শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সম্ভব হয় না কারণ তারা জানে তারা কেন লড়ছে আর কী তাদের লক্ষ্যবস্ত । অথচ ঠিক এই জায়গাটিতেই আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা অত্যন্ত সহজ । দিনশেষে আমরা ভেঙ্গে যাই, ভেঙ্গে ফেলি অনেক কিছু । শক্ত হাতে লড়াইটা করে ফলাফল অর্জনের পথটা তাই হয়ে যায় কঠিন। আমাদেরকে আরও অনেক সক্রিয় হতে হবে সামাজিক মাধ্যমে । ইতিবাচক চালিয়ে অনলাইন জগতকে দখলে রাখছে তারা । এই জায়গায় আমাদের কোনো কৌশলই নেই। সেইসব ফেক আইডিগুলোকে চিহ্নিত করতে পারছে না আমাদের নিয়ন্ত্রণ সংস্থার লোকেরা । পর্ন সাইটে কখনও গুজব ছড়ায়না। তাই আমাদের ফোকাস ঠিক করতে হবে । ফোকাসলেস যুদ্ধ দিয়ে অর্জনের ঝুড়ি ভরা যাবে না। অনলাইনে লড়াই চালাতে গেলে সরকার ও অনলাইন যোদ্ধাদের মিলিত লড়াই লাগবে । সরকার করবে তার আইন কানুন ও রাষ্ট্রীয় হাতিয়ার দিয়ে আর অনলাইন যোদ্ধারা সেই ছায়ায় থেকে লড়াই করে যাবে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে । লড়াইটা খুব কঠিন না কিন্তু সম্মিলিত কৌশল নির্ধারণ করাটাই চ্যালেঞ্জ । ৭. শওকত খান ব্লগার, সাংবাদিক ও অনলাইন গ্যান্টিভিস্ট জঙ্গিবাদী মনোভাবের প্রকাশ, ঘৃণার চাষাবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, দেশবিরোধী অপপ্রচার এই বৈশ্বিক সমস্যাগুলো শুধু আমাদের চারপাশেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভার্চুয়াল জগতেও ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে। আইন- শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বাস্তব জগতে অনেকখানি চাপের মধ্যে থাকায় দুর্বৃত্ত, জঙ্গি, সন্ত্রাসী, উগ্ববাদীরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হচ্ছে আগের চেয়েও অনেক বেশি । ভার্চুয়াল জগতে খুব সহজেই তরুণদের ব্রেনওয়াশ করা সম্ভব । যেখানে দেশে প্রায় ১৪ কোটি ইন্টারনেট ব্যবহারকারী, সেখানে ঝুঁকির মাত্রাটা স্বভাবতই অনেক উচ্চ। জঙ্গিবাদ বা উগ্র মতাদর্শ প্রচার প্রতিরোধ একটি সমন্বিত প্রক্রিয়া হওয়া উচিৎ। লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে এসব দমন করা যায় না। এটার শেকড় অনেক গভীরে প্রোথিত। তাই সমূলে উৎপাটন করতে হলে সরকারের পাশাপাশি তরুণ সমাজকেও এতে সম্পৃক্ত করতে হবে। সামাজিক প্রতিরোধই এই বৈশ্বিক সমস্যাকে হঠিয়ে দিতে পারে । সরকারের করণীয় কী: ধর্মীয় শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে পৃথক করা জরুরি। এটি কর্মক্ষেত্রে জরুরি নয় । মুলত ধর্মীয় শিক্ষার নামে সুক্ম্মভাবে উগ্রবাদের চাষাবাদ করা যায় । যুগোপযোগী ও কর্মোপযোগী শিক্ষায় উগ্রবাদী মতাদর্শ প্রচারকদের আবেদন কমিয়ে দিবে । একজন শিক্ষার্থী যখন শিক্ষাজীবন শেষে দ্রুত কর্মসংস্থান করতে পারবে তখন তার হতাশা কমে যাবে। সুস্থ জীবন-যাপনকারী তরুণদের ভুল পথে পরিচালিত করা কঠিন । পাঠ্যপুস্তকেও এ বিষয়ে সচেতনতামূলক পাঠ সংযোজন করা যায়। ৭৪৫ ৩৭৩ উগ্র মতাদর্শ, উস্কানিমূলক ও দেশবিরোধী বক্তব্য, জঙ্গিবাদী মনোভাব, ধর্মীয় বিবাদ প্রচারের পথ বন্ধ করতে হবে। উগ্রবাদ প্রচারের