কীভাবে ক্ষতিকর কন্টেন্ট চিহ্নিত করে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায়- এ বিষয়ে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করতে পারে । সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র মতাদর্শী বক্তব্য ফেসবুকে রিপোর্ট করা, আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আনা- এসব কাজ দায়িত্ব নিয়ে করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে কন্টেন্ট রিমুভ কিংবা আইডি রিপোর্ট করানোর যথাযথ ও কার্যকর প্রক্রিয়া জানতে হবে । কন্টেন্ট রিমুভ করাতে পারলে অনেক সমস্যা গোড়াতেই সমাধান করা যায়। তবে সাইবার যোদ্ধাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি-সক্রিয় থাকা জরুরি । কোনো উগ্রবাদী বক্তব্য কিংবা রাষ্ট্রের জন্য ক্ষতিকর মিথ্যাচার দেখে এড়িয়ে যাওয়া মানে অত্যন্ত সাধারণ ইউজারদের মাথায় ঘৃণার চারা গজানোর সুযোগ করে দেওয়া- এটা মাথায় রাখতে হবে। প্রয়োজনে যথাযথ তথ্য উপাত্ত এবং দলিল উল্লেখপূর্বক মিথ্যাচারের জবাব দিতে হবে । এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । ভয় দেখিয়ে উত্রতাকে দমন করা যায় না। জঙ্গিবাদী মতাদর্শ ঠেকাতে হলে প্রয়োজন উপযুক্ত জবাব । তারা যে ভ্রান্তির পথ দেখাচ্ছে, সেটা এক্সপোজ করতে হবে । যৌক্তিক আলোচনায় কাজ না হলে এবং উগ্রতা সীমা ছাড়িয়ে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনতে হবে । যেন তারা সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারি জারি রাখতে পারে। পরিশেষে, সরকারকে একটা গাইডলাইন তৈরি করতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সাইবার যোদ্ধাদের সাথে সমন্বিত আলোচনার মাধ্যমে এই গাইডলাইন প্রণয়ন করা যায়। সেই স্টান্ডার্ড অপারেটিং প্রসিজার অনুসরণ করা গেলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ঘৃণা এবং উস্কানিমূলক কর্মকাণ্ডকে সহজেই চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে তরুণ প্রজন্মের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ একটি পরিবেশ গড়ে তোলা যাবে । ৮. সুলতান মির্জা অনলাইন এ্যাক্টিভিস্ট সরকারের যা করণীয়: বর্তমানে সবচেয়ে বেশি ঘৃণাবাদ ছড়ানো হয় ফেসবুক পেজের কমেন্ট সেকশনে ৷ তাই সংবাদমাধ্যমগ্ডলোকে নির্দেশ দিতে হবে, যেন তারা কমেন্ট সেকশন মডারেশন করে। এছাড়া গণমাধ্যমের টুইষ্ট সাংবাদিকতা যার মাধ্যমে অধিক ভিউ হয় অর্থ্যাৎ জনগণের ক্ষোভকে উষ্কে দেওয়া সংবাদ শিরোনামের ওপরেও সেন্সরশিপ আরোপ জরুরি । দক্ষ লোকজন ছারা প্রয়োজনে আউটসোর্সিং এজেন্ট নিয়োগ দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনস্থ সাইবার সেলকে আরও সক্রিয় করতে হবে । এ সংক্রান্ত অভিযোগ বা মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় দ্রুত বিচার সম্পাদন করলে খুব দ্রুত সমাধান মিলবে । ধর্মীয় উপাসনালয় ও বক্তাদের ওপর নজরদারি করা জরুরি । শুক্রবার মসজিদে জুমার খুতবার নামে, ওয়াজে উগ্র মতবাদ ও ঘৃণা যেন ৭৪৭ ৩৭৪ ছড়াতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে । শুধু ধর্মীয় বিবেচনায় না দেখে যেকোনো ওয়াজ মাহফিল আয়োজন করার পূর্বে আয়োজকদের প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে হবে । এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, ধর্মের ব্যানারে জঙ্গি মৌলবাদ জিহাদ উস্কে দেওয়া বা সমর্থন করা ধর্মীয় ধারা ওহাবীবাদ মওদুদীবাদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সারাদেশের সংখ্যাগরিষ্ঠ মসজিদ মাদ্রাসাগুলোতে তারা সক্রিয় হয়ে জঙ্গিবাদ মৌলবাদ জিহাদ বিস্তারে ভূমিকা রাখছে। কাজেই শুধু ধর্মরক্ষা বা ধর্ম অবমাননারোধ এইসব বিবেচনা না করে, মসজিদ মাদ্রাসার করে তাদের মসজিদ মাদ্রাসা থেকে বিতাড়িত করতে হবে । সাইবার যোদ্ধাদের করণীয়: করতে পারে । জঙ্গিবাদ আর ধর্ম প্রচার যে এক নয়, সেটা তুলে ধরতে হবে । কীভাবে মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার সেলকে সাহায্য করতে পারে। ৯. শরীফুল হাসান সুমন অনলাইন এ্যার্টিভিস্ট বিগত চার দশকে বাংলাদেশের মানুষের চিন্তা, পোষাকে, মননে, শিক্ষায়, চলনে-বলনে ইসলামীকরণের যে প্রয়োগ হয়েছে তার ফলাফল আমরা বর্তমানে আমাদের আশেপাশে প্রকটভাবে দেখতে পাচ্ছি। এই ইসলামীকরণ যতই সহীভাবে বা শরিয়ত মেনে করা হোক না কেন ফলাফল এটাই হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে গত চার দশকে ধর্মকে মুখ্য উপজীব্য করা মানুষের সংখ্যাটা ভয়ঙ্করভাবে বেড়েছে । তারা দিনের পর দিন মানব সভ্যতার অগ্রগতি আর জ্ঞানকে অস্বীকার করে হাজার বছর আগের কাহিনী, জীবন-যাপনের তৃরিকা গলধঃকরণ করে অন্ধ, গোয়ার, জনগোষ্ঠি হিসাবে বেড়ে উঠছে । এই বেড়ে ওঠা জনগোষ্ঠীর সংজ্ঞায়িত কাফের আর বিধর্মীদের সাথে যুদ্ধের রীতি, শত্রুতা, চরমভাবাপন্ন জীবনযাপন প্রণালী তাদের একমাত্র সম্যক জ্ঞান আর জানাশোনার গণ্ডি। মাদ্রাসা থেকে বের হয়ে তারা দেখছে পাশের বাসার ছেলেটাও চলনে-বলনে, কথায় অনেক এগিয়ে এবং সকলের কাছে অধিক প্রশংসিত! এই জ্ঞান আর তৃরিকা নিয়ে মেয়েদের কাছে তারা পাত্তা পাচ্ছে না, ফিরেও তাকাচ্ছে না। উন্নত সমৃদ্ধ জীবন পাচ্ছে না। যেই হাদীস কোরাণের আয়াতকে মুখ্য আর একমাত্র উপজীব্য করে বেড়ে উঠেছে এতদিন, সেই উপজীব্যের মাধ্যমে আয় উন্নতি খুঁজে পাচ্ছে না তারা । কোথাও নিজেদেরকে শক্তভাবে দাড় করাতে পারছে না তারা । এইসব জায়গা থেকে ব্যর্থ হয়ে তাদের মানসিক ক্ষোভ বাড়ছে। যা সে জানে না, যা সে শত চাইলেও বুঝতে পারছে না এমন সব কিছুর প্রতি ৭৪৮
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।