আমাদের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হোতা । এই শক্তিই মুক্তিযুদ্ধের মূলনীতি ও সংবিধান বিরোধিতায় বলীয়ান হয়ে চেতনার স্তম্ভে দিনরাত হাতুড়ি ঠুকে যাচ্ছে। ধর্মীয় জনগোষ্ঠীকে ইমোশনাল ব্ল্যাকমেইলের মাধ্যমে উগ্রতা মেনে নিতে বাধ্য করার চেষ্টা করছে এরাই । এরাই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সৃষ্ট গণআদালতের নেতৃত্বকে ইসলাম বিরোধী নাস্তিক ও মুরতাদ ঘোষণা করেছে। শাহবাগ আন্দোলনকে একইভাবে ট্যাগিং দিয়েছে। ব্লগারদের হত্যায় প্ররোচনা দিয়েছে। হত্যার পর তা জায়েজ করতে ফতোয়া দিয়েছে। এই খুনীদের এবং হলি আর্টিজান গণহত্যায় জড়িতদের ব্েইনওয়াশের মাধ্যম ছিল অনলাইন। আইএস এদের রিক্রুট করেছে অনলাইনেই। তাদের বাহবা দেওয়া এবং কৃতিত্ব নেওয়াটাও ঘটেছে অনলাইনে । এটাই চুড়ান্ত যুদ্ধক্ষেত্র- এই উপলব্ধিবোধে দেরি যতো হবে, সর্বনাশ ও ক্ষতির সম্ভাবনা ততো বাড়তে থাকবে । অনলাইন গ্যান্টিভিস্টদের মধ্যে প্রধান সমস্যা তাদের যুখবদ্ধতার অভাব । এই সুনির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে তারা একমঞ্চে নেই। এই ফোকাসের অভাব আরো প্রকট হয়ে ওঠে নিজস্ব এজেন্ডা ও পারস্পরিক হানাহানিতে । মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে অনুপ্রবেশ প্রচুর এবং তাদের উক্কানিতে ্যান্টিভিস্টরা এক হয়ে লড়তে পারেনি কখনও । অথচ সময়ের দাবি একসঙ্গে লড়ার। এই লড়াইটা দেশের জন্য, স্বাধীনতা টিকিয়ে রাখার লড়াই, মুক্তিযুদ্ধের চেতনার লড়াই । এই বোধ নিয়েই সব ইগো ভূলে, সমস্যা মিটিয়ে এক মঞ্চে লড়তে হবে । সেটা যতদিন না হচ্ছে ততদিন যার যা আছে, যে অবস্থানে যে আছে, সেখান থেকেই লড়ে যেতে হবে। কারো আশায় বসে থাকা যাবে না। অনলাইনে যারাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লিখছে তাদের উৎসাহ দিতে হবে। তাদের পোস্টে গিয়ে মন্তব্য করতে হবে। পোস্ট শেয়ার করে ছড়িয়ে দিতে হবে। উন্নাসিকতা ঝেড়ে ফেলতে হবে। সরকারের দায়িত্ব অনলাইন ্লাটফর্মগুলোয় নজরদারি বাড়ানো এবং মুক্তিযুদ্ধের পক্ষের এ্যাটিভিস্টদের উৎসাহ যোগানো, তাদের পাশে থাকা। উগ্রবাদীরা কাউকে ধর্মের বিরুদ্ধে লিখেছে বলে মিছিল করলেই তাকে ধরে জেলে ভরা উচিত হবে না। ফেসবুক এবং ইউটিউবসহ গুরুত্বপূর্ণ প্লাটফর্মগুলায় কিভাবে উগ্রবাদ ছড়ানো হচ্ছে তার জন্য একটা সেল খুলতে পারে তারা । সেখানে ইউজাররা ক্ষতিকর লিংকগুলো দিয়ে অভিযোগ করতে পারবে । হ্যান্ডসেট ও সিমকার্ড নিবন্ধনের যে নীতিমালা তৈরি হয়েছিল তা থেকে সরে আসাটা একটা বড় ধাক্কা । এটি বাস্তবায়ন করা গেলে বেনামে উগ্রবাদ প্রচারে একটা বড় ধাক্কা দেয়া যেত। সরকার চাইলেই একটা ঘোষণা দিয়ে জঙ্গিবাদ বিরোধী গ্যান্টিভিস্টদের একাট্টা করতে পারে। তাদের লড়াইটা সুচারু ও পরিকল্পিতভাবে লড়তে উৎসাহ যোগাতে পারে । এজন্য নতুন কোনো মন্ত্রণালয় খোলার দরকার নেই। সদিচ্ছার সঙ্গে একটা ঘোষণাই যথেষ্ট । ৭৪৩ ৩৭২ ৬. লীনা পারভীন কলামিস্ট ও অনলাইন ্যাক্টিভিস্ট বর্তমান বিশ্ব যোগাযোগ ব্যবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে পরিগণিত হয়েছে। এই মাধ্যমটির উপস্থিতি যেমন অস্বীকার করা যায় না আবার এর নেতিবাচক ব্যবহারের মাত্রা দিনেদিনে বেড়ে যাওয়াও এড়িয়ে যাওয়া যায় না। আমাদের দেশে কোনো একটি ইস্যু এলেই একে কেন্দ্র করে ইতিবাচক ও নেতিবাচক লেখালেখি চলতেই থাকে । এর মধ্যে কখনও কখনও নেতিবাচক বা ভুয়া সংবাদ এমনভাবে ছড়িয়ে পড়ে যে সরকারের পক্ষেও সে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়না । আর এই গুজব বা ভুয়া সংবাদগুলো কারা ছড়াচ্ছে এ প্রশ্নের উত্তরে এক বাক্যে বলা যায় এর পিছনে সক্রিয় আছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যাদের লড়াইটা সত্য দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। মূলত এরা ফেসবুককেন্দ্রিক হলেও এদের কার্যক্রম ছড়িয়ে আছে ইউটিউব, ইনস্টাগ্রাম বা এমন আরও কিছু সামাজিক মাধ্যমে । এটি এখন পানির মত সহজ হিসাব যে, নানা ধরণের ভুলভাল ও মিথ্যা কন্টেন্টকে কেন্দ্র করে তারা রাষ্ট্র বিরোধী কাজও করে যাচ্ছে। কয়েকজন আছে যারা দেশের বাইরে বসে মিথ্যাচার করে যাচ্ছে সমানতালে । এখন কথা হচ্ছে, এদের বিরুদ্ধে কিভাবে কী করা যায়? এই ইস্যুটি নিয়ে অনেকদিন থেকেই আলোচনা হচ্ছে কিন্তু সঠিক বা প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে সরকারের ভূমিকা অত্যন্ত পরিষ্কার ও শক্ত হওয়া উচিৎ। সরকার তার নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে চাইলেই ফেসবুকে যেসব মৌলবাদী গ্রুপ বা পেইজ আছে তাদের বিরুদ্ধে একটি মিশন নিতেই পারে । এক্ষেত্রে অন্যতম একটি পদক্ষেপ হতে পারে ফেসবুক কর্তৃপক্ষের সাথে সরাসরি আলোচনায় যাওয়া । ফেসবুকের মাধ্যমে কোটি কোটি ডলারের ব্যবসা হচ্ছে বাংলাদেশ থেকে অথচ এদের যোদ্ধারা আছে তাদেরকে নানাসময়ে নানা অযুহাতে ফেসবুক নিয়ন্ত্রণ করে রাখে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের নামে তাদের আইডি ব্যান থেকে কার্যক্রমকে সীমিত করে রাখে । অথচ যারা মুক্তিযুদ্ধবিরোধী প্রচারণা চালাচ্ছে তাদের আইডি রিপোর্ট করলেও ফেসবুকের কোন নিয়ন্ত্রণ পড়ে না। এটি একটি বৈষম্যমূলক কার্যক্রম যেখানে সরকারকেই এগিয়ে আসতে হবে। মৌলবাদী জঙ্গিগোষ্ঠী মূলত তরুণ ও যুবকদের টার্গেট করে কাজ করে । তারা সরাসরি ফাইটের চেয়েও বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কৌশলে আগায়। মিথ্যাকে বহুল প্রচারের মাধ্যমে সত্যের দুয়ারে হাজির করে ফেলে । সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় সত্য আর মিথ্যার মধ্যে ফারাক বুঝতে পারে না। আর এর জন্য দায়ী মুক্তিযুদ্ধের মৌলবাদীদের মধ্যে এঁক্য অত্যন্ত শক্ত । কোনোভাবেই এদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ৭৪8৪
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।