে অন্যতম ভূমিকা পালন করেছিলেন। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন মুজাহিদ বাহিনীর প্রধান ও নেজামে ইসলাম এর দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৯৭১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত নেজামে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি নেজামে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত পালন করেন। স্বাধীনতাপূর্ব কালে নেজামে ইসলাম পার্টির সদস্যপদ গ্রহণ করেন তিনি । মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আরও সক্রিয় হয়ে ওঠেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে “মুজাহিদ বাহিনী’ গঠন করেন। পাকিস্তানীদের সব ধরণের সহযোগিতায় এ অঞ্চলের হিন্দুদের বাড়ীঘর জালিয়ে দেওয়া, লুঠ, অপহরণ, নির্যাতন ও হত্যার সাথে জড়িত ছিল এই “মুজাহিদ বাহিনী” । আহমদ শফী ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী মহাপরিচালক পদে দায়িত্ব পান। পরবর্তী সময়ে শায়খুল হাদিসের দায়িত্বও পালন করেন আহমদ শফী । ২০০৮ সালে তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাকের চেয়ারম্যান নির্বাচিত হন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ আন্দোলন শুরু করলে আহমদ শফীর মুখোশ উন্মোচিত হয় এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতায় ৭৬
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।