সুযোগ যে মত প্রকাশের স্বাধীনতা নয়- এই ম্যাসেজটা দিতে হবে । বর্তমানে সবচেয়ে বেশি ঘৃণাবাদ ছড়ানো হয় গণমাধ্যমগ্তলোর ফেসবুক পেজের কমেন্ট সেকশনে । তাই সংবাদমাধ্যমগ্ডুলোকে নির্দেশ দেওয়া আবশ্যক, যেন তারা পেজের কমেন্ট সেকশন মডারেশন করে। উস্কানিমূলক মন্তব্য মুছে দেয়, আইডি ব্যান-এর ব্যবস্থা যেন নেয়। এতে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর জায়গাটা সংকুচিত হয়ে যাবে। এছাড়া জনগণের ক্ষোভকে ট্রিগার করা, উক্কে দেওয়া সংবাদ শিরোনামের ওপরেও সেন্সরশিপ আরোপ জরুরি । আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার সেলকে আরও সক্রিয় করতে হবে। ডেডিকেটেড হটলাইন নাম্বার, ই-মেইল, ফেসবুক পেজ, ত্যাপের মাধ্যমে পরিচয় গোপন রেখে অভিযোগ করলে তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। অভিযোগ গুরুতর না হলেও অভিযুক্তের পরিচয় বা আইডি মনিটরিংয়ের আওতায় রাখা জরুরি। যেন পরবর্তীকালে আবারও অভিযোগ পেলে পূর্ববর্তী অভিযোগও খতিয়ে দেখা যায়। এ সংক্রান্ত অভিযোগ বা মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় থাকলে দ্রুত সমাধান মিলবে । করতে পারেন। এতে জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে আইন কত কঠোর, তা বুঝতে পারলে অনেকেই শুধরে যাবে । এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হবে শিক্ষার্থীরা। তবে এসব কার্যক্রমে শিক্ষক এবং অভিভাবকদের সম্পৃক্ত করা জরুরি । ধর্মীয় উপাসনালয়, ওয়াজে ধর্মীয় বক্তাদের ওপর নজরদারি করতে হবে। জুমার খুতবার নামে, ধর্মসভা বা ওয়াজে উগ্র মতবাদ ও ঘৃণা যেন ছড়াতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। দেশ, সমাজ ও ধর্মীয় বিভেদ তৈরি করা যায়- এমন বিভ্রান্তিকর, রাষ্ট্রবিরোধী এবং অবৈজ্ঞানিক বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা জারি করতে হবে। বিশেষ করে ওয়াজের আয়োজনের পূর্বে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে হবে । সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে হবে সরকারকে । বাংলাদেশের প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ যেন হয় তাদের পলিসি- সেটা নিশ্চিত করা জরুরি । মার্কিন বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড আর বাংলাদেশি স্ট্যান্ডার্ড এক নয়। বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং ইতিহাস বিকৃতিও আইনত দণ্ডনীয় অপরাধ, যা সোশ্যাল মিডিয়ার কমিউনিটি রুলস ভঙ্গ করে_ ফেসবুককে দিয়ে সেটি নিশ্চিত করাতে হবে। পলিসি আমাদের আইন অনুযায়ী হলে তার সুষ্ঠু ফলাফল মিলবেই। শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ বা পেজে সচেতনতামূলক পোস্ট, ভিডিও কন্টেন্ট প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজ করতে পারে। জঙ্গিবাদ আর ধর্ম প্রচার যে এক নয়, সেটা তুলে ধরতে হবে । উগ্রবাদীরা সাইবার যোদ্ধাদেরকে যেন ধর্মবিদ্বেষী বলে আখ্যা দিতে না পারে, সেজন্য নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে হবে। ৭৪৬

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